KOUSHIK DAS | কৌশিক দাশ - Parul Prakashani Pvt. Ltd.

মুদ্রারাক্ষস || MUDRARAKKHASH – KOUSHIK DAS
এ কোন রাক্ষস যে তার শিকারের শরীরে এঁকে দেয় আপন মুদ্রা? এ কোন আশ্রম যার বাতাসে ভারী হয়ে ভেসে থাকে মৃত্যুর গন্ধ? ঘটনাস্থল মহারাষ্ট্রের থানে। মীনাক্ষী ওল্ড এজ হোম। এক রাতে হঠাৎই খুন হয়ে যায় হোমের আর্দালি। গলা কাটা দেহ। কপালে ব্লেডে খোদাই করা একটি অক্ষর- S। সেই অক্ষর থেকেই ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে ভয়াবহ এক অতীতের পর্দা। কৌশিক দাশের ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার মুদ্রারাক্ষস-এ একইসঙ্গে বহমান তিন অন্ধকারের চোরাস্রোত- একটি নিষ্ঠুর রোগ, প্রাচীনকাল থেকে চলে আসা এক সামাজিক হিংস্রতা এবং ভাবনারও অতীত ভয়াবহ, দানবীয় এক নির্যাতন। মধ্যচল্লিশ ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট কমলেশ রায় কি পারবেন এই বৃদ্ধাশ্রমে ঘটে চলা খুনগুলির কিনারা করতে? একটির পর একটি খুন- প্রতিটিতেই একই চিহ্ন। একই অক্ষর। কমলেশের অনুসন্ধান থানে ছাড়িয়ে পৌঁছয় উত্তরপ্রদেশের চিত্রকুটে- যেখানে সামাজিক নিষ্ঠুরতা একদা ছিন্নভিন্ন করেছিল তিনটি শিশুর শৈশব। মুদ্রারাক্ষস নিছক কোনও সিরিয়াল কিলিং-এর গল্প নয়, নয় কেবল অপরাধীকে ধরার কাহিনি। এ গল্প উঠে এসেছে বর্তমান ভারতে লুকিয়ে রাখা রূঢ়, কঠিন সত্য এবং অসহনীয় সামাজিক বাস্তব থেকে। এ গল্পে শুধু অপরাধের বিরুদ্ধে কোনও সত্যান্বেষীই নন, বিস্মৃতির বিরুদ্ধে লড়ছে স্মৃতি, অন্ধকারের বিরুদ্ধে লড়ছে আলো। আলোময় এ দুনিয়াকে পঙ্কিল নরকে পরিণত করতে ছদ্মবেশী যে রাক্ষসেরা বদ্ধপরিকর, এ উপন্যাস নির্ভীকভাবে তাদেরই মুখোশ খুলে দেয়।

The post মুদ্রারাক্ষস || MUDRARAKKHASH – KOUSHIK DAS appeared first on Parul Prakashani Pvt. Ltd..

অপারেশন ড্রাগন হান্ট || OPERATION DRAGON HUNT
নিশ্ছিদ্র ষড়যন্ত্রের অন্ধকারে ঘনিয়ে আসছে এক অজানা বিপদ ! চিনের এক গোপন ল্যাবরেটরিতে জন্ম নিচ্ছে ইবোলার চেয়েও ভয়ঙ্কর মিউট্যান্ট ভাইরাস! ভারতের বিরুদ্ধে দানা বাঁধছে ভয়ঙ্কর এক চক্রান্ত — হাত মিলিয়েছে চিনের সিক্রেট সার্ভিস আর পাকিস্তানের জঙ্গি সংগঠন লশকর-এ-তৈবা। ট্রিলিয়ন ডলারের বি আর আই প্রকল্পে ভারতের বাধা সরাতে রচিত হচ্ছে মৃত্যুফাঁদ।

ভ্যাটিকান সিটিতে রহস্যময় এক হত্যাকাণ্ড দিয়ে এই কাহিনির শুরু। তারপর তার শাখা প্রশাখা ছড়িয়ে পড়ে চিন, মলদ্বীপ, মিয়ানমার হয়ে ইতালি থেকে পোপের প্রাসাদ অবধি। কারা এখানে বন্ধু আর কারাই বা শত্রু, বুঝে ওঠা কঠিন। ভারতের প্রধানমন্ত্রী থেকে ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ—সবাই এখানে আক্রান্ত হওয়ার আশঙ্কায়।

২০২১। কোভিডের আতঙ্ক তখনও মুছে যায়নি। সেই সময় জেগে উঠেছে ড্রাগন। নিশ্বাসে তার লেলিহান অগ্নিশিখা। এই অগ্নিগ্রাস, এই ভয়ঙ্কর বিপর্যয় থেকে ভারতকে বাঁচাতে পারে একজনই। ধূসরজগৎ থেকে উঠে আসা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস (র) উইং-এর অন্যতম সেরা এজেন্ট। অভিমন্যু সিং রানা। কোড নেম— এজেন্ট ভৈরব!

অভিমন্যু কি পারবে এই গোপন মিশনে সফল হতে? নাকি ভারত ডুবে যাবে সর্বনাশের ঘূর্ণিপাকে?

জানতে হলে পড়তে হবে কৌশিক দাশেরঅপারেশন ড্রাগন হান্ট !

এক নিশ্বাসে পড়ে ফেলার মতো এই থ্রিলারের পাতায় পাতায় লুকিয়ে আছে শ্বাসরোধকারী উত্তেজনা, ধাঁধার থেকেও জটিল রহস্যের ধোঁয়াশা আর মৃত্যুর অতর্কিত, করালছায়া!

The post অপারেশন ড্রাগন হান্ট || OPERATION DRAGON HUNT appeared first on Parul Prakashani Pvt. Ltd..