Rishi Das / ঋষি দাস - Parul Prakashani Pvt. Ltd.

শেক্‌স্‌পীয়র || SHAKESPEARE || RISHI DAS
ষোড়শ শতাব্দীর লন্ডন। সদ্য স্প্যানিশ আর্মাডাকে পরাভূত করে অবিসংবাদিত ক্ষমতার অধিকারিণী হয়েছেন রানি প্রথম এলিজাবেথ। একদিকে শুরু হয়েছে কঠোর হাতে ক্যাথলিক দমন, অন্যদিকে সদ্য জন্ম নেওয়া থিয়েটারকেও কড়া নজরে রেখে চলছে জনগণমনের নিয়ন্ত্রণ।

লন্ডনের নাট্যজগৎ দাপিয়ে বেড়াচ্ছেন অক্সফোর্ড-কেমব্রিজের মেধাবী স্নাতকেরা, যাঁরা প্রখ্যাত ‘ইউনিভার্সিটি উইট’ নামে। ট্যামবুরলাইন দ্য গ্রেট, ডক্টর ফস্টাস প্রভৃতি নাটক লিখে ক্রিস্টোফার মার্লো তখন খ্যাতির মধ্যগগনে। রবার্ট গ্রিন, টমাস ন্যাশ, জন লিলি, টমাস লজ, জর্জ পিল এবং টমাস কিডের জনপ্রিয়তাও কম নয়। অনবদ্য গদ্যরচনায় মুগ্ধ করছেন বিদগ্ধ দার্শনিক-বৈজ্ঞানিক ফ্রান্সিস বেকন।

একদিকে রাজকীয় বৈভব, অন্যদিকে হতশ্রী নিম্নবর্গীয়দের জীবন, একদিকে বিশ্বজুড়ে সমুদ্র বাণিজ্য ও উপনিবেশ, অন্যদিকে দুঃসহ দারিদ্র্য, একদিকে শিল্পসাহিত্যে নবজোয়ার, অন্যদিকে দিনেদুপুরে অপহরণ, খুনজখম, রাহাজানি- এক অদ্ভুত বৈপরীত্যের সমাহারে ভরা এই রাজধানী শহরে এসে পৌঁছোলেন অ্যাভন নদীর ধারে জন্ম নেওয়া এক মফস্সলি তরুণ। নাম তাঁর উইলিয়ম শেক্সপিয়র।

অভিনেতা হিসেবে শুরু, তারপর নাট্যকার, শেষে নাট্যদলের অংশীদার। এলিজাবেথীয় ও জ্যাকোবীয় ইংল্যান্ডের ক্রুর বাস্তবতার সঙ্গে যুঝতে-যুঝতে চলতে থাকা এক অক্ষরশিল্পীর অস্তিত্বের লড়াই। সেন্সরের কাঁচি, প্লেগের আতঙ্ক, প্রতিদ্বন্দ্বীদের ঈর্ষা, ষড়যন্ত্র, রাজদরবারের অনিশ্চিত পৃষ্ঠপোষকতা- এসব কিছুর মধ্যেই শেক্সপিয়র নির্মাণ করতে থাকেন এমনই সব তাবিস্মরণীয় চরিত্র, যারা এই একুশ শতকীয় পৃথিবীতেও একইরকম জীবন্ত ও প্রাসঙ্গিক।

ঋষি দাসের কলমে শেক্সপিয়রের জীবন ও সময় কোনও প্রথানুগ জীবনকথা নয়, তা এক রক্তমাংসের মানুষের অবিস্মরণীয় কাহিনি। মঞ্চ, রাষ্ট্র, ষড়যন্ত্র-এক বহুস্তরিক সময়ের প্রেক্ষিতে ফিরে দেখা একটি জীবন, একটি যুগ।

The post শেক্‌স্‌পীয়র || SHAKESPEARE || RISHI DAS appeared first on Parul Prakashani Pvt. Ltd..

মাইকেল মধুসূদন || MICHAEL MADHUSUDAN
আধুনিক বাংলা কাব্য ও নাট্যসাহিত্যের অগ্রদূত মাইকেল মধুসুদন দত্ত আক্ষরিক অর্থেই ধারণ করেছিলেন ভারতীয় রেনেসাঁসের প্রায় সকল যুগচিহ্ন। বহুভাষাবিদ এই মানুষটির হাত ধরেই-বাংলায় প্রথম পাশ্চাত্য সনেটের আদর্শে- চতুর্দশপদী কবিতা লেখা শুরু হয়। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন তাঁর আর এক অমর কীর্তি। বাংলা ভাষায় আধুনিক প্রহসন রচনার ধারাও তাঁর মাধ্যমেই বেগবান হয়। মহাকবি মিলটনের প্যারাডাইস লস্ট-এর ভাবাদর্শে রচিত তাঁর মেঘনাদবধকাব্য বাংলা সাহিত্যের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছিল।

এহেন মধুসূদনকে শুধুই ক্ষণজন্মা এক সাহিত্যপ্রতিভা হিসেবে বিচার করলে তাঁর বহুমাত্রিক জীবন ও সময়ের প্রতি অবিচার করা হবে। বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে তিনি এক যুগন্ধর ব্যক্তিত্ব। ঋষি দাস বিরচিত মাইকেল মধুসুদন যুগান্তকারী সেই ইতিহাসপুরুষের অস্থির জীবন ও অপরিমেয় শিল্পপ্রতিভার এক বিশ্বস্ত ধারাবিবরণী। তথ্য, দলিল, পত্রালাপ, স্মৃতিকথা ও সমকালীন ইতিহাসের আলোকে ঋষি দাস মধুসুদনের জীবনকে নতুন করে দেখতে চেয়েছেন। তাঁর এই গবেষণাধর্মী রচনাপদ্ধতি জীবনীগ্রন্থটিকে করে তুলেছে পরম মূল্যবান।

পূর্ববর্তী জীবনীগ্রন্থগুলিতে যে-যে তথ্যগত অসতর্কতা ও কালানুক্রমিক বিভ্রান্তি ছিল, ঋষি দাস সে সবই যুক্তি ও তথ্যের ভিত্তিতে সংশোধন করেছেন। ফলে মধুসুদনের সাহিত্যকীর্তি-বিশেষত মেঘনাদবধ কাব্য, নাটক ও প্রহসন- নতুন আলোয় পুনর্মূল্যায়িত হওয়ার সুযোগ পেয়েছে। এই দিক থেকে দেখলে, গ্রন্থটি নিছকই কোনও জীবনালেখ্য নয়, বরং তা এক গুরুত্বপূর্ণ সাহিত্য-ইতিহাসও বটে। সাগরদাঁড়ির শৈশব, হিন্দু কলেজের ছাত্রজীবন, ধর্মান্তরের জটিল সিদ্ধান্তগ্রহণ, মাদ্রাজ ও ইউরোপ প্রবাস, খ্যাতির শীর্ষে আরোহণ, অতঃপর ধীরে ধীরে অমিতব্যয়িতাপ্রসূত আর্থিক বিপর্যয় ও নিঃসঙ্গ জীবনাবসান-যেন গ্রিক ট্র্যাজেডির কোনও মহানায়কের জীবনের প্রতিটি পর্বকে চাক্ষুষ করি আমরা।

জীবনীকারের নিরপেক্ষ, সংযত তথা মানবিক বীক্ষণ পাঠককে এই অনুপম পাঠ-অভিজ্ঞতা প্রদান করতে সাহায্য করে। গ্রন্থের অন্তিমে সংযোজিত ঘটনাপঞ্জি তথা রচনাকালসূচি গবেষক ও সাধারণ পাঠক-উভয়েরই প্রয়োজন মেটাবে।

সব মিলিয়ে, ঋষি দাস প্রণীত মাইকেল মধুসূদন একটি তথ্যনিষ্ঠ সুখপাঠ্য গ্রন্থ যা আমাদের বুঝিয়ে দেয় মধুসুদনের জীবন কেবলই এক অমিতপ্রতিভাধর ব্যক্তির ঘটনাবহুল অস্থির জীবনের ইতিহাস নয়; বরং তা একইসঙ্গে উনিশ শতকীয় বাংলার সমাজ, শিক্ষাব্যবস্থা, ধর্মসংঘাত ও সাংস্কৃতিক রূপান্তরের এক অমূল্য দলিল।

The post মাইকেল মধুসূদন || MICHAEL MADHUSUDAN appeared first on Parul Prakashani Pvt. Ltd..

বাদশা খান || BADSHA KHAN
স্বাধীনতা লাভের ৭৫ বছর অতিক্রান্ত হওয়ার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে নানা প্রতিষ্ঠানে নানা প্রক্রিয়ায় ও উৎসবের মাধ্যমে আমাদের দেশের বিভিন্ন ঔপনিবেশিকতাবিরোধী আন্দোলন তথা স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও সংগ্রামের কথা আলোচিত হয়ে চলেছে।

এই প্রেক্ষাপটে ঋষি দাস কিছুটা যেন উপেক্ষিত ‘বাদশা খান’কে নিয়ে বাংলা ভাষায় গ্রন্থ রচনা করে আমাদের বিশেষ কৃতজ্ঞতাভাজন হলেন। লেখকের সঙ্গে পারুল প্রকাশনীর যুগলবন্দি তরুণ সম্প্রদায়ের মধ্যে বাদশা খান সম্বন্ধে নতুন উদ্দীপনা সঞ্চার করবে।

বাদশা খানের শৈশব, পঠন-পাঠন, উজ্জ্বল রাজনৈতিক জীবন এবং অসামান্য আত্মত্যাগ- বিশেষত, ঔপনিবেশিক ও পাক সরকারের কারাবাস-জীবন অপেক্ষাকৃত উপেক্ষিত স্বাধীনতা সংগ্রামী এই মহানায়ক সম্বন্ধে আমাদের নতুন করে আলোকিত করে।

The post বাদশা খান || BADSHA KHAN appeared first on Parul Prakashani Pvt. Ltd..

শরৎচন্দ্র || SARATCHANDRA
দশ অধ্যায়ে বিন্যস্ত এই জীবনীগ্রন্থ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক নির্মোহ জীবনভাষ্য। বাংলা জীবনী সাহিত্যের ইতিহাসে আর কোনও শরৎ-বৃত্তান্ত এমন নিরপেক্ষতায় কথাশিল্পীর জীবনের প্রতিটি পর্বকে পুনরায় জীবন্ত করে তুলে ধরতে কৃতকার্য হয়নি।

পাশাপাশি এখানে তথ্যঋদ্ধ বিশ্বস্ততার জীবনীকারের অবলম্বন তাঁর অলোকসামান্য মর্মভেদী অন্তর্দৃষ্টি। তাতেই আলোকিত হয়ে উঠেছে শরৎচন্দ্রের শৈশব, কৈশোর, যৌবন ও পরিণত জীবনের দিনগুলি। শুধু তা-ই নয়, সেই মহাজীবনের উন্মেষ ও প্রকাশকে ঋষি দাস ধরতে চেয়েছেন এক ক্ষয়িষ্ণু সামন্ততান্ত্রিক ব্যবস্থার জটিল আর্থসামাজিক প্রেক্ষাপটে। তাই এই গ্রন্থ পাঠ করলে ব্যক্তি তথা লেখক শরৎচন্দ্রকে জানার পাশাপাশি আমরা যেন মানসচক্ষে দেখতে পাই সেই সময়ের অখণ্ড বাংলাকেও। প্রসঙ্গত, এসেছে প্রবাসী হিসেবে শরৎচন্দ্রের বিহার ও ব্রহ্মদেশে অতিবাহিত জীবন, তাঁর বৈঠকি গল্প, আত্মীয়-বন্ধুদের সঙ্গে তাঁর পত্রালাপ, নানান পত্রপত্রিকা ও প্রকাশনার সঙ্গে তাঁর সম্পর্কের কথাও।

আমরা ঋষি দাসের লেখনী অনুসরণ করে মানুষ শরৎচন্দ্রকে ভালোবেসে ফেলি। দুঃসহ দারিদ্র্য, প্রবল অর্থাভাব, একের পর এক কঠিন ব্যাধি-কোনও প্রতিবন্ধকতাই জীবনপিয়াসি সংগ্রামী মানুষটিকে দমাতে পারেনি। তাঁর দুর্জয় সাহস, অননুকরণীয় বীরত্ব ও ব্যতিক্রমী মর্যাদাবোধ মানুষ হিসেবেও তাঁকে মহৎ করে তুলেছিল। যুগপৎ ব্যক্তি ও সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বহিঃজীবন ও অন্তর্জীবনকে এমন অনুপুঙ্খ বিশ্বস্ততায় বৃহত্তর বঙ্গের প্রেক্ষাপটে ভাস্বর করে তোলার জন্য গ্রন্থকার আমাদের ধন্যবাদার্হ হয়ে থাকবেন।

কথাশিল্পীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে-দৃষ্টিপটের অন্তরালে চলে যাওয়া- জীবনীগ্রন্থটির পুনরুদ্ধার ও পুনঃপ্রকাশ বাংলা প্রকাশনা জগতের ইতিহাসে বিশেষ তাৎপর্যবাহী হয়ে থাকবে।

The post শরৎচন্দ্র || SARATCHANDRA appeared first on Parul Prakashani Pvt. Ltd..

BISWAJAYEE VIVEKANANDA / বিশ্বজয়ী বিবেকানন্দ
শিকাগো ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দ যে শুধু হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন তাই নয়, প্রতীচ্যের দ্বারা পদদলিত সমগ্র প্রাচ্যই তাঁর কালজয়ী বক্তৃতার মাধ্যমে ফিরে পেয়েছিল হৃত গৌরব। বিশ্বজয়ী এই বিবেকানন্দের জীবন ও সময়ের ব্যতিক্রমী পুনর্যাপণ ঋষি দাস প্রণীত বিবেক জীবনীতে।

The post BISWAJAYEE VIVEKANANDA / বিশ্বজয়ী বিবেকানন্দ appeared first on Parul Prakashani Pvt. Ltd..

BERNARD SHAW / বার্নার্ড শ
The post BERNARD SHAW / বার্নার্ড শ appeared first on Parul Prakashani Pvt. Ltd..

DESHBANDHU CHITTARANJAN / দেশবন্ধু চিত্তরঞ্জন- RISHI DAS
The post DESHBANDHU CHITTARANJAN / দেশবন্ধু চিত্তরঞ্জন- RISHI DAS appeared first on Parul Prakashani Pvt. Ltd..