All Time Classics - Parul Prakashani Pvt. Ltd.

চাঁদের পাহাড় || CHADER PAHAR
অজ পাড়াগাঁয়ের ছেলে হলে কী হবে, ছেলেবেলা থেকেই শঙ্কেরর দু-চোখ জুড়ে অ‌্যাডভেঞ্চারের স্বপ্ন। লিভিংস্টোনের মতো সেও চায় আফ্রিকা অভিযানে বেরিয়ে পড়তে। কিন্তু অভাবের সংসারে একটা চাকরি না-হলে আর চলছে না। তার ভাগ‌্যে কি তাহলে ঝুলছে শ‌্যামনগরের জুটমিলে কলমপেষা কেরানির বৃত্তি? এমন সময় অভানীয় ভাবেই উগান্ডা রেলওয়েতে কাজ জুটে যায় শঙ্করের। তারপর মেলে জনহীন এক প্রান্তরে স্টেশনমাস্টারের চাকরি। কখনো পশুরাজ সিংহ আবার কখনো-বা আফ্রিকার ক্রূরতম সর্প ব্ল‌্যাকমাম্বার মোকাবিলা করতে করতে দিন কাটে শঙ্করের। এমন সময় হঠাৎ-ই নাটকীয়ভাবে তার দেখা হয় মধ‌্যবয়সী পোর্তুগিজ অভিযাত্রী দিয়েগো আলভারেজ-এর সঙ্গে। দু-জনে মিলে খুঁজতে বেরোয় রিখটারসভেল্ট পর্বতমালায় চাঁদের পাহাড়। হলুদ হিরের খনি নাকি লুকিয়ে আছে সেখানেই। কী হয় তারপর ? জানতে গেলে পড়তে হবে বিভূতিভূষণের এই কিশোর ক্লাসিক।

The post চাঁদের পাহাড় || CHADER PAHAR appeared first on Parul Prakashani Pvt. Ltd..

ঠাকুরবাড়ির রূপকথা || THAKURBARIR RUPKATHA
জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি মানে কি শুধুই রবীন্দ্রনাথ? না কি এ বাড়ির আনাচেকানাচে লুকিয়ে আছে রূপকথাসদৃশ আরও অনেক গল্প? প্রজন্মের পর প্রজন্ম ধরে ঠাকুরবাড়ি রেনেসাঁসের আলো ছড়িয়ে দিয়েছে শুধু বাংলা বা ভারত নয়, সমগ্র বিশ্ব জুড়ে।

সুনির্মল চক্রবর্তী প্রণীত ঠাকুরবাড়ির রূপকথা তাই নিছক কোনো ভূস্বামী বংশের পারিবারিক গল্পকথা নয়, বরং তা আমাদের সংস্কৃতির ইতিহাসে প্রজন্মের পর প্রজন্ম ধরে বহমান এমন এক নবজাগরণের গল্প, আজকের পাঠকের কাছে যার আবেদন রূপকথারই মতো।

এ যেন ভারতের ভাগ্যাকাশে উদিত এক নতুন সূর্যের আলো, যে আলোকবৃত্তে একদিকে যেমন স্বমহিমায় বিরাজমান দ্বারকানাথ, দেবেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ, অন্যদিকে তেমনই দেদীপ্যমান স্বর্ণকুমারী দেবী, জ্ঞানদানন্দিনী দেবী, সরলা দেবী, গগনেন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, রথীন্দ্রনাথ-সহ পরিবারের অগণিত কৃতী নারী-পুরুষ।

সুনির্মল চক্রবর্তী তাঁর এই বই শুরু করেছেন জোড়াসাঁকো ও নবনির্মিত ঠাকুরবাড়ির পরিচয় দিয়ে, তারপর ফিরে গেছেন পঞ্চানন কুশারীর হাত ধরে পরিবারের সূচনাপর্বে।

এরপর একে একে এসেছে দ্বারকানাথের শিল্পোদ্যোগ, বিশ্বব্যাপী তাঁর খ্যাতি ও প্রভাব, দেবেন্দ্রনাথের আধ্যাত্মিকতা ও ব্রাহ্মসমাজের উন্নতিকল্পে তাঁর অবদান, জ্যোতিরিন্দ্রনাথের নাট্য ও সংগীতচর্চা, রবীন্দ্রনাথের শৈশব, শিক্ষা ও সৃষ্টির বিস্ময়কর জগৎ, গগনেন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথের শিল্পসাধনা এবং রথীন্দ্রনাথের বহুমুখী কর্মযজ্ঞ।

এই বইয়ের অন্যতম আকর্ষণ ঠাকুরবাড়ির অন্দরমহল। নাট্যশালা, সন্তান-সন্ততি, কৃতী মেয়েরা, বেশভূষা, চাকরবাকরদের মহল, রান্নাবান্না, গান আর গুরুমশাইয়ের পাঠশালা মিলিয়ে জীবন্ত হয়ে উঠেছে এক হারিয়ে যাওয়া সময়।

ঠাকুরবাড়ির রূপকথা তাই বাংলার নবজাগরণের ইতিহাসে গরিমাঋদ্ধ এক সময়ের ধারাবিবরণীই শুধু নয়, তা আমাদের কল্পনাপ্রতিভাকে উসকে দেওয়া এক অনন্য কালপর্বের পুনর্নির্মিত মুহূর্তকথাও বটে।

The post ঠাকুরবাড়ির রূপকথা || THAKURBARIR RUPKATHA appeared first on Parul Prakashani Pvt. Ltd..

রায় পরিবারের চার পুরুষের লেখা ও আঁকা || RAY PARIBARER CHAR PURUSHER LEKHA O AKA
শুধু বাংলা সাহিত্যের ইতিহাসেই নয়, বিশ্বসাহিত্যের প্রেক্ষিতেও কলকাতার ঠাকুরবাড়ি ও রায়বাড়ির মতো নবজাগরণের আলোকপ্রাপ্ত পরিবার দুর্লভ, প্রজন্মের পর প্রজন্ম ধরে যেখানে শিল্প-সাহিত্যচর্চার বহুমাত্রিক পরম্পরা অব্যাহত থেকেছে।

এই গ্রন্থের নাম রায় পরিবারের চার পুরুষের লেখা ও আঁকা হলেও তা ‘পুরুষ’ অর্থে প্রজন্মকে বোঝাতে চেয়েছে এবং পরিবারভুক্ত কিংবা পরিবারের সঙ্গে সম্পর্কিত পুরুষ ও নারী উভয়কেই তার ব্যাপ্তির মধ্যে ধারণ করেছে।

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী থেকে শুরু করে কুলদারঞ্জন, প্রমদারঞ্জন, হিতেন্দ্রকিশোর, সুখলতা রাও থেকে শুরু করে সুকুমার রায়, পুণ্যলতা চক্রবর্তী, সুবিনয় রায়, লীলা মজুমদার থেকে শুরু করে সত্যজিৎ রায়, নলিনী দাশ, কল্যাণী কার্লেকর, প্রসাদরঞ্জন রায় হয়ে সন্দীপ রায় পর্যন্ত বিস্তৃত। বহু শাখা-উপশাখায় বিন্যস্ত সুবৃহৎ রায় পরিবারের প্রায় সকল সদস্যের নির্বাচিত লেখা ও রেখায় সমুজ্জ্বল এই বই।

চার প্রজন্ম জুড়ে, প্রায় সার্ধশতবর্ষব্যাপী এই সৃজনভুবন বাঙালিকে শুধু রূপকথা আর মনভুলোনো ছবি ও ছড়াই উপহার দেয়নি, সেইসঙ্গে দিয়েছে কমিক্স, কল্পবিজ্ঞান, নাটক, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, গল্প, উপন্যাস-সহ শিশু-কিশোর সাহিত্যের এক অফুরান ভাণ্ডার।

সংকলনটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, কালজয়ী বহুলপঠিত রচনাগুলির পাশাপাশি এতে স্থান পেয়েছে বহু দুর্লভ ও প্রায় বিস্মৃত লেখা।

রায় পরিবারের সৃষ্টিশীল উত্তরাধিকারের ব্যতিক্রমী এই সংকলনটি শুধু শিশু, কিশোর তথা সব বয়সের পাঠকের জন্যই নয়, লেখক, গবেষক, সংগ্রাহক- সাহিত্যপ্রেমী সকলের কাছেই সংগ্রহণীয় হয়ে উঠবে।

The post রায় পরিবারের চার পুরুষের লেখা ও আঁকা  || RAY PARIBARER CHAR PURUSHER LEKHA O AKA appeared first on Parul Prakashani Pvt. Ltd..

সমসাময়িক দৃষ্টিতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় || SAMASAMAYIK DRISHTITE DR. SHYAMAPRASAD MUKHOPADHYAY
ইতিহাসপুরুষ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে রাজনৈতিক পরিসরে দীর্ঘকাল যাবৎ যে অর্ধসত্যকথন ও অপপ্রচারণার ধারা প্রবহমাণ ছিল, তা অনেকাংশেই তাঁর জীবন ও সময়কে সম্যকভাবে অনুধাবন না করতে পারার ফলশ্রুতি। এ ক্ষেত্রে তাঁর সমসাময়িকদের বহুকৌণিক মূল্যায়ন আশুতোষতনয়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জানতে চিনতে আমাদের সহায়ক হতে পারে।

প্রখ্যাত ইতিহাসবিদ ড. নিখিলেশ গুহ সম্পাদিত Syamaparsad Through the Eyes of His Contemporaries একটি অনন্য গ্রন্থ। অন্নদা ঠাকুরের সুললিত বঙ্গানুবাদে সমসাময়িক দৃষ্টিতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আলো ফেলেছে এই মহামানবের জীবন, শিক্ষা, কর্মজীবন, রাজনীতি, দেশভাগ, জাতীয়তাবাদ এবং রাষ্ট্রচিন্তার উপর। পাশাপাশি রয়েছে তাঁর কর্মজীবনের একটি সুবিন্যস্ত জীবনালেখ্য, স্মৃতিচারণ, মূল্যায়ন, গুরুত্বপূর্ণ দলিল, নজরুল ইসলামের একটি ঐতিহাসিক চিঠির অনুবাদ, কালানুক্রমিক ঘটনাপঞ্জি এবং গ্রন্থপঞ্জি।

The post সমসাময়িক দৃষ্টিতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় || SAMASAMAYIK DRISHTITE DR. SHYAMAPRASAD MUKHOPADHYAY appeared first on Parul Prakashani Pvt. Ltd..

মদনমোহন তর্কালঙ্কার – এক মহাজীবনের সন্ধান || MADANMOHAN TARKALANKAR – Ek Mahajibaner Sandhan
উনিশ শতকের বাংলায় নবজাগরণের অন্যতম অগ্রপথিক পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কার (১৮১৭-‘৫৮) জন্মগ্রহণ করেছিলেন নদিয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত বিল্বগ্রামে। শিশুশিক্ষার অগ্রদূত, স্ত্রী-শিক্ষার অন্যতম পথিকৃৎ, অগ্রণী সমাজসংস্কারক, রসতরঙ্গিনী ও বাসবদত্তা-র কবি মদনমোহন বঙ্গদেশের প্রাতঃস্মরণীয় মনীষীদের অন্যতম। তাঁর “পাখি সব করে রব রাতি পোহাইল…” আজও ঘরে ঘরে উচ্চারিত।

কলকাতার সংস্কৃত কলেজে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহাধ্যায়ী, সহকর্মী ও সহযোদ্ধা হিসাবে তাঁর ঐতিহাসিক ভূমিকা সর্বজনস্বীকৃত। এতৎসত্ত্বেও তিনি যেন এক বিস্মৃত প্রতিভা। তাঁর সুবিশাল কৃতির তুলনায় তাঁকে নিয়ে চর্চা হয়তো আজও তেমনভাবে হয়ে ওঠেনি।

বিল্বগ্রামে সংগঠিত ‘মদনমোহন তর্কালঙ্কার স্মৃতিরক্ষা কমিটি’ অবশ্য সেই কর্তব্য কর্মে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। অদ্যতন সভাপতির ঐকান্তিক প্রচেষ্টায় পরিস্থিতির প্রত্যক্ষগোচর বিকাশবদল ঘটেছে। তাই সংশ্লিষ্ট বিষয়সমূহে বিদ্বৎজনের এষণা আকৃষ্ট হচ্ছে। তারই অঙ্গ হিসেবে বর্তমান গ্রন্থটি প্রণয়নের উদ্যোগও গৃহীত হয়েছে।

উল্লেখ্য যে, ইতিপূর্বে মদনমোহন বিষয়ে বেশ কিছু বইপত্র এবং স্মারক গ্রন্থ প্রকাশিত হলেও মদনমোহনের জীবন ও কর্ম সম্পর্কে পূর্ণাঙ্গ পরিচয় এখনও অধরা। বর্তমান গ্রন্থে তাই এবিষয়ে একটি সামগ্রিক প্রতিবেদন উপস্থাপনের প্রয়াস গৃহীত হয়েছে।

The post মদনমোহন তর্কালঙ্কার – এক মহাজীবনের সন্ধান  ||  MADANMOHAN TARKALANKAR – Ek Mahajibaner Sandhan appeared first on Parul Prakashani Pvt. Ltd..

বিবাহ গল্পকথা – শয়তানদের গুপ্ত গাথা || BIBAHA GALPAKATHA – SHAYTANDER GUPTA GATHA
সুভাষচন্দ্র বসু বিবাহিত না কি চিরকুমার?

এই একটি প্রশ্নের সত্যনিষ্ঠ উত্তরই বদলে দিতে পারে স্বাধীনতা-পূর্ব তথা স্বাধীনতা-পরবর্তী ভারতবর্ষের গৃহীত ইতিহাস।

গ্রন্থকারের মতে, আন্তর্জাতিক এক ঘৃণ্য চক্রান্তের ফলশ্রুতিতেই নেতাজিকে ‘বিবাহিত’ প্রমাণ করার জন্য উঠেপড়ে লেগেছিল দেশবিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্বার্থগোষ্ঠী। দেশমাতৃকার চরণে উৎসর্গীকৃত নেতাজির অপাপবিদ্ধ চরিত্রকে কালিমালিপ্ত করে নিজেদের আখের গুছিয়ে নেওয়াই উদ্দেশ্য ছিল এই অশুভ চক্রের সদস্যদের।

কে ছিল না এই চক্রে? দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে উচ্চপদস্থ আমলা, বিদেশি রাষ্ট্রের কর্ণধার, গুপ্তচর সংস্থা, এমনকী নেতাজির রক্ত সম্পর্কীয় আত্মীয়রাও!

কিন্তু কেন এই চক্রান্ত? কে না জানে ‘ক্ষমতা হস্তান্তর’কালে নেতাজি উপস্থিত থাকলে ভারত ভেঙে ভাগ হত না। আর বিভাজিত ভারতও ফের জোড়া লেগে অখণ্ড হয়ে যেতে পারত, যদি নেতাজি ‘গুমনামি’ না হয়ে দেশে ফিরতেন স্ব-মহিমায়। তাই তাঁর দেবদুর্লভ চরিত্রে অনপনেয় কলঙ্কলেপনের ক্ষমাহীন প্রয়াসে নিরলস প্রজন্মের পর প্রজন্ম-শয়তানের উপাসকেরা।

মুখার্জি কমিশনের অন্যতম সদস্য, প্রখ্যাত শল্য চিকিৎসক ডা. মধুসূদন পাল বিপুল গবেষণালব্ধ প্রামাণ্য তথ্য ও নথি দিয়ে নেতাজির বিবাহ সংক্রান্ত সমস্ত দাবিকে নস্যাৎ করেছেন। উন্মোচিত করেছেন এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত সকল কুশীলবদের মুখোশ। ফাঁস করেছেন বিগত শতাব্দীর সবচেয়ে বড়ো ‘কভার আপ’।

আজ যখন নেতাজিকে নিয়ে বাজারে রীতিমতো বেচা হচ্ছে বিবিধ কল্পকাহিনি, নেতাজি সত্যের ঠেকা নেওয়া ‘বেস্টসেলার’ ছদ্মগবেষকেরাও মান্যতা দিচ্ছেন সুভাষচন্দ্র বসুর তথাকথিত ‘স্ত্রী’ ও ‘কন্যা’ কে, যখন ডিএনএ টেস্টকেও ‘প্রভাবিত’ করার নেপথ্য যাবতীয় প্রস্তুতি সারা, তখন এই বইটিই হয়ে উঠতে পারে প্রতিরোধের অন্যতম আয়ুধ, ভারতভাগ্যবিধাতার নির্বিকল্প ইশারা।

The post বিবাহ গল্পকথা – শয়তানদের গুপ্ত গাথা || BIBAHA GALPAKATHA – SHAYTANDER GUPTA GATHA appeared first on Parul Prakashani Pvt. Ltd..

রাজর্ষি / RAJARSHI
রবীন্দ্রনাথ ঠাকুর

রাজর্ষি রবীন্দ্রনাথের লেখা দ্বিতীয় উপন‌্যাস। অল্প বয়সের লেখা হলেও এর কাহিনি আজও পাঠকসমাজে সমাদৃত। এর নাট‌্যরূপ বিসর্জন আজও নাট‌্যরসিকদের কাছে সমান জনপ্রিয়। উপন‌্যাসটি প্রথম ছাপা হয়েছিল বালক পত্রিকায়_কিন্তু অসম্পূর্ণ রয়ে যায় এর কাহিনি। এই কাহিনির সূত্র কবি পেয়েছিলেন স্বপ্নের মধ‌্যে। কিন্তু পত্রিকায় প্রকাশের পর কবির মনে হয়েছিল এটি সম্পূর্ণ করতে হবে এবং তা করতে হলে জানা প্রয়োজন ত্রিপুরার রাজ‌পরিবারের ইতিহাস। সেজন‌্য তিনি ত্রিপুররাজ গোবিন্দমাণিক‌্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। সেখান থেকে রাজপরিবারের ইতিবৃত্ত তাঁকে পাঠিয়ে দেওয়া হলে রবীন্দ্রনাথ রাজর্ষিকে সম্পূর্ণ করেন। স্বপ্ন ও ইতিহাসে ঘটে যায় এক অনবদ‌্য মেলবন্ধন। রচনা-ইতিহাসের নথি, বালক পত্রিকায় প্রকাশিত অবিকল প্রতিলিপি এবং আনুষঙ্গিক চিত্রাদিসহ রাজর্ষির সম্পূর্ণ পাঠ এই প্রথম কোনো সংস্করণে গৃহীত হল। রাজর্ষি-র পাঠে বহু পরিবর্তন ঘটেছে_তার ইতিকথাও সম্পাদকীয় ভূমিকায় সবিস্তারে আলোচিত। এই প্রথম উপন‌্যাসটির রসগ্রাহী আলোচনাসহ একটি সুমুদ্রিত সংস্করণ পাঠকের কাছে উপস্থাপিত হল ঠাকুর ও মাণিক‌্য পরিবারের অনুপম সংযোগসূত্রে।

The post রাজর্ষি / RAJARSHI appeared first on Parul Prakashani Pvt. Ltd..

সার্ধশতবর্ষের আলোকে বন্দে মাতরম্ || SARDHASHATABARSHER ALOKE VANDE MATARAM
The post সার্ধশতবর্ষের আলোকে বন্দে মাতরম্ || SARDHASHATABARSHER ALOKE VANDE MATARAM appeared first on Parul Prakashani Pvt. Ltd..

গানের রাজা সুরের রাজপুত্র || GANER RAJA SURER RAJPUTRA – PANNALAL ROY
পিতা-পুত্র? গুরু-শিষ্য?

না কি তাঁরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী?

কোন্ অভিধায় আধুনিক ভারতীয় সংগীতের অন্যতম শ্রেষ্ঠ দুই কিংবদন্তিকে একই বন্ধনীতে বাঁধা যায়, জন্মসূত্রে যাঁরা উভয়েই রাজপুরুষ এবং কর্মসূত্রে সুরের সুরধুনীতে প্লাবিত করেছেন আসমুদ্রহিমাচল?

শচীন দেববর্মন এবং রাহুল দেববর্মন। এস ডি এবং আর ডি। পিতা যদি গানের রাজা হন, পুত্র তবে সুরের রাজপুত্র। ত্রিপুরার গৌরব উভয়েই। ভারতের গৌরব তো বটেই! শুধু কলকাতা থেকে মুম্বাই কিংবা মুম্বাই থেকে চেন্নাই নয়, দুই কর্তার সুরের মূর্ছনায় বার বার কেঁপে উঠেছে সারা দেশ। হেলসিঙ্কিতে আমাদের দেশের পোলা যেমন সপ্রতিভ, মস্কোতেও খালি গলায় গান গাইতে তিনি অকুতোভয়। তাঁরই পুত্রের ভিন্ন মেজাজের সুর আবার জয় করেছে আপামর বিশ্ববাসীর হৃদয়!

তিপ্পান্নটি অধ্যায়ে বিভক্ত এই গ্রন্থ মজলিশি ঢঙে পাঠককে শোনায় দুই কর্তার অনবদ্য উপাখ্যান। আগরতলা, কুমিল্লা, কলকাতা,

মুম্বাই- উপন্যাসপ্রতিম জীবনকাহিনি এগোয়।

বিশিষ্ট লেখক পান্নালাল রায়ের জীবনব্যাপী গবেষণার ফসল এই গ্রন্থে পাঠকের অতিরিক্ত প্রাপ্তি শতাধিক দুর্লভ আলোকচিত্র এবং তথ্যঋদ্ধ পরিশিষ্ট। ত্রিপুরা তথা বাংলার এই দুই মহান সুরসাধককে নিয়ে এমন বিশ্বস্ত জীবন আলেখ্য বাংলা ভাষায় এই প্রথম।

The post গানের রাজা সুরের রাজপুত্র || GANER RAJA SURER RAJPUTRA – PANNALAL ROY appeared first on Parul Prakashani Pvt. Ltd..

পঞ্চ রহস্য || PANCHARAHASYA – NABAKUMAR BASU
পঞ্চরহস্য নবকুমার বসুর লেখা পাঁচটি রহস্যকাহিনির সংকলন। পাঁচটি কাহিনিতেই রহস্যভেদীর ভূমিকায় অবতীর্ণ সত্যান্বেষী চিকিৎসক ডা. সোমদেব গুহ। অভিন্নহৃদয় বন্ধু সাংবাদিক মানিক ব্যানার্জি তাঁর সহকারী। বুড়ো গোয়েন্দা, মানিক অ্যাসিস্ট্যান্ট-এই নামেই তাঁরা ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছেন।

সংকলনের প্রথম নভেলা নিশীথে সংহার।

অভিশপ্ত এক দুর্ঘটনায় বন্ধু সুজনের আকস্মিক মৃত্যুসংবাদে মানিক ছুটে যায়। কিন্তু অকুস্থলে পৌঁছে মানিকের মনে প্রশ্ন জাগে, সুজনের মৃত্যু কি আদৌ দুর্ঘটনা? না কি খুন? মৃত্যুরহস্য ভেদ করতে অতঃপর ডাক্তার সোমদেবের আবির্ভাব।

দ্বিতীয় কাহিনি মন জানে পাপ কলকাতার প্রান্তসীমায় অবস্থিত সুদক্ষিণা নার্সিংহোমকে কেন্দ্র করে। রুদ্ধশ্বাস রহস্য উন্মোচনের পাশাপাশি এই উপন্যাসে পাঠককে এক গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেন লেখক।

আড়ালে আততায়ী সংকলনের তৃতীয় নভেলা। শান্তশিষ্ট, কৃতী, প্রবাসী এক চিকিৎসক তাঁর দিদির মফস্সলের বাড়ি থেকে হঠাৎ বেপাত্তা হয়ে গেলেন! প্রবল উৎকণ্ঠায় চিকিৎসকের দিদি দ্বারস্থ হলেন মানিকের। কিন্তু শেষরক্ষা হল না। চারদিন পরেই আকস্মিক হৃদরোগে ওই চিকিৎসকের মৃত্যু হলেও, ময়নাতদন্তের রিপোর্টে বিষ পাওয়া গেল তাঁর শরীরে। স্বতঃস্ফূর্ত আগ্রহেই অনুসন্ধানে জড়িয়ে পড়লেন ডা. সোমদেব গুহ। উন্মোচিত হতে থাকল জীবন ও সম্পর্কের এক বিচিত্র ধারাপ্রবাহ, যার তীব্র গতিতে বেগবান হয়ে ওঠে এই অদ্ভুত কাহিনি।

শহর কলকাতার এক বর্ধিষ্ণু পরিবারের নিবিড় টানাপোড়েনের কাহিনি নিয়ে সংকলনের চতুর্থ উপন্যাস- পুনরায় চিত্তে গমন। সংস্কৃত এই অভিধার বাংলা প্রতিশব্দ প্রায়শ্চিত্ত। গৃহকর্ত্রীর রহস্যাবৃত মৃত্যুর গভীরে প্রকৃত যে সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিক দোলাচল, তার উৎস সন্ধান করেছেন সত্যান্বেষী ডাক্তার সোমদেব গুহ।

অন্তিম উপন্যাস দুইয়ে পক্ষ-র পটভূমি বিদেশ।

একটি কুকুরের অস্বস্তিকর ডাকের সূত্র ধরে এই কাহিনির রহস্য ঘনীভূত হয়। পাকেচক্রে ইংল্যান্ডে সপরিবারে হলিডে উপভোগ করতে গিয়ে বুড়োও শেষপর্যন্ত জড়িয়ে পড়েন সেই অদ্ভুত জটিল আর হৃদয়বিদারক ঘটনার সঙ্গে।

The post পঞ্চ রহস্য || PANCHARAHASYA – NABAKUMAR BASU appeared first on Parul Prakashani Pvt. Ltd..