Biography - Parul Prakashani Pvt. Ltd.

জ্যোতিরিন্দ্রনাথ কাদম্বরী দেবী ও রবীন্দ্রনাথ | JYOTIRINDRANATH KADAMBARI O RABINDRANATH
কিছুকাল যাবৎ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পরম শ্রদ্ধেয় জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে তাঁর একান্ত স্নেহের ভাই রবীন্দ্রনাথ ও স্ত্রী কাদম্বরী দেবীর সম্পর্ক এবং কবির সঙ্গে তাঁর নতুন বউঠানের পবিত্র সম্পর্ক নিয়ে যেসকল রুচিবিগর্হিত আলোচনা হচ্ছে, তা সর্বতোভাবেই অনভিপ্রেত। শুধু তাই নয়, কোনো কোনো লেখক জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে তাঁর মেজো বউঠাকরুন জ্ঞানদানন্দিনী দেবী এবং খ্যাতনামা অভিনেত্রী নটী বিনোদিনীর অবৈধ প্রণয় সম্পর্ক নিয়ে যেসব কল্পিত বিবরণ দিয়েছেন, তা শুধু রুচিহীন নয়, রীতিমতো অশ্লীলও।

ব্রাহ্মসমাজের স্তম্ভস্বরূপ মহর্ষি দেবেন্দ্রনাথ তাঁর সন্তানদের মধ্যে যে পবিত্র ঐশ্বরিক চেতনার সঞ্চার করেছিলেন, তা জ্যোতিরিন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের জীবনকে সত্য ও সুন্দরের পথে নিয়ে গিয়েছিল। তাই তাঁদের মতো মহামানব এবং কাদম্বরী দেবীর মতো এক অসাধারণ নারীর চরিত্রহননের চেষ্টা অমার্জনীয়।

বর্তমান গ্রন্থটিতে লেখক বিভিন্ন তথ্য উদ্ধার করে সুস্পষ্টভাবে দেখিয়েছেন যে, জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে তাঁর একান্ত স্নেহের ভাই রবির সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। আবার ঠিক তেমনই কাদম্বরী দেবীর সঙ্গে ছিল তাঁর গভীর স্নেহ, ভালোবাসা ও শ্রদ্ধার সম্পর্ক।

দুজনেই ছিলেন পরস্পরের শিল্প ও সাহিত্য-সাধনার পরিপূরক। অন্যদিকে কাদম্বরী দেবী ছিলেন কবির ছেলেবেলার খেলার সাথি। তিনিই ক্রমশ হয়ে উঠেছিলেন কবির কাব্যসৃষ্টির প্রেরণাদাত্রী, জীবনের ধ্রুবতারা। তাই যেমন জীবিতকালে, তেমনই মৃত্যুর পরও তিনি ছিলেন ‘কবির অন্তরে কবি’ হয়ে।

কবির জীবনে সুখে ও দুঃখে তাঁর দাদা ও বউঠান কীভাবে আলোকবর্তিকা হয়ে উঠেছিলেন এবং তাঁদের মধ্যে যে পরস্পরের প্রীতি ও ভালোবাসার এক অভিনব সম্পর্ক গড়ে উঠেছিল- বর্তমান গ্রন্থটিতে লেখক তা একান্ত নিষ্ঠার সঙ্গে তুলে ধরেছেন।

The post জ্যোতিরিন্দ্রনাথ কাদম্বরী দেবী ও রবীন্দ্রনাথ | JYOTIRINDRANATH KADAMBARI O RABINDRANATH appeared first on Parul Prakashani Pvt. Ltd..

গানের রাজা সুরের রাজপুত্র || GANER RAJA SURER RAJPUTRA – PANNALAL ROY
পিতা-পুত্র? গুরু-শিষ্য?

না কি তাঁরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী?

কোন্ অভিধায় আধুনিক ভারতীয় সংগীতের অন্যতম শ্রেষ্ঠ দুই কিংবদন্তিকে একই বন্ধনীতে বাঁধা যায়, জন্মসূত্রে যাঁরা উভয়েই রাজপুরুষ এবং কর্মসূত্রে সুরের সুরধুনীতে প্লাবিত করেছেন আসমুদ্রহিমাচল?

শচীন দেববর্মন এবং রাহুল দেববর্মন। এস ডি এবং আর ডি। পিতা যদি গানের রাজা হন, পুত্র তবে সুরের রাজপুত্র। ত্রিপুরার গৌরব উভয়েই। ভারতের গৌরব তো বটেই! শুধু কলকাতা থেকে মুম্বাই কিংবা মুম্বাই থেকে চেন্নাই নয়, দুই কর্তার সুরের মূর্ছনায় বার বার কেঁপে উঠেছে সারা দেশ। হেলসিঙ্কিতে আমাদের দেশের পোলা যেমন সপ্রতিভ, মস্কোতেও খালি গলায় গান গাইতে তিনি অকুতোভয়। তাঁরই পুত্রের ভিন্ন মেজাজের সুর আবার জয় করেছে আপামর বিশ্ববাসীর হৃদয়!

তিপ্পান্নটি অধ্যায়ে বিভক্ত এই গ্রন্থ মজলিশি ঢঙে পাঠককে শোনায় দুই কর্তার অনবদ্য উপাখ্যান। আগরতলা, কুমিল্লা, কলকাতা,

মুম্বাই- উপন্যাসপ্রতিম জীবনকাহিনি এগোয়।

বিশিষ্ট লেখক পান্নালাল রায়ের জীবনব্যাপী গবেষণার ফসল এই গ্রন্থে পাঠকের অতিরিক্ত প্রাপ্তি শতাধিক দুর্লভ আলোকচিত্র এবং তথ্যঋদ্ধ পরিশিষ্ট। ত্রিপুরা তথা বাংলার এই দুই মহান সুরসাধককে নিয়ে এমন বিশ্বস্ত জীবন আলেখ্য বাংলা ভাষায় এই প্রথম।

The post গানের রাজা সুরের রাজপুত্র || GANER RAJA SURER RAJPUTRA – PANNALAL ROY appeared first on Parul Prakashani Pvt. Ltd..

বাবরের আত্মকথা || BABURER ATMAKOTHA
পৃথিবীর ইতিহাসে খুব কম নৃপতিই আত্মজীবনী রচনা করেছেন। অতিশয়োক্তি ও রাজকীয় গৌরবগাথায় পরিপূর্ণ সেইসব আত্মকথার অধিকাংশেরই সাহিত্য ও ইতিহাসমূল্য নগণ্য যেহেতু সেগুলি ততটা স্বীকারোক্তিমূলক নয়, প্রামাণ্য ও বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হলে যতটা অকপট হওয়া কাঙ্ক্ষিত।

এদিক থেকে দেখলে, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন মুহম্মদ বাবর (১৪৮৩-১৫৩০) বিরচিত বাবরনামা (আক্ষরিক অর্থ ‘বাবরের লেখা’ বা ‘বাবরের বই’) এক যুগান্তকারী গ্রন্থ। বাবরনামা কেবলই একের পর এক যুদ্ধজয়ের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার কাহিনি শোনায় না, বরং ষোড়শ শতকের দ্বিতীয় দশকে মধ্য এশিয়ার ফরঘনা থেকে বিতাড়িত এক শাসক কী চোখে দেখছেন ভারতীয় উপমহাদেশকে, কীভাবে পরিচিত হচ্ছেন এক নতুন সমাজ ও সংস্কৃতির সঙ্গে, তাও জানায় সবিস্তারে।

তৎকালীন শাসকশ্রেণির সাহিত্যিক ভাষা ফারসির পরিবর্তে বাবর তাঁর মাতৃভাষা (উইগুর ও উজবেক ভাষার সংমিশ্রণে তৈরি) চাঘতাই তুর্কিতে লেখেন এই আত্মজীবনীটি। পরবর্তীকালে, তাঁর পৌত্র সম্রাট আকবর গ্রন্থটিকে ফারসি ভাষায় (অনুবাদক আব্দুল রহিম) অনুবাদ করান। ফারসি থেকেই কালক্রমে তা বিভিন্ন ইউরোপীয় ভাষায় অনূদিত হতে থাকে। বিশ শতকের দ্বিতীয় দশকে বাবর-কৃত মূল চাঘতাই তুর্কি থেকে যে নির্ভরযোগ্য ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়, তা-ই বাবরনামা-কে আধুনিক ইতিহাস গবেষণার মূল স্রোতে আবার ফিরিয়ে নিয়ে আসে।

বাবরনামা-র উৎকর্ষ বাবরের অকপটতায়। নিজের ব্যর্থতা, ভুল সিদ্ধান্ত, চারিত্রিক দুর্বলতা- কিছুই তিনি গোপন করেননি। সেইসঙ্গে রয়েছে যে মানুষদের সংস্পর্শে তিনি এসেছেন, তাঁদের নিখুঁত চরিত্র বিশ্লেষণ। শাসনব্যবস্থা ও সাম্রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও তাঁর ভনিতাহীন মন্তব্য সবসময়ই বাস্তবানুগ। ভৌগোলিক পর্যবেক্ষণ এবং প্রকৃতির সূক্ষ্ম বর্ণনা প্রদানে ও তিনি অনবদ্য।

তৈমুরের বংশধরদের মধ্যে বাবর ছিলেন একজন প্রকৃত শিক্ষিত, অভিজাত শাসক। তাঁর সেই মার্জিত মননের প্রতিফলন আমরা বারবার খুঁজে পাই বাবরনামা-য়। ইতিহাসবিদ স্ট্যানলি লেন-পুল, যিনি বাবরকে ‘প্রাচোর জুলিয়াস সিজার’ বলে অভিহিত করেছিলেন, যথার্থই মন্তব্য করেছেন, ‘বাবরনামা হল এক সুশিক্ষিত, সংস্কারমুক্ত, সংবেদনশীল মানসিকতার মানুষের প্রত্যক্ষ বিবরণ, যার ঐতিহাসিক বিশ্বাসযোগ্যতা প্রশ্নাতীত।’

The post বাবরের আত্মকথা || BABURER ATMAKOTHA appeared first on Parul Prakashani Pvt. Ltd..

গাঁইয়ার আপনকথা || GAIYAR APANKATHA
শুধুই শ্রুতকীর্তি অধ্যাপক কিংবা কিংবদন্তি প্রাবন্ধিক-সম্পাদক-সাহিত্য সমালোচক হিসেবেই নয়, বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর ভূতপূর্ব এই সভাপতি প্রজন্মের পর প্রজন্ম ধরে ছাত্রদলকে অনুপ্রাণিত করে চলেছেন তাঁর আচার্যসুলভ জীবন এবং সত্যানুরাগী সহজ জীবনদর্শনের মাধ্যমে।

গাঁইয়ার আপনকথা বারিদবরণ ঘোষের আত্মজীবনী অবশ্যই; কিন্তু প্রকৃত প্রস্তাবে এটি গড়পড়তা যে-কোনো আত্মকথার থেকে অনেক বেশি কিছু। ব্যক্তিগত স্মৃতির উর্ধ্বে উঠে এই বইটি বিংশ শতাব্দীর প্রথম অর্ধে ক্রমশ বদলে যেতে থাকা গ্রামবাংলার সামাজিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক জীবনের এক ব্যতিক্রমী দলিল। বইটি পড়তে পড়তে মনে হবে- নিজের জীবন অছিলামাত্র, সে জীবনকে অবলম্বন করে লেখক আসলে তুলে ধরতে চেয়েছেন তাঁর যাপিত সময় ও দৃষ্ট সমাজকে। সেই সময়ের গ্রামীণ জীবন, সংস্কার, কুসংস্কার, পারিবারিক বন্ধন- ছবির মতো ভেসে ওঠে পাঠকের চোখের সামনে। লেখকের অনবদ্য বর্ণনাশৈলী সবকিছুকেই এমন এক পরিহাসাশ্রিত শ্লেষের ঢঙে পরিবেশন করে যে, প্রতিটি পৃষ্ঠাই হয়ে ওঠে পাঠযোগ্য।

বইটির বড়ো অংশ জুড়ে আছে লেখকের শৈশব ও ছাত্রজীবনের কথা। প্রাইমারি স্কুলের পড়াশোনা, একসঙ্গে বহু শ্রেণির পাঠদান, চাটাই পেতে বসে লেখা, স্লেট- পেনসিল ও ঘরে তৈরি কালি প্রভৃতির বিবরণ বয়স্ক পাঠককে যেমন স্মৃতিমেদুর করে তোলে, তেমনই গবেষকের কাছে তা হয়ে ওঠে সেই সময়ের বাংলার গ্রামীণ শিক্ষাব্যবস্থার নির্ভরযোগ্য সাক্ষ্য ও নথি। শিক্ষকরা তখন শুধু পাঠদাতা নন, তাঁরা ছিলেন চরিত্রনির্মাতাও। মাস্টারমশায়দের শাসন, স্নেহ এব্যাক্তিত্ব লেখকের মানস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল।

লেখকের কৌতূহলী স্বভাব ও বিচিত্র বিষয়ে আগ্রহ তাঁকে জাদু, বিজ্ঞান, হাতের কাজ, বই বাঁধাই-পরিভ্রমণ করিয়েছে নানা বিচিত্র জগতে। এসেছে জাদু সম্রাট পি সি সরকারের প্রসঙ্গও। তাঁর দলের সামান্য কর্মী হিসেবে লেখকের অবিস্মরণীয় অভিজ্ঞতার কথা এ বই থেকে পাঠকের অন্যতম সেরা প্রাপ্তি। নিজের মায়ের সংগ্রাম, সাহস ও নিঃশব্দ দায়িত্ববোধ লেখক তুলে ধরেছেন সংযত ভাষায়।

সব মিলিয়ে, গাঁইয়ার আপনকথা বিশ শতকের প্রথমার্ধে গ্রামবাংলার এক বহুস্বরিক ভাষা- ব্যক্তিবিশেষের জীবনকথা হয়েও যা সমকালীন মানুষ ও সমাজের কথা বলে অকপটে।

The post গাঁইয়ার আপনকথা || GAIYAR APANKATHA appeared first on Parul Prakashani Pvt. Ltd..

বাদশা খান || BADSHA KHAN
স্বাধীনতা লাভের ৭৫ বছর অতিক্রান্ত হওয়ার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে নানা প্রতিষ্ঠানে নানা প্রক্রিয়ায় ও উৎসবের মাধ্যমে আমাদের দেশের বিভিন্ন ঔপনিবেশিকতাবিরোধী আন্দোলন তথা স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও সংগ্রামের কথা আলোচিত হয়ে চলেছে।

এই প্রেক্ষাপটে ঋষি দাস কিছুটা যেন উপেক্ষিত ‘বাদশা খান’কে নিয়ে বাংলা ভাষায় গ্রন্থ রচনা করে আমাদের বিশেষ কৃতজ্ঞতাভাজন হলেন। লেখকের সঙ্গে পারুল প্রকাশনীর যুগলবন্দি তরুণ সম্প্রদায়ের মধ্যে বাদশা খান সম্বন্ধে নতুন উদ্দীপনা সঞ্চার করবে।

বাদশা খানের শৈশব, পঠন-পাঠন, উজ্জ্বল রাজনৈতিক জীবন এবং অসামান্য আত্মত্যাগ- বিশেষত, ঔপনিবেশিক ও পাক সরকারের কারাবাস-জীবন অপেক্ষাকৃত উপেক্ষিত স্বাধীনতা সংগ্রামী এই মহানায়ক সম্বন্ধে আমাদের নতুন করে আলোকিত করে।

The post বাদশা খান || BADSHA KHAN appeared first on Parul Prakashani Pvt. Ltd..

শরৎচন্দ্র || SARATCHANDRA
দশ অধ্যায়ে বিন্যস্ত এই জীবনীগ্রন্থ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক নির্মোহ জীবনভাষ্য। বাংলা জীবনী সাহিত্যের ইতিহাসে আর কোনও শরৎ-বৃত্তান্ত এমন নিরপেক্ষতায় কথাশিল্পীর জীবনের প্রতিটি পর্বকে পুনরায় জীবন্ত করে তুলে ধরতে কৃতকার্য হয়নি।

পাশাপাশি এখানে তথ্যঋদ্ধ বিশ্বস্ততার জীবনীকারের অবলম্বন তাঁর অলোকসামান্য মর্মভেদী অন্তর্দৃষ্টি। তাতেই আলোকিত হয়ে উঠেছে শরৎচন্দ্রের শৈশব, কৈশোর, যৌবন ও পরিণত জীবনের দিনগুলি। শুধু তা-ই নয়, সেই মহাজীবনের উন্মেষ ও প্রকাশকে ঋষি দাস ধরতে চেয়েছেন এক ক্ষয়িষ্ণু সামন্ততান্ত্রিক ব্যবস্থার জটিল আর্থসামাজিক প্রেক্ষাপটে। তাই এই গ্রন্থ পাঠ করলে ব্যক্তি তথা লেখক শরৎচন্দ্রকে জানার পাশাপাশি আমরা যেন মানসচক্ষে দেখতে পাই সেই সময়ের অখণ্ড বাংলাকেও। প্রসঙ্গত, এসেছে প্রবাসী হিসেবে শরৎচন্দ্রের বিহার ও ব্রহ্মদেশে অতিবাহিত জীবন, তাঁর বৈঠকি গল্প, আত্মীয়-বন্ধুদের সঙ্গে তাঁর পত্রালাপ, নানান পত্রপত্রিকা ও প্রকাশনার সঙ্গে তাঁর সম্পর্কের কথাও।

আমরা ঋষি দাসের লেখনী অনুসরণ করে মানুষ শরৎচন্দ্রকে ভালোবেসে ফেলি। দুঃসহ দারিদ্র্য, প্রবল অর্থাভাব, একের পর এক কঠিন ব্যাধি-কোনও প্রতিবন্ধকতাই জীবনপিয়াসি সংগ্রামী মানুষটিকে দমাতে পারেনি। তাঁর দুর্জয় সাহস, অননুকরণীয় বীরত্ব ও ব্যতিক্রমী মর্যাদাবোধ মানুষ হিসেবেও তাঁকে মহৎ করে তুলেছিল। যুগপৎ ব্যক্তি ও সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বহিঃজীবন ও অন্তর্জীবনকে এমন অনুপুঙ্খ বিশ্বস্ততায় বৃহত্তর বঙ্গের প্রেক্ষাপটে ভাস্বর করে তোলার জন্য গ্রন্থকার আমাদের ধন্যবাদার্হ হয়ে থাকবেন।

কথাশিল্পীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে-দৃষ্টিপটের অন্তরালে চলে যাওয়া- জীবনীগ্রন্থটির পুনরুদ্ধার ও পুনঃপ্রকাশ বাংলা প্রকাশনা জগতের ইতিহাসে বিশেষ তাৎপর্যবাহী হয়ে থাকবে।

The post শরৎচন্দ্র || SARATCHANDRA appeared first on Parul Prakashani Pvt. Ltd..

BISWAJAYEE VIVEKANANDA / বিশ্বজয়ী বিবেকানন্দ
শিকাগো ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দ যে শুধু হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন তাই নয়, প্রতীচ্যের দ্বারা পদদলিত সমগ্র প্রাচ্যই তাঁর কালজয়ী বক্তৃতার মাধ্যমে ফিরে পেয়েছিল হৃত গৌরব। বিশ্বজয়ী এই বিবেকানন্দের জীবন ও সময়ের ব্যতিক্রমী পুনর্যাপণ ঋষি দাস প্রণীত বিবেক জীবনীতে।

The post BISWAJAYEE VIVEKANANDA / বিশ্বজয়ী বিবেকানন্দ appeared first on Parul Prakashani Pvt. Ltd..

BERNARD SHAW / বার্নার্ড শ
The post BERNARD SHAW / বার্নার্ড শ appeared first on Parul Prakashani Pvt. Ltd..

DESHBANDHU CHITTARANJAN / দেশবন্ধু চিত্তরঞ্জন- RISHI DAS
The post DESHBANDHU CHITTARANJAN / দেশবন্ধু চিত্তরঞ্জন- RISHI DAS appeared first on Parul Prakashani Pvt. Ltd..

BIGYANACHARYA JAGADISHCHANDRA BASU / বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু
জীবন ও কর্ম রচনাসংগ্রহ

The post BIGYANACHARYA JAGADISHCHANDRA BASU / বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু appeared first on Parul Prakashani Pvt. Ltd..