Life-Style - Parul Prakashani Pvt. Ltd.

রায় পরিবারের চার পুরুষের লেখা ও আঁকা || RAY PARIBARER CHAR PURUSHER LEKHA O AKA
শুধু বাংলা সাহিত্যের ইতিহাসেই নয়, বিশ্বসাহিত্যের প্রেক্ষিতেও কলকাতার ঠাকুরবাড়ি ও রায়বাড়ির মতো নবজাগরণের আলোকপ্রাপ্ত পরিবার দুর্লভ, প্রজন্মের পর প্রজন্ম ধরে যেখানে শিল্প-সাহিত্যচর্চার বহুমাত্রিক পরম্পরা অব্যাহত থেকেছে।

এই গ্রন্থের নাম রায় পরিবারের চার পুরুষের লেখা ও আঁকা হলেও তা ‘পুরুষ’ অর্থে প্রজন্মকে বোঝাতে চেয়েছে এবং পরিবারভুক্ত কিংবা পরিবারের সঙ্গে সম্পর্কিত পুরুষ ও নারী উভয়কেই তার ব্যাপ্তির মধ্যে ধারণ করেছে।

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী থেকে শুরু করে কুলদারঞ্জন, প্রমদারঞ্জন, হিতেন্দ্রকিশোর, সুখলতা রাও থেকে শুরু করে সুকুমার রায়, পুণ্যলতা চক্রবর্তী, সুবিনয় রায়, লীলা মজুমদার থেকে শুরু করে সত্যজিৎ রায়, নলিনী দাশ, কল্যাণী কার্লেকর, প্রসাদরঞ্জন রায় হয়ে সন্দীপ রায় পর্যন্ত বিস্তৃত। বহু শাখা-উপশাখায় বিন্যস্ত সুবৃহৎ রায় পরিবারের প্রায় সকল সদস্যের নির্বাচিত লেখা ও রেখায় সমুজ্জ্বল এই বই।

চার প্রজন্ম জুড়ে, প্রায় সার্ধশতবর্ষব্যাপী এই সৃজনভুবন বাঙালিকে শুধু রূপকথা আর মনভুলোনো ছবি ও ছড়াই উপহার দেয়নি, সেইসঙ্গে দিয়েছে কমিক্স, কল্পবিজ্ঞান, নাটক, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, গল্প, উপন্যাস-সহ শিশু-কিশোর সাহিত্যের এক অফুরান ভাণ্ডার।

সংকলনটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, কালজয়ী বহুলপঠিত রচনাগুলির পাশাপাশি এতে স্থান পেয়েছে বহু দুর্লভ ও প্রায় বিস্মৃত লেখা।

রায় পরিবারের সৃষ্টিশীল উত্তরাধিকারের ব্যতিক্রমী এই সংকলনটি শুধু শিশু, কিশোর তথা সব বয়সের পাঠকের জন্যই নয়, লেখক, গবেষক, সংগ্রাহক- সাহিত্যপ্রেমী সকলের কাছেই সংগ্রহণীয় হয়ে উঠবে।

The post রায় পরিবারের চার পুরুষের লেখা ও আঁকা  || RAY PARIBARER CHAR PURUSHER LEKHA O AKA appeared first on Parul Prakashani Pvt. Ltd..

চোরাপথে চিড়িয়াখানা || CHORAPATHE CHIRYAKHANA
অর্ক সাংবাদিক। সাঁঝেলি পশুপ্রেমী। দুজনের হঠাৎ পরিচয়। ধীরে ধীরে গাঢ় হতে থাকা বন্ধুত্ব। সেই সূত্রে আলিপুর চিড়িয়াখানাকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে এই কাহিনি। উন্মোচিত হতে থাকে একের পর এক নগ্ন, অস্বস্তিকর সত্য।

না, শুধুই পশুদের বন্দিজীবন, পশুশালা স্থানান্তকরণ নিয়ে বিতর্ক কিংবা পশুপ্রেমীদের আন্দোলন নয়, প্রচলিত ছকের বাইরে গিয়ে রূপক সাহা তাঁর এই উপন্যাসে ধরতে চেয়েছেন নগরায়নের নির্মম বাস্তব, তজ্জনিত পরিবেশ দূষণ এবং মানুষের সীমাহীন স্বার্থপরতাকেও।

সাঁঝেলি ধনী পরিবারের মেয়ে হতে পারে কিন্তু সে প্রকৃত অর্থেই শিক্ষিতা তথা সংবেদনশীল। সে বিশ্বাস করে পৃথিবীটা শুধু মানুষের নয়, পশুদেরও। বরং সভ্যতার ভেকধারী মানুষই আবহমানকাল ধরে পশুদের প্রতি অন্যায় করে এসেছে।

সাঁঝেলির সান্নিধ্যে ধীরে ধীরে বদলে যেতে থাকে অর্কর দৃষ্টিভঙ্গিও। একসময় অর্ক বুঝতে পারে-বনভূমি কেড়ে নেওয়া থেকে শুরু করে শ্রম, খাদ্য, পোশাক ও বিনোদনের জন্য পশুদের ব্যবহার-সবকিছুর বিরুদ্ধে কেন সাঁঝেলি রুখে দাঁড়িয়েছে। এরই মধ্যে পাঠক পরিচিতি হন চোরাশিকারি ইলিয়াসের অন্ধকার জগতের সঙ্গেও যেখানে অসহায় প্রাণীদের নিষ্ঠুর মৃত্যু ও অসহনীয় যন্ত্রণা ব্যাবসার অবিচ্ছেদ্য অঙ্গ। এই উপন্যাস পড়লে আমরা জানব যে, প্রাণীদের মধ্যেও মানবসুলভ রাগ, অভিমান, আনন্দানুভূতি আছে।

প্রেম, প্রতিবাদ, ষড়যন্ত্র এবং মানবিক বোধের সম্মিলনে রূপক সাহার চোরাপথে চিড়িয়াখানা শুধু একটি উপন্যাস নয়, পশুজগতের সঙ্গে মানবজগতের সম্পর্ক নিয়েও তা এক শানিত শ্লেষ ও তীক্ষ্ণ আত্মসমালোচনা।

The post চোরাপথে চিড়িয়াখানা || CHORAPATHE CHIRYAKHANA appeared first on Parul Prakashani Pvt. Ltd..

রবিনহুড – সেকাল ও একাল || RABINHOOD – SEKAAL O EKAAL
ডা. দুলালকুমার বসু রচিত রবিনহুড সেকাল ও একাল একটি ব্যতিক্রমী গ্রন্থ এই অর্থে যে, তা কেবলমাত্র শেরউড বনের রবিনহুডকে নিয়ে প্রচলিত কিংবদন্তির পুনর্কথনই করে না, সেইসঙ্গে পাঠককে জানায় আরও অনেক কিছু। লেখক চেষ্টা করেছেন ইতিহাস, সমাজ ও রাষ্ট্রব্যবস্থার দীর্ঘ বিবর্তনের ভিতর দিয়ে এই জনপ্রিয় চরিত্রের বাস্তব প্রেক্ষিত খুঁজে বার করতে। শিশুতোষ রূপকথা ও অতিনাটকীয় নায়কচরিত্রের আবরণ সরিয়ে লেখক রবিনহুডকে স্থাপন করেছেন মধ্যযুগীয় ইংল্যান্ডের সামাজিক-রাজনৈতিক বাস্তবতায়।

বইটি শুরু হয় শিশুমনে ‘শেরিফ’ শব্দকে ঘিরে গড়ে ওঠা নেতিবাচক ধারণা অপনোদনের তাগিদ থেকে। রবিনহুডের গল্প পাঠ করে শিশুমনে শেরিফ মানেই অত্যাচারী- এই ধারণাকে বদলাতে আরম্ভ হয় লেখকের অনুসন্ধানী যাত্রা। ব্যক্তিগত স্মৃতি, কলকাতা হাইকোর্টে শেরিফ হিসেবে লেখকের নিজস্ব অভিজ্ঞতা এবং ঐতিহাসিক অনুসন্ধান একসূত্রে মিলিত হয়ে গ্রন্থটিকে দিয়েছে এক স্বতন্ত্র বৌদ্ধিক কাঠামো।

বইটির অন্যতম শক্তি এর তথ্যঋদ্ধ প্রাঞ্জল বর্ণনভঙ্গি। ইংল্যান্ডের শেরিফপ্রথার প্রায় হাজার বছরের ইতিহাস, রোমান শাসন, অ্যাংলো-স্যাক্সন ও নর্মান দ্বন্দ্ব, প্রশাসনিক ক্ষমতার উত্থান-পতন- সবই উপস্থাপিত হয়েছে সহজ সাবলীল ভঙ্গিতে। এর পাশাপাশি এসেছে ভারতীয় প্রেক্ষাপট। কলকাতা ও মুম্বাইয়ের শেরিফ পদ, তার ঐতিহাসিক ভূমিকা ও বর্তমান অবস্থানও বিশ্লেষিত হয়েছে সংক্ষেপে কিন্তু তথ্যনিষ্ঠভাবে। রবিনহুড এখানে কেবল ‘গরিবের বন্ধু’ নন; তিনি এক বিদ্রোহের প্রতীক, যিনি রুখে দাঁড়িয়েছিলেন তৎকালীন ক্ষমতাকাঠামোর বিরুদ্ধে। লেখক দেখিয়েছেন, কেন মধ্যযুগীয় ইংল্যান্ডে শেরিফরা হয়ে উঠেছিলেন শাসনতন্ত্রের প্রতীক এবং কেন রবিনহুডের আক্রমণের লক্ষ্য ছিলেন তাঁরাই। লেখকের এই অনবদ্য বিশ্লেষণ বইটিকে রোমান্টিক কপোলকল্পনার গণ্ডি ছাড়িয়ে ঐতিহাসিক বোধের স্তরে উন্নীত করেছে।

সব মিলিয়ে, রবিনহুড: সেকাল ও একাল ছোটোদের জন্য তো বটেই, ইতিহাসপ্রেমী সব পাঠকের জন্যও একটি স্বাদু, আকর্ষক গ্রন্থ।

The post রবিনহুড –  সেকাল ও একাল || RABINHOOD – SEKAAL O EKAAL appeared first on Parul Prakashani Pvt. Ltd..

শরৎচন্দ্র || SARATCHANDRA
দশ অধ্যায়ে বিন্যস্ত এই জীবনীগ্রন্থ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক নির্মোহ জীবনভাষ্য। বাংলা জীবনী সাহিত্যের ইতিহাসে আর কোনও শরৎ-বৃত্তান্ত এমন নিরপেক্ষতায় কথাশিল্পীর জীবনের প্রতিটি পর্বকে পুনরায় জীবন্ত করে তুলে ধরতে কৃতকার্য হয়নি।

পাশাপাশি এখানে তথ্যঋদ্ধ বিশ্বস্ততার জীবনীকারের অবলম্বন তাঁর অলোকসামান্য মর্মভেদী অন্তর্দৃষ্টি। তাতেই আলোকিত হয়ে উঠেছে শরৎচন্দ্রের শৈশব, কৈশোর, যৌবন ও পরিণত জীবনের দিনগুলি। শুধু তা-ই নয়, সেই মহাজীবনের উন্মেষ ও প্রকাশকে ঋষি দাস ধরতে চেয়েছেন এক ক্ষয়িষ্ণু সামন্ততান্ত্রিক ব্যবস্থার জটিল আর্থসামাজিক প্রেক্ষাপটে। তাই এই গ্রন্থ পাঠ করলে ব্যক্তি তথা লেখক শরৎচন্দ্রকে জানার পাশাপাশি আমরা যেন মানসচক্ষে দেখতে পাই সেই সময়ের অখণ্ড বাংলাকেও। প্রসঙ্গত, এসেছে প্রবাসী হিসেবে শরৎচন্দ্রের বিহার ও ব্রহ্মদেশে অতিবাহিত জীবন, তাঁর বৈঠকি গল্প, আত্মীয়-বন্ধুদের সঙ্গে তাঁর পত্রালাপ, নানান পত্রপত্রিকা ও প্রকাশনার সঙ্গে তাঁর সম্পর্কের কথাও।

আমরা ঋষি দাসের লেখনী অনুসরণ করে মানুষ শরৎচন্দ্রকে ভালোবেসে ফেলি। দুঃসহ দারিদ্র্য, প্রবল অর্থাভাব, একের পর এক কঠিন ব্যাধি-কোনও প্রতিবন্ধকতাই জীবনপিয়াসি সংগ্রামী মানুষটিকে দমাতে পারেনি। তাঁর দুর্জয় সাহস, অননুকরণীয় বীরত্ব ও ব্যতিক্রমী মর্যাদাবোধ মানুষ হিসেবেও তাঁকে মহৎ করে তুলেছিল। যুগপৎ ব্যক্তি ও সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বহিঃজীবন ও অন্তর্জীবনকে এমন অনুপুঙ্খ বিশ্বস্ততায় বৃহত্তর বঙ্গের প্রেক্ষাপটে ভাস্বর করে তোলার জন্য গ্রন্থকার আমাদের ধন্যবাদার্হ হয়ে থাকবেন।

কথাশিল্পীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে-দৃষ্টিপটের অন্তরালে চলে যাওয়া- জীবনীগ্রন্থটির পুনরুদ্ধার ও পুনঃপ্রকাশ বাংলা প্রকাশনা জগতের ইতিহাসে বিশেষ তাৎপর্যবাহী হয়ে থাকবে।

The post শরৎচন্দ্র || SARATCHANDRA appeared first on Parul Prakashani Pvt. Ltd..

শব্দছকে অ আ ক খ || SHABDACHAKE A AA KA KHA
শব্দ নিয়ে খেলুন, শব্দ চিনুন, নতুন নতুন শব্দ জানুন!

ইংরেজিতে যা ‘ক্রসওয়ার্ড’, তাই-ই বাংলাতে ‘শব্দছক’ বা শব্দের ধাঁধা। ১৯৭২ সালে কলেজ-জলপানি সরিয়ে দশ টাকায় পুরোনো অভিধান কেনা। সেই থেকেই শব্দসন্ধান শুরু।

লেখক-কৃত শব্দছকের প্রথম প্রকাশ ১৯৮১ সালে আনন্দবাজার পত্রিকা-র ‘রবিবাসরীয়’-তে। কলকাতার প্রায় সব পত্র-পত্রিকাতেই প্রকাশ পেয়েছে শব্দছকগুলি।

তিন ফুটের হাতি, সংখ্যার টোপ, পদবিতে সাপ, আলোর পদবি, দেবতাই পাচক, কোমর ঘুরিয়ে পরুন, ঘুরে ফিরে মায়ের ভাই, উকিল সমাজে দিন, নয়নের মধ্যে এক দেবী, সমুদ্রে দস্যু, গর্তে খাবার, পাঁকেতে মাংস, ঝাল দিতে যান পাতা খুঁজে পান, ভাড়ায় থাকতে চান ঘুরে জল খান, সবজি ছাড়া শব্দ ধরা, জলাশয়ে আইনের খসড়া এই প্রতিটি ভাবপ্রকাশ এক-একটি শব্দে কী হবে ভাবুন! আর ভেবে কুল-কিনারা না পেলে এ-বইয়ে খুঁজে নিন তার উত্তর।

The post শব্দছকে অ আ ক খ || SHABDACHAKE A AA KA KHA appeared first on Parul Prakashani Pvt. Ltd..

নদীমাতৃক জীবন ও সভ্যতা || NADIMATRIK JIBAN O SABHYATA
পাঠক এই বই পড়ে অনুধাবন করতে পারবেন নদী কীভাবে মায়ের মতো আবহমান কাল ধরে লালন করে এসেছে সভ্যতা। মানুষের মতোই স্বতন্ত্র এক সত্তার অধিকারী সে।

নদী তার সতত প্রবাহমানতায় বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সময়ে উদ্ভূত জল ও বস্তুকণাকে ধারণ করে প্রকৃতির অন্যান্য উপাদান ও প্রক্রিয়া থেকে নিজেকে স্বতন্ত্র করেছে। সমাজ ও পরিবেশে মানুষ ও নদীর অবস্থান শনাক্তকরণের ক্ষেত্রে-দৃশ্যমান ও অদৃশ্যমান- দুটি বিষয় বিবেচনার যোগ্য। প্রকৃতিতে মানুষ ও নদীর দৃশ্যমান উপস্থিতি তাদের কর্মচঞ্চলতার মধ্য দিয়ে প্রকাশিত। অন্যদিকে, যে উপাদান ও প্রক্রিয়াসমূহ নদী ও মানুষকে নেপথ্যে থেকে সমর্থন জুগিয়ে তাদের দৃশ্যমানতাকে প্রকাশযোগ্য রূপদান করে, সেগুলি অদৃশ্যমান। মানুষ ও নদীর দৃশ্যমান ঘটনাসমূহের মধ্যস্থ যে আন্তঃসংযোগ- যেমন, নদীতে স্নান করা, মাছ ধরা, ভ্রমণ করা- সেসবের থেকেও মানুষ-নদী সংযোগ অধিকতর সক্রিয়, তাদের সতত চলমান অদৃশ্য প্রক্রিয়াসমূহের মাধ্যমে। উদ্ভিদ ও প্রাণীর জীবনের বিকাশে নদীর ভূমিকা, অতিরিক্ত জলের বানে নিজেকে বাঁচানোর জন্য নতুন নদীখাত সৃষ্টি, প্লাবনভূমি গঠন করে সাগরাভিমুখে এগিয়ে যাওয়া- এসব নদীকে মানুষের মতোই জীবন্ত এক সত্তা প্রদান করেছে।

এভাবে বঙ্গীয় জনপদে সমাজ ও সংস্কৃতি নির্মাণে মানুষের মন তথা মনন, ভাষা ও শিল্প সহযোগে নদীমাতৃক স্থানিক পরিসরে মানুষ-নদীকে একাকার করে দিয়েছে। সেই একাত্মবোধই বঙ্গীয় জনপদের সমাজ-সংস্কৃতি তৈরি করেছে। অন্তঃদৃষ্টির অভাবে বহু ক্ষেত্রেই মানুষ এই আন্তঃসংযোগের গভীরতা সম্যক অনুধাবন করতে পারে না।

ফলশ্রুতিস্বরূপ, নদীর উপর নেতিবাচক কার্যকলাপ পরিচালনার মাধ্যমে তাকে মৃত্যুমুখে ঠেলে দিতেও আমরা আজ দ্বিধাবোধ করি না।

‘নদীর সাথে হাঁটা’-র মাধ্যমে নদীরক্ষায় অঙ্গীকারগ্রহণ এবং সে বিষয়ে গণসচেতনতা ও জনমত গঠনে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

The post নদীমাতৃক জীবন ও সভ্যতা || NADIMATRIK JIBAN O SABHYATA appeared first on Parul Prakashani Pvt. Ltd..

বেণুদির হাজার রান্না (Benudir Hazar Ranna)
দুই বাংলার রান্নাঘর থেকে সহস্রাধিক রান্নার তত্যতালাস এবার স্বয়ং সুপ্রিয়াদেবীর কলমে | নিকটজনের কাছে তিনি বেনুদি| তাই বেনুদির হাতের রান্না যারা চাখতে চান, শিখে নিতে চান প্রিয়জনের হৃদয়হরণকারী রান্না, এ বই তাঁদের জন্য |

The post বেণুদির হাজার রান্না (Benudir Hazar Ranna) appeared first on Parul Prakashani Pvt. Ltd..