Non-Fiction - Parul Prakashani Pvt Ltd

আদি কলকাতার ভূতুড়ে বাড়ি || ADI KOLKATAR BHOOTURE BARI || BARIDBORAN GHOSH
নগর কলকাতা শুধুই বর্তমান ভারতের সাংস্কৃতিক রাজধানী কিংবা অতীতে ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে বিশ্ববরেণ্য একটি শহরমাত্র নয়, কলকাতা মানে স্মৃতির পরতে জমে থাকা স্মৃতি, প্রজন্মের পর প্রজন্ম- জমে থাকা দীর্ঘশ্বাস। এই শহরের অলিতে-গলিতে যেমন ইতিহাস হেঁটে বেড়ায়, তেমনই নিঃশব্দে ঘুরে বেড়ায় তার অশরীরী বাসিন্দারাও। বারিদবরণ ঘোষের আদি কলকাতার ভূতুড়ে বাড়ি সেই অদেখা, অজানা কলকাতারই এক বন্ধ দরজা খুলে দিল।

এটি কি ভূত নিয়ে নানান গল্পের বই? না কি ইতিহাস ছুঁয়ে-ছুঁয়ে অনুধাবন করতে চাওয়া মহানগরের অপার্থিব অশরীরী জগৎ? এ বই আসলে কলকাতা মহানগরীর ঔপনিবেশিক স্থাপত্য, ইতিহাস, সাহিত্যিক স্মৃতি ও লোকবিশ্বাসের এক অপূর্ব মেলবন্ধন।

বইয়ের প্রথমেই লেখক আমাদের নিয়ে যান কলকাতার বিতর্কিত বিখ্যাত ঐতিহ্যবাহী বিভিন্ন ভবনের ভেতরে- হেস্টিংস হাউস, ন্যাশনাল লাইব্রেরি, হাইকোর্ট, রাইটার্স বিল্ডিং, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, মাঝেরহাট ব্রিজ। বিশেষ স্মর্তব্য যে, ভূতেরা এখানে ভয় দেখাতে আসে না; তারা আসে অতৃপ্ত ইতিহাস কিংবা অপূর্ণ ইচ্ছা হয়ে, অপরাধবোধ ও স্মৃতির প্রলম্বিত ছায়া হয়ে।

দ্বিতীয় অংশে, লেখক নিজেই হয়ে ওঠেন ভৌতিক ও অলৌকিক ঘটনার প্রত্যক্ষদর্শী। এখানে লেখকের ভাষা সকৌতুক, ভাষা পরিহাসমিশ্রিত, দৃষ্টিভঙ্গি যেন কোনও অজ্ঞেয়বাদীর। নিজের চোখে দেখা বিভিন্ন ভূতের (যেমন কুকুর ভূত, পেত্নী, মুসলমানি ভূত কিংবা দিনের আলোয় দেখা ভূতের অভিজ্ঞতা) কথা যেমন আছে, তেমনই আছে সংশয়।

এরপরেই বইটির অন্যতম চমকপ্রদ অংশ- আধুনিক শিল্পী-সাহিত্যিকদের ভূত দর্শন! শক্তি চট্টোপাধ্যায়, সমরেশ বসু, সুচিত্রা মিত্র থেকে শুরু করে তপন সিংহ, মৃণাল সেন- স্বনামধন্যদের অলৌকিক অভিজ্ঞতা আমাদের জানায় যে, ভূত কেবল অশিক্ষিত মস্তিষ্কের অজ্ঞতাপ্রসূত উর্বর কল্পনা নয়; সৃজনশীল মানসেও দিব্যি হতে পারে ভূতের চাষবাস!

বইটির শেষ ভাগে পৌঁছে আমরা পাব বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কলকাত্তাইয়া ভূতেদের গল্প- পরশুরাম থেকে সত্যজিৎ রায় পর্যন্ত। এখানে লেখক নিজে গল্প বলেন না, বরং পাঠককে বুঝিয়ে দেন-কলকাতার ভূত বঙ্গসাহিত্যেরই এক অবিচ্ছেদ্য অঙ্গ।

যাঁরা কলকাতাকে ভালোবাসেন, যাঁরা মহানগরীর সাংস্কৃতিক ইতিহাসে আগ্রহী এবং যাঁরা ভূতের গল্প পড়ে ভয় পেতে ভালোবাসেন, আদি কলকাতার ভূতুড়ে বাড়ি তাঁদের জন্য এক আকর্ষক পাঠ।

The post আদি কলকাতার ভূতুড়ে বাড়ি || ADI KOLKATAR BHOOTURE BARI || BARIDBORAN GHOSH appeared first on Parul Prakashani Pvt Ltd.

আমি গোপাল পাঠাকে দেখেছি || AMI GOPAL PATHAKE DEKHECHI || GAUTAM BAGCHI
পাঠক এ বই পড়ে জানতে পারবেন

গোপাল মুখোপাধ্যায় কীভাবে ‘গোপাল পাঠা’ হলেন?

কে ছিলেন বিপ্লবী অনুকূল মুখোপাধ্যায়? হাবুবাবুই বা কে?

ঠিক কীভাবে লুঠ হয়েছিল রডা কোম্পানির মাউজার পিস্তল?

দাঙ্গার আসল কুশীলব কারা?

কীভাবে খুন হলেন হরেন ঘোষ?

কেন নিষ্ক্রিয় হয়ে ছিল পুলিশ, প্রশাসন ও মিলিটারি?

কলকাতাকে উড়িয়ে দিতে চেয়েছিল কারা?

কীভাবে গোপাল পাঠা সদলবলে ঝাঁপিয়ে পড়লেন দাঙ্গা প্রতিরোধে?

হিন্দু সৎকার সমিতির জন্ম কীভাবে হল?

দাঙ্গা কেন থেমেও থামছিল না?

কেন বারবার ব্যর্থ হচ্ছিল গান্ধীর শান্তি মিশন?

জাতির জনককে কীভাবে নিরাপত্তা দিয়েছিলেন গোপাল পাঠা?

প্রচলিত ইতিহাসে কেন আজও ব্রাত্য গোপাল মুখোপাধ্যায়?

‘৪৬-এর গ্রেট ক্যালকাটা কিলিং এবং সেই সূত্রে গোপাল পাঠাকে নিয়ে বাঙালি পাঠকের আগ্রহ ও ঔৎসুক্যের পারদ হঠাৎ করেই আবার ঊর্ধ্বমুখী। কে এই গোপাল পাঠা? তিনি কি বিধান রায়ের কোনও পোষা গুন্ডা? কলকাতার অন্ধকার জগতের কোনও মাফিয়া ডন? নাকি কোনও বিশেষ এক সম্প্রদায়ের পরিত্রাতা, যিনি আবার আর-এক সম্প্রদায়ের সাক্ষাৎযম? সত্য, অসত্য ও অর্ধসত্য মেশানো বাজারচলতি কয়েকটি মনোরঞ্জক বইয়ের কপোলকল্পনা, তথ্যবিকৃতি তথা বেলাগাম মিথ্যাচার পরিস্থিতিকে জটিলতর করেছে, পাঠককে করেছে বিভ্রান্ত। গোপাল মুখোপাধ্যায়কে না-দেখে, না-জেনে, না- বুঝেই এইসব পণ্ডিতম্মন্য স্বঘোষিত ‘গবেষক’-লেখকেরা তাঁকে নিয়ে বাজার গরম করা বেস্টসেলার লিখে ফেলছেন! তাঁদের কারও কলমে তিনি হয়ে উঠছেন গল্পকথার বীর, পরমপূজ্য অতিনায়ক, আবার কারও কলমে তিনি দাঙ্গাবাজ, গুন্ডা, এক চরম ঘৃণিত প্রতিনায়ক!

ফলত, ইতিহাসের দায় থেকে যায় অকথিত ইতিহাসকে উদ্ধার করার। এই গ্রন্থে ঠিক সেই কাজটিই করেছেন বিশিষ্ট সাংবাদিক-সাহিত্যিক-গবেষক গৌতম বাগচি। ‘৪৬-এর দাঙ্গা এবং তার প্রতিরোধ ও দমন যে কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, তাকে বুঝতে হবে বিশ শতকীয় বাংলার অগ্নিযুগের প্রেক্ষাপটে, সেই সত্য গৌতমবাবুই প্রথম মনে করিয়ে দিয়েছেন। বিগত শতাব্দীতে তিনিই নিয়েছিলেন বিস্মৃতির আড়ালে হারিয়ে যাওয়া গোপাল পাঠার প্রথম পূর্ণাঙ্গ সাক্ষাৎকার। পর্বে-পর্বে প্রকাশিত হয়ে সাক্ষাৎকারভিত্তিক সেই আত্মকথন একদা এই রাজ্যে শোরগোল ফেলে দিয়েছিল।

ফলত, রডা অস্ত্র লুণ্ঠন থেকে শুরু করে এই গ্রন্থ উঁকি মেরেছে বাঙালি বিপ্লবীদের গোপন ডেরায়, জানতে চেয়েছে তাঁদের দুঃসাহসিক কার্যকলাপ, উদ্ধার করেছে সমসময়ের দুষ্প্রাপ্য বহু নথি, পুনঃপ্রকাশ করেছে স্বয়ং গোপালবাবুর সেই হারিয়ে যাওয়া আত্মকথা- আমার আমি’র অন্ধকারে- যার অকপট সত্যভাষণে অনেক তথাকথিত স্বদেশহিতৈষীর মুখোশই শুধু উন্মোচিত হয়নি, উদ্ধার হয়েছে’ ৪৬-এ কলকাতাকে উড়িয়ে দেওয়ার ও মাস জেনোসাইডের নীল নকশাও!

এ বই পড়ে পাঠক খুঁজে পাবেন অন্য এক গোপাল পাঠাকে- প্রচলিত ইতিহাস যার হদিশ রাখেনি।

The post আমি গোপাল পাঠাকে দেখেছি || AMI GOPAL PATHAKE DEKHECHI || GAUTAM BAGCHI appeared first on Parul Prakashani Pvt Ltd.

চিরসখা হে || CHIRASAKHA HEY
এই উপন্যাসের কালপর্ব ১৯০০-১৯০২। বিবেকানন্দের জীবনের শেষ দেড় বছর।

বিশিষ্ট কথাসাহিত্যিক তথা বিবেকানন্দ গবেষক চঞ্চলকুমার ঘোষের স্বাদু, অনুভবী গদ্যে এক অন্য বিবেকানন্দের সঙ্গে পাঠকের পরিচয় হবে এই ব্যতিক্রমী জীবনোপন্যাসে। অসুস্থ, আত্মমগ্ন, নিঃসঙ্গ, অনুভূতিপ্রবণ কিন্তু ভাগবত প্রেমে বিভোর স্বামীজির প্রেমসুধার এক মর্মস্পর্শী চিত্রপট চিত্রিত হয়েছে চিরসখা হে উপন্যাসের পাঠকদের জন্যে। এ অমৃতের আস্বাদ। যা অতুলনীয়, অসামান্য।

The post চিরসখা হে || CHIRASAKHA HEY appeared first on Parul Prakashani Pvt Ltd.

স্বাধীনতা সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস / SWADHINATA SANGRAMER SANKHIPTA ITIHAS
১৯৪৭ সালের গান্ধী জয়ন্তীতে প্রকাশিত হয়েছিল উপেন্দ্রচন্দ্র ভট্টাচার্য্য বিরচিত ভারতের স্বাধীনতা সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস। নানা কারণে তার এই পুনঃপ্রকাশ বিশেষ তাৎপর্যপূর্ণ।

গ্রন্থকার তাঁর মুখবন্ধে যদিও এই অভিমত প্রকাশ করেছিলেন যে, ‘ভারতের স্বাধীনতার ইতিহাস লিখিবার সময় এখনও আসে নাই’, তথাপি সাত অধ্যায়ের সীমিত পরিসরে যে দক্ষতায় তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের বহুকৌণিক ইতিহাসকে বিধৃত করতে চেয়েছেন, তা সবিশেষ কৃতিত্বের দাবি রাখে। যে বিশ্বস্ততা ও তথ্যনিষ্ঠার সঙ্গে এ বইয়ের প্রথম অধ্যায়ে উপেন্দ্রচন্দ্র ইংরেজ আমলে স্বাধীনতার সূত্রপাত থেকে শুরু করে জাতীয় চেতনার উন্মেষ, সিপাহী বিদ্রোহ, ভারতীয় জাতীয় কংগ্রেসের গোড়ার কথা প্রভৃতি প্রসঙ্গের অবতারণা করে, বঙ্গভঙ্গ ও স্বদেশি আন্দোলন ছুঁয়ে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন পর্যন্ত অহিংস ও সহিংস আন্দোলনের এক ক্রমিক ধারাবিবরণী দিতে প্রবৃত্ত হন, তা পক্ষপাতশূন্য ও প্রশংসনীয়। এই বোধেরই ক্রমবিস্তার ঘটে অহিংস অসহযোগ আন্দোলন (দ্বিতীয় অধ্যায়) ও আজাদ হিন্দ ফৌজ (তৃতীয় অধ্যায়) সংক্রান্ত অধ্যায় দুটিতে। চতুর্থ অধ্যায়ের বিষয় ভারতীয়দের হাতে ক্ষমতার হস্তান্তর করে ইংরেজদের ভারত ত্যাগ, ১৪ আগস্ট মধ্যরাতে পৃথিবী যখন ঘুমিয়ে তখন জাতির উদ্দেশে জওহরলাল নেহরুর ভাষণ, অন্যান্যদের বাণী ও বক্তৃতা ইত্যাদি। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম অধ্যায়ও তাদের বিষয়গুণে সবিশেষ তাৎপর্যমণ্ডিত।

সব মিলিয়ে, উপেন্দ্রচন্দ্র ভট্টাচার্য্য বিরচিত ভারতের স্বাধীনতা সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস এমন এক দুর্লভগ্রন্থ যা পাঠে স্বাধীনতা আন্দোলন সম্পর্কে শুধু অবহিতই হওয়া যায় না, অনুভব করা যায় সেই সুমহান সংগ্রামের প্রাণস্পন্দন।

এই ইতিহাস অভিলেখ্যগারের দলিল-দস্তাবেজ-নির্ভর নীরস, নৈর্ব্যক্তিক ইতিহাস নয়, এই ইতিহাস এক প্রত্যক্ষদর্শীর চোখ দিয়ে দেখা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের আবির্ভাব ইতিহাস। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে শুধু জানতে নয়, অনুভব করতে হলে এই ইতিহাসের পাঠ ও পুনঃ পাঠ অপরিহার্য।

The post স্বাধীনতা সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস / SWADHINATA SANGRAMER SANKHIPTA ITIHAS appeared first on Parul Prakashani Pvt Ltd.

রহস্যাবৃত ভাওয়াল সন্ন্যাসী / RAHSYABRITA BHAWAL SANYASI
গত শতকের বিশ থেকে চল্লিশের দশক পর্যন্ত অবিভক্ত বাংলাদেশ এক রাজপরিবারের মামলা নিয়ে আলোড়িত হয় | এর ঢেউ ভারতবর্ষ ছাড়িয়ে বিলেতের সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রসারিত হয় | সেই রহস্যের বিচিত্র এবং সম্পুর্ন ইতিহাস , যাবতীয় নথিপত্র , দুষ্প্রাপ্য ছবি , নানান কবিতার উদ্ধার ইত্যাদি নিয়ে এই প্রথম বাংলায় লেখা হল

The post রহস্যাবৃত ভাওয়াল সন্ন্যাসী / RAHSYABRITA BHAWAL SANYASI appeared first on Parul Prakashani Pvt Ltd.

কবির নীরা || KABIR NIRA
রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে ‘জন্ম রোমান্টিক’ বলেছেন। কবি সুনীল গঙ্গোপাধ্যায় যে অনিবার্যভাবে অন্তিমভাবে রোমান্টিক ছিলেন তা তাঁর রচনার সঙ্গে যারা পরিচিত তারা ভালোভাবেই জানেন ও অনুভব করেন। ‘নীরা’ সিরিজের কবিতাগুলিই সেই রোমান্টিকতার দ্বারা গভীরভাবে আক্রান্ত ও অভিভূত। বাংলা কবিতায় সুনীল এই রোমান্টিক ধারাটিকে আবার নতুন করে প্রবাহিত করেছিলেন।

‘নীরা’ আসলে কল্পনার নারী, চিররোমান্টিক, সুনীলের প্রাণপ্রতিমা, একইসঙ্গে মানসসুন্দরী। নীরা আমাদের কাছে অধরা। নীরার আকর্ষণ এইখানেই। ‘কবির নীরা’ তাই নানাভাবে নানা রূপে ও অপরূপে প্রকাশিত হয়েছে চিত্রকর ভাস্করদের তুলিতে ও কলমে।

The post কবির নীরা || KABIR NIRA appeared first on Parul Prakashani Pvt Ltd.

উত্তরপাড়া জমিদার বাড়ির অন্দর মহল / UTTARPARA JAMIDAR BARIR ANDAR MAHAL
বাংলার জমিদার বা রাজপরিবারের সামন্ত্রতান্ত্রিক ভোগবাদী জীবনযাপনের যে তথাকথিত আভিজাত্যের প্রচলিত ইতিহাসের সঙ্গে আমাদের আপাত পরিচয় ।

The post উত্তরপাড়া জমিদার বাড়ির অন্দর মহল / UTTARPARA JAMIDAR BARIR ANDAR MAHAL appeared first on Parul Prakashani Pvt Ltd.

ভারতের সংবিধান / BHARATER SANBIDHAN
অনুবাদক: ড. তারকনাথ মল্লিক

সম্পাদনা: প্রফেসর অপূর্ব কুমার মুখোপাধ্যায়

The post ভারতের সংবিধান / BHARATER SANBIDHAN appeared first on Parul Prakashani Pvt Ltd.

বিদ্যাসাগর চরিত / VIDYASAGAR CHARIT
The post বিদ্যাসাগর চরিত / VIDYASAGAR CHARIT appeared first on Parul Prakashani Pvt Ltd.

সামাজিক-সাংস্কৃতিক নৃবিজ্ঞান / SAMAJIK SANSKRITIK NRIVIGYAN
ড. সুমাহন বন্দ‌্যোপাধ‌্যায়

নৃবিজ্ঞানের বিকাশ, তার নানাদিক ও বিষয় ও পরিধি আলোচিত হয়েছে বর্তমান গ্রন্থে। পরিবার, বিবাহ, আত্মীয়তা, ধর্ম, রাজনীতি এবং অর্থনৈতিক জীবনযাত্রার মতো সামাজিক-সাংস্কৃতিক নৃবিজ্ঞানের পরিচিত বিষয়সমূহ যেমন এখানে স্থান পেয়েছে, তেমনই আলোকিত হয়েছে ভারতের আদিবাসী পরিপ্রেক্ষিত ও উন্নয়নের সমসাময়িক প্রসঙ্গও। তথ‌্যসংগ্রহ ও ক্ষেত্র সমীক্ষার বিভিন্ন পদ্ধতি নিয়ে মেধাবী অনুসন্ধানের খোঁজ এ বইকে দিয়েছে এক ভিন্ন মাত্রা।

The post সামাজিক-সাংস্কৃতিক নৃবিজ্ঞান / SAMAJIK SANSKRITIK NRIVIGYAN appeared first on Parul Prakashani Pvt Ltd.