Novel - Parul Prakashani Pvt. Ltd.

জাগরী || JAGRI
সতীনাথ ভাদুড়ীর জাগরী যেন ইতিহাসের বুকের মধ্যে লুকিয়ে থাকা এক অদৃশ্য দরজা-যে দরজা খুললেই দেখা যায় মানুষের অন্তর্গত আর-এক পৃথিবী।

১৯৪২-এর আগস্ট আন্দোলনের উত্তাল পটভূমিতে, মৃত্যুর প্রতীক্ষায় থাকা এক নিঃসঙ্গ রাতকে কেন্দ্র করে চারটি চেতনার আত্মকথনে ধীরে ধীরে উন্মোচিত হয় রক্তের টান, আদর্শের দায়, বিশ্বাসের ভাঙন এবং বিবেকের নিঃশব্দ বিচার। এখানে স্বাধীনতার ইতিহাসের পাশাপাশি লেখা হয়েছে মানুষের মনের এক গোপন ইতিহাস- যেখানে দেশপ্রেমের সঙ্গে ব্যক্তিসত্তা, কর্তব্যের সঙ্গে ভালোবাসা এবং আদর্শের সঙ্গে আত্মপরিচয়ের সংঘাত অনিবার্য হয়ে ওঠে।

জাগরী তাই কেবল একটি সময়ের রাজনৈতিক উপন্যাস নয়; এটি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে মানুষ নিজেকেই যে প্রশ্ন করে, তারই এক গভীর প্রতিধ্বনি। আশ্চর্য এই যে, রাতটি শেষ হয়ে যায়, কিন্তু প্রশ্নগুলি শেষ হয় না; বরং প্রতিটি পাঠে তারা নতুন মুখ নিয়ে ফিরে আসে। সেই কারণেই জাগরী পাঠ করা মানে শুধু একটি উপন্যাস পড়া নয়-নিজের অন্ধকারের দিকে একবার নীরবে তাকিয়ে দেখা।

The post জাগরী || JAGRI appeared first on Parul Prakashani Pvt. Ltd..

আনন্দমঠ || ANANDAMOTH
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ কোনো নির্দিষ্ট সময়ের আবদ্ধ উপন্যাস নয়; এটি ইতিহাসের গভীর অন্ধকার ভেদ করে জ্বলে-ওঠা এক অমর চেতনার অগ্নিশিখা।

১৭৭০-এর ছিয়াত্তরের মন্বন্তরের বিপর্যস্ত পটভূমিতে নির্মিত এই মহৎ আখ্যানের অন্তর্লোকে দেশপ্রেম, আত্মত্যাগ, কর্তব্য, ত্যাগ এবং মাতৃভূমির প্রতি নিবেদনের যে মহিমান্বিত বোধ, তা কাহিনিকে অতিক্রম করে এক বৃহত্তর জীবনদর্শনে উত্তীর্ণ হয়েছে। এখানেই জন্ম নিয়েছে ‘বন্দে মাতরম্’- যে উচ্চারণ পরবর্তীকালে স্বদেশচেতনার অন্তর্গত এক শক্তিশালী প্রেরণায় পরিণত হয়।

বঙ্কিমচন্দ্রের তীক্ষ্ণ মনন, শিল্পিত গদ্য ও দার্শনিক অন্তর্দৃষ্টি মিলিয়ে আনন্দমঠ তাই শুধু পাঠের বিষয় নয়; এটি বিবেককে জাগিয়ে তোলার, আত্মপরিচয়কে পুনরাবিষ্কার করার এবং মাতৃভূমির সঙ্গে মানুষের গভীরতম সম্পর্ককে নতুন করে অনুভব করার এক অন্তহীন আহ্বান। এই কারণেই সময় যত অতিক্রান্ত হয়, আনন্দমঠ-এর প্রয়োজন যেন ততই নতুন হয়ে ফিরে আসে।

The post আনন্দমঠ || ANANDAMOTH appeared first on Parul Prakashani Pvt. Ltd..

কালের রক্তলেখা || KALER RAKTALEKHA
সোমনাথ মন্দিরে পুজো দিতে গিয়ে মন্দিররক্ষীদের হাতে লাঞ্ছিত হয় শিবভক্ত নিষাদ তরুণ চরণদাস। প্রতিশোধের আক্রোশে পীর জালালুদ্দিনের চিঠি নিয়ে সে পৌঁছোয় গজনির সুলতান সাবুক্তিগীন ও শাহজাদা মামুদের কাছে? তারপর? এ আমার এ তোমার পাপ-ইকি ধ্বংস করবে পরাক্রান্ত শাহীরাজ্যকে?

তুর্কি হামলার আশঙ্কায় বিপন্ন গয়া-উদ্দন্তপুর। ফলত বিপন্ন নালন্দা মহাবিহারও। কী করবেন মহাচার্য শ্রীজ্ঞান রক্ষিত? মহারাজ গোবিন্দপাল কি পারবেন কোনো প্রতিরোধ গড়ে তুলতে? না কি অস্তাচলের আলো-য় হারিয়ে যাবে সহস্রাধিক বছরের নিরবচ্ছিন্ন জ্ঞানসাধনার ঐশ্বর্য, পরম্পরা ও উত্তরাধিকার?

নিষ্ঠুর পোর্তুগিজ জলদস্যু তথা দাস ব্যবসায়ী ফ্রান্সিসের কবল থেকে কন্যাসম গঙ্গামণিকে উদ্ধার করেও হারিয়ে ফেলেন ভারতপ্রেমিক ফাদার দাক্রুজ। সম্রাট শাহজাহানের নির্দেশে ধ্বংস হয় হুগলির পোর্তুগিজ ঘাঁটি। নিরপরাধ হওয়া সত্ত্বেও বন্দি হন দাক্রুজ। আগ্রায় মৃত্যুদণ্ডের অপেক্ষায় অপেক্ষমান ফাদারের সঙ্গে দেখা হয় যার, কৃষ্ণকলি কি আমরা তারেই বলি?

ছিয়াত্তরের মন্বন্তরে ছারখার বাংলায় পেটের দায়ে নিজের মেয়েকে মহাজনের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিল বল্লভদাস। তার মতোই শোষিত হাজার হাজার ভুখা মানুষের হাতে, জমিদার আর ইংরেজদের বিরুদ্ধে মুক্তি তরবারি তুলে দিলেন সন্ন্যাসী-ফকির বিদ্রোহের অন্যতম নায়ক মজনু শাহ!

১৮৫৭-র ব্যারাকপুরে ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়ে বিদ্রোহ বহ্নি প্রজ্বলিত করলেন মঙ্গল পাণ্ডে। সেই আত্মবলিদান জাগিয়ে তুলল সিপাহী-সাধারণ মানুষ নির্বিশেষে আপামর ভারতবাসীকে।

সিধু-কানুর নেতৃত্বে অরণ্যের অধিকার আদায় করে নিতে বদ্ধপরিকর সাঁওতালেরা। তাদের বীরত্ব আর গেরিলা রণকৌশলে পিছু হটতে বাধ্য হল অপরাজেয় ব্রিটিশ ফৌজ।

শিবাজি এসেছেন এই বাংলায়? আগ্রায় ঔরঙ্গজেবের বন্দি শিবির থেকে নিষ্ক্রান্ত হয়ে, ছদ্মবেশে কোন ঘুরপথে মহারাষ্ট্রে ফিরেছিলেন শিবাজি?

১৭৮০ সালে কলকাতার চিনাবাজারের জনৈক মি, ডানকানের বাড়ি থেকে বারো বছরের একটি ভারতীয় বালক ফেরার হয়। তারপর কী ঘটেছিল ইন্দে নামের সেই ক্রীতদাস-এর ভাগ্যে?

বারবার ছদ্মবেশ বদলে ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে কপূরের মতো উবে যেতেন দুঃসাহসী যে বিপ্লবী, তিনিই রাসবিহারী বসু। আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্বের ভার তিনিই তুলে দিয়েছিলেন সুভাষচন্দ্রের হাতে। কিন্তু না তাঁর কথা, না তাঁকে আশ্রয় দেওয়া এক অসমসাহসী জাপানি পরিবারের কথা- কেউ মনে রাখেনি।

জেনারেল ডায়ারের নির্দেশে জালিয়ানওয়ালাবাগে গুলি চালাতে বাধ্য হয়েছিল গোর্খা রেজিমেন্টের সদস্য রাজেন্দ্র গুরুং। ক্ষমাহীন সেই পাপের প্রায়শ্চিত্ত কীভাবে করলেন তিনি?

মুম্বইয়ের তলোয়ার জাহাজে আচমকা জ্বলে উঠেছিল নৌবিদ্রোহের যে অগ্নিস্ফুলিঙ্গ, একের পর এক জাহাজে ছড়িয়ে পড়ে তা-ই হয়ে উঠল ব্রিটিশ রাজের বিরুদ্ধে ভারতীয়দের স্বাধীনতার শেষ যুদ্ধ।

ভারতের মাটিতে স্বাধীনতার পতাকা আজাদ হিন্দ ফৌজ প্রথম উড়িয়েছিল যেখানে, মণিপুরের সেই মৈরাং-এ এক ফৌজি আজও দেশনায়কের অপেক্ষায়। কোটি কোটি ভারতবাসীর মতো তাঁরও অটল বিশ্বাস- তিনি আসবেন।

The post কালের রক্তলেখা || KALER RAKTALEKHA appeared first on Parul Prakashani Pvt. Ltd..

দেবদাস || DEBDAS
কিছু ভালোবাসা হারিয়ে যায় না-তারা মানুষের ভিতরে নীরব অন্ধকার হয়ে বেঁচে থাকে। দেবদাস সেই অন্ধকারেরই এক অনন্ত প্রতিকৃতি। এখানে প্রেমের চেয়েও প্রবল হয়ে ওঠে অহংকার, সাহসের চেয়েও গভীর হয়ে ওঠে দ্বিধা, আর একটি ভুল সিদ্ধান্ত ক্রমশ একটি সমগ্র জীবনকে নিয়ে যায় অনিবার্য পরিণতির দিকে।

শরৎচন্দ্রের কলমে দেবদাস তাই নিছক কোনো প্রেমিক নয়; সে মানুষের সেই চিরপরিচিত সত্তা, যে সত্যকে চিনেও সময়মতো তাকে গ্রহণ করতে পারে না। শতবর্ষ পেরিয়েও এই আখ্যান আমাদের সামনে এক অমোঘ প্রশ্ন রেখে যায়-ভাগ্য কি মানুষকে পরাজিত করে, নাকি মানুষ নিজেই নিজের নিয়তি লিখে ফেলে?

The post দেবদাস || DEBDAS appeared first on Parul Prakashani Pvt. Ltd..

পদ্মানদীর মাঝি || PADMA NADIR MAJHI
পদ্মানদীর মাঝি কেবল একটি নদী, কিছু জেলে-জীবন কিংবা দারিদ্র্যপীড়িত মানুষের দিনযাপনের উপাখ্যান নয়-এ এক প্রবহমাণ নিয়তির মহাকাব্য, যেখানে নদী একই সঙ্গে জীবনদাত্রী, জীবিকাদাত্রী এবং মৃত্যুর অদৃশ্য দূত।

মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা কোনো নিস্তরঙ্গ পটভূমি নয়; সে যেন এক জীবন্ত, রহস্যময় ও অনির্দেশ্য সত্তা- কখনও মাতৃমমতায় আশ্রয় দেয়, কখনও নির্মমতায় কেড়ে নেয় মানুষের স্বপ্ন, সংসার ও নিরাপত্তা।

কুবের মাঝির জীবন, কপিলার নিষিদ্ধ আকর্ষণ, মালার নীরব বেদনা এবং হোসেন মিয়ার মায়াবী ময়নাদ্বীপ- সব মিলিয়ে উপন্যাসটি ধীরে ধীরে।

উন্মোচন করে মানুষের অন্তর্লীন ক্ষুধা, আকাঙ্ক্ষা, প্রেম, অসহায়তা ও মুক্তির স্বপ্নের এক জটিল মনস্তত্ত্ব। এখানে নদীর স্রোেত যেমন থেমে থাকে না, তেমনি থেমে থাকে না মানুষের নিয়তি; এক অদৃশ্য টানে মানুষ বারবার এগিয়ে যায় অজানার দিকে। এই কারণেই পদ্মানদীর মাঝি শুধু একটি সময়ের দলিল নয়- এ মানুষের চিরন্তন অস্তিত্বসংকটের এক গভীর শিল্পরূপ। পদ্মার জলরাশির মতোই এর অর্থ বহমান; প্রতিটি পাঠে তার গহিনে আবিষ্কৃত হয় নতুন কোনো অন্ধকার, নতুন কোনো আলো, নতুন কোনো অনুচ্চারিত সত্য। বাংলা কথাসাহিত্যের এই অনন্য সৃষ্টি তাই কেবল পাঠযোগ্য নয়- এমন এক অভিজ্ঞতা, যার স্রোত পাঠ শেষ হওয়ার পরও দীর্ঘকাল অন্তরে বয়ে চলে।

The post পদ্মানদীর মাঝি || PADMA NADIR MAJHI appeared first on Parul Prakashani Pvt. Ltd..

দ্য তেহরান ফাইলস || THE TEHRAN FILES
এক দিকে মোসাদের ভয়ংকরতম অ্যাসাসিনেশন স্কোয়াড- কিডন ইউনিট। অন্য দিকে, ইরানের আইআরজিসি। এক বাঙালি মেয়েকে হন্যে হয়ে খুঁজছে ওরা। মাকরান উপকূলের শহিদ বেহেস্তি পোর্টে কাজ করতে আসা আরও অনেক ভারতীয় কর্মীর মতোই যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়েছিল রিয়া। রিয়া বসু। পেশায় সে এক সুদক্ষ ইঞ্জিনিয়ার। কিন্তু এমন একটা খবর রিয়া জানে, যা চিরতরে বদলে দিতে পারে ইরান-আমেরিকা যুদ্ধের ভবিষ্যৎ!

শিকারি নেকড়ের মতো তাই দু’পক্ষই খুঁজে চলেছে রিয়াকে। এক দল চায় সেই গোপন খবরের মালিক হতে, অন্য দল চায় গুপ্ত সেই সংবাদকে চিরকালের মতো সংগুপ্তই রেখে দিতে।

কে বাঁচাবে রিয়াকে? কে জেনে নেবে সেই গোপন খবর? কার ওপর নির্ভর করছে তিরঙ্গার সম্মান?

মধ্যপ্রাচ্যের বধ্যভূমিতে শুরু হয় এক কভার্ট অপারেশন। এক অসম্ভব লড়াইয়ে অবতীর্ণ অভিমন্যু সিং রানা। র-এর অপ্রতিদ্বন্দ্বী এজেন্ট ভৈরব! শুধুই কি মোসাদ আর আইআরজিসি? না কি এই দুই ভয়ংকর শত্রুর পাশাপাশি অদৃশ্য এক শক্তির মোকাবিলাও করতে হচ্ছে তাঁকে? তবে কি অভিমন্যুকেও শেষ পর্যন্ত নতি স্বীকার করতে হবে? না কি তেহরান ফাইলস-ই বদলে দেবে পৃথিবীর ভবিষ্যৎ?

জানতে গেলে পড়তে হবে কৌশিক দাশের রুদ্ধশ্বাস এই থ্রিলার, বেঁচে থাকতে পারাই যেখানে আলটিমেট চ্যালেঞ্জ!

The post দ্য তেহরান ফাইলস || THE TEHRAN FILES appeared first on Parul Prakashani Pvt. Ltd..

চোরাপথে চিড়িয়াখানা || CHORAPATHE CHIRYAKHANA
অর্ক সাংবাদিক। সাঁঝেলি পশুপ্রেমী। দুজনের হঠাৎ পরিচয়। ধীরে ধীরে গাঢ় হতে থাকা বন্ধুত্ব। সেই সূত্রে আলিপুর চিড়িয়াখানাকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে এই কাহিনি। উন্মোচিত হতে থাকে একের পর এক নগ্ন, অস্বস্তিকর সত্য।

না, শুধুই পশুদের বন্দিজীবন, পশুশালা স্থানান্তকরণ নিয়ে বিতর্ক কিংবা পশুপ্রেমীদের আন্দোলন নয়, প্রচলিত ছকের বাইরে গিয়ে রূপক সাহা তাঁর এই উপন্যাসে ধরতে চেয়েছেন নগরায়নের নির্মম বাস্তব, তজ্জনিত পরিবেশ দূষণ এবং মানুষের সীমাহীন স্বার্থপরতাকেও।

সাঁঝেলি ধনী পরিবারের মেয়ে হতে পারে কিন্তু সে প্রকৃত অর্থেই শিক্ষিতা তথা সংবেদনশীল। সে বিশ্বাস করে পৃথিবীটা শুধু মানুষের নয়, পশুদেরও। বরং সভ্যতার ভেকধারী মানুষই আবহমানকাল ধরে পশুদের প্রতি অন্যায় করে এসেছে।

সাঁঝেলির সান্নিধ্যে ধীরে ধীরে বদলে যেতে থাকে অর্কর দৃষ্টিভঙ্গিও। একসময় অর্ক বুঝতে পারে-বনভূমি কেড়ে নেওয়া থেকে শুরু করে শ্রম, খাদ্য, পোশাক ও বিনোদনের জন্য পশুদের ব্যবহার-সবকিছুর বিরুদ্ধে কেন সাঁঝেলি রুখে দাঁড়িয়েছে। এরই মধ্যে পাঠক পরিচিতি হন চোরাশিকারি ইলিয়াসের অন্ধকার জগতের সঙ্গেও যেখানে অসহায় প্রাণীদের নিষ্ঠুর মৃত্যু ও অসহনীয় যন্ত্রণা ব্যাবসার অবিচ্ছেদ্য অঙ্গ। এই উপন্যাস পড়লে আমরা জানব যে, প্রাণীদের মধ্যেও মানবসুলভ রাগ, অভিমান, আনন্দানুভূতি আছে।

প্রেম, প্রতিবাদ, ষড়যন্ত্র এবং মানবিক বোধের সম্মিলনে রূপক সাহার চোরাপথে চিড়িয়াখানা শুধু একটি উপন্যাস নয়, পশুজগতের সঙ্গে মানবজগতের সম্পর্ক নিয়েও তা এক শানিত শ্লেষ ও তীক্ষ্ণ আত্মসমালোচনা।

The post চোরাপথে চিড়িয়াখানা || CHORAPATHE CHIRYAKHANA appeared first on Parul Prakashani Pvt. Ltd..

জীবন্ত ড্রাগন || JIBONTO DRAGON
ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগরে চন্দ্রকলার মতো ছড়িয়ে আছে দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। সুন্দা দ্বীপমালা তারই অংশ। মানুষের পদচিহ্ন এখানে পড়ে না। ঘুরে বেড়ায় পৃথিবীর বৃহত্তম স্থল-কুমির কমোডো ড্রাগন।

হেরম‌্যান একজন ক্রিপটোজ‌্যুলজিস্ট। তার সঙ্গী সুদীপ্ত। গল্প-গাথায় অদ্ভুত যেসব প্রাণীদের উল্লেখ আছে, তাদের বলে ক্রিপটিড। ক্রিপটোজ‌্যুলজিস্টদের বিশ্বাস তারা এখনও লুকিয়ে আছে পৃথিবীর কোথাও-না-কোথাও। হেরম‌্যান খুঁজে বেড়ায় তাদের।

সুন্দা দ্বীপমালার ওরা দ্বীপে নাকি বাস করে এক সোনার কমোডো ড্রাগন। ইন্দোনেশিয়ার প্রাচীন উপকথায় এই সোনার ড্রাগনের উল্লেখ আছে।

হেরম‌্যান আর সুদীপ্ত সেই দ্বীপের উদ্দেশে রওনা হল এক চিনা জাঙ্কে। তারা কি খুঁজে পেল সেই সোনার ড্রাগন?

এ-নিয়েই রহস‌্যঘন এই অ‌্যাডভেঞ্চার উপন‌্যাস।

The post জীবন্ত ড্রাগন || JIBONTO DRAGON appeared first on Parul Prakashani Pvt. Ltd..

সূর্য মন্দিরের শেষ প্রহরী / SURYA MANDIRER SHESH PROHARI
পেরু। প্রাচীন ইনকা সাম্রাজ‌্য গড়ে উঠেছিল এখানেই। এই মাটিতেই একদিন ছড়িয়ে ছিল সোনার রেণু। স্বর্ণলোভী ইউরোপীয় হানাদারদের আক্রমণে আজ হারিয়ে গেছে সেই সোনার সাম্রাজ‌্য। কিন্তু আন্দিজের পর্বতকন্দরে কিংবা আমাজনের গহিন জঙ্গলে, আজও রয়ে গেছে কিছু লুকোনো নগরী, সভ‌্য পৃথিবী যার খোঁজ রাখে না। সেখানে দেখা মিলবে সেই সব মানুষদের, যাদের শরীরে বইছে খাঁটি ইনকা রক্ত। সময় সেখানে থমকে আছে। সাজ-পোশাক, ধর্ম-সমাজ_সবই সেখানে আজও চলে প্রাচীন রীতি মেনে। কুজকোর হোটেলে সুজয়ের পরিচয় হয় প্রোফেসর মার্কেসের সঙ্গে। নাতনি সুসানকে নিয়ে এসেছেন তিনি। উদ্দেশ‌্য প্রাচীন ইনকাভূমির ওপর একটি বই লেখা। ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফার বিল তাঁদের সফরসঙ্গী। মাচুপিচুতে সুজয়দের দেখা হয় স্পেনীয় ধনকুবের মি. পিনচিওর সঙ্গে। আলাপ হয় প্রাচীন সূর্যমন্দিরের পুরোহিত ইল্লাপার সাথেও। তিনি যাচ্ছেন প্রাচীন ইনকা নগরীর এক ধর্মীয় অনুষ্ঠানে। পিনচিওসহ সুজয়রা প্রাচীন নগরী দেখার জন‌্য ইল্লাপার সঙ্গে যাত্রা শুরু করে পাহাড়ে-জলাজঙ্গলের দুর্গম বিপজ্জনক পথে। সেখানে ওত পেতে বসে আছে আমাজনের বিখ‌্যাত কালো বাঘ! মাথার ওপর থেকে নেমে এসে শিকারকে গ্রাস করে বড়ো মাচাকুয়ে অ‌্যানাকোন্ডা! আছে এদের চেয়েও ভয়ংকর মোচে, আমাজনীয়দের হিংস্র জনগোষ্ঠী, যারা আজও নরবলি দেয়। ইনকা পুরোহিতের সঙ্গে যাত্রা শুরু করার পর কী হল মার্কেজ-সুজয়-সুসানদের?

The post সূর্য মন্দিরের শেষ প্রহরী / SURYA MANDIRER SHESH PROHARI appeared first on Parul Prakashani Pvt. Ltd..

রবীন্দ্রনাথ : পর্বে পর্বান্তরে || RABINDRANATH : PARBE PARBANTARE
মোট্ ১৬টি প্বন্ধে রবীন্দ্রনাথের নানা মানসিকতার প্রতিফলন আলোচ্য গ্রন্থে সংলগ্ন

The post রবীন্দ্রনাথ : পর্বে পর্বান্তরে || RABINDRANATH : PARBE PARBANTARE appeared first on Parul Prakashani Pvt. Ltd..