Sports & Entertainment - Parul Prakashani Pvt. Ltd.

জার্সি ছাড়াই বিশ্বকাপে || JERSEY CHHARAI BISWAKAPE
ফুটবল যদি এই বসুন্ধরার ২০০টিরও বেশি দেশের প্রায় ৫০০ কোটি মানুষের আবেগ, উন্মাদনা তথা অবশ্যপালনীয় ‘ধর্ম’ হয়ে থাকে, তবে প্রতি চার বছর অন্তর বিশ্বকাপ ফুটবল যেখানে অনুষ্ঠিত হয়, সেই স্থানটি নিশ্চিতভাবেই ফুটবলপ্রেমী আপামর জনসাধারণের কাছে হয়ে ওঠে সাক্ষাৎ তীর্থক্ষেত্র! কোরিয়া থেকে কানাডা, আরব উপদ্বীপ থেকে আর্জেন্টিনা- লক্ষ লক্ষ তীর্থযাত্রী ‘পুণ্য’ অর্জনের অভিলাষে এবার সমবেত হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ষোলোটি শহরে। ঠিক কেমন এহেন পুণ্যার্থীদের ‘ধর্মীয় আচার-আচরণ’? জবাব খুঁজতে- বিশ্বকাপে অদ্যাবধি খেলার যোগ্যতা অর্জন না-করতে পারা ‘জার্সিহীন’ ভারতীয়দের প্রতিনিধি হয়ে- এ গ্রন্থের লেখক স্বয়ং উপস্থিত ছিলেন বিশ্বকাপ চাক্ষুষ করতে। একবার নয়। তিন-তিনবার! এই গ্রন্থ সেই অভিজ্ঞতারই ফলশ্রুতি।

রূপক সাহার জার্সি ছাড়াই বিশ্বকাপে মাঠের ভিতরের খেলা নিয়ে যতটা না আগ্রহী, তার চেয়ে অনেক বেশি উৎসাহী মাঠের বাইরের বিশ্বকাপ ক্রীড়াসংস্কৃতির ধারাবিবরণী দিতে। গ্যালারির উন্মাদনা থেকে শুরু করে বিভিন্ন দেশের সমর্থকদের ফুটবল-মানসিকতার পার্থক্য, বিশ্বকাপকে ঘিরে গড়ে ওঠা পুঁজিবাদী অর্থনীতি, সংঘর্ষবহুল রাজনীতি তথা রূপকথাসদৃশ নানা কিংবদন্তি ও আখ্যানকে বর্ণনাগুণে জীবন্ত করে তুলে ধরেছেন লেখক তাঁর ঋজু, বেগবান গদ্যে।

ঐতিহ্যবাহী সাম্বা-নৃত্যে মাতোয়ারা ব্রাজিল সমর্থক থেকে শুরু করে অতিকায় পতাকা দোলাতে দোলাতে, ‘ফোরজা আজ্জুরি’ বলতে থাকা ইতালীয় জনতা, প্রাণের আবেগে থরথর আর্জেন্টিনীয় ভক্ত থেকে আরম্ভ করে আইডা গান গাইতে থাকা কমলা রঙে রাঙানো ওলন্দাজ দর্শক কিংবা মারকুটে ইংরেজ ও জার্মান হুলিগান, আচমকা শুরু হয়ে যাওয়া মেক্সিকান ওয়েভথেকে তালে তালে মাতাল করে দেওয়া আফ্রিকান ড্রামের প্রিদিম দ্রিদিম বোল- বিশ্বকাপকে ঘিরে নানা ভাষা, নানা দেশ, নানা পরিধান এবং সেইসঙ্গে শিল্প, সাহিত্য, বাণিজ্য ও সংস্কৃতির এক জীবন্ত বিশ্বকোষ এই বই। তৎসহ রয়েছে মার্কিন দেশে ফুটবলের বিস্তার, বিশ্বকাপের বিপুল বাণিজ্যিক শক্তি, টেলিভিশনের প্রভাব, বাজার ধরতে বহুজাতিক সংস্থাগুলির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার নির্মোহ বিশ্লেষণ। ডবলিউ-এম থেকে ৪-২-৪, পরে ৪-৩-৩, তারপর টোটাল ফুটবল থেকে আধুনিক রক্ষণাত্মক সংগঠন-বিশ্বকাপ ফুটবলে খেলার কৌশলগত বিবর্তন জানতে হলেও এ বইয়ের পাতা উলটোনো জরুরি।

যাঁরা শুধু খেলার ফল নিয়ে ভাবিত নন, বরং বেশি উৎসুক খেলার পেছনের মানুষ, সমাজ ও ইতিহাসকে জানতে, চিনতে, তাঁদের জন্য এই বই এক অনিবার্য পাঠ। সাংবাদিকসুলভ পর্যবেক্ষণের সঙ্গে এতে মিশেছে ভ্রমণকাহিনির প্রাণবন্ততা ও ফুটবলপ্রেমীর আবেগ। সব মিলিয়ে, শুধু মাঠের ভিতরের ফুটবল নয়, মাঠের বাইরের বিশ্বফুটবল সংস্কৃতিকে অনুধাবন, আত্মস্থ ও উপভোগ করতে হলে রূপক সাহার জার্সি ছাড়াই বিশ্বকাপে আপনাকে পড়তেই হবে।

The post জার্সি ছাড়াই বিশ্বকাপে || JERSEY CHHARAI BISWAKAPE appeared first on Parul Prakashani Pvt. Ltd..