Suspense - Parul Prakashani Pvt. Ltd.
দ্য তেহরান ফাইলস || THE TEHRAN FILES
এক দিকে মোসাদের ভয়ংকরতম অ্যাসাসিনেশন স্কোয়াড- কিডন ইউনিট। অন্য দিকে, ইরানের আইআরজিসি। এক বাঙালি মেয়েকে হন্যে হয়ে খুঁজছে ওরা। মাকরান উপকূলের শহিদ বেহেস্তি পোর্টে কাজ করতে আসা আরও অনেক ভারতীয় কর্মীর মতোই যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়েছিল রিয়া। রিয়া বসু। পেশায় সে এক সুদক্ষ ইঞ্জিনিয়ার। কিন্তু এমন একটা খবর রিয়া জানে, যা চিরতরে বদলে দিতে পারে ইরান-আমেরিকা যুদ্ধের ভবিষ্যৎ!
শিকারি নেকড়ের মতো তাই দু’পক্ষই খুঁজে চলেছে রিয়াকে। এক দল চায় সেই গোপন খবরের মালিক হতে, অন্য দল চায় গুপ্ত সেই সংবাদকে চিরকালের মতো সংগুপ্তই রেখে দিতে।
কে বাঁচাবে রিয়াকে? কে জেনে নেবে সেই গোপন খবর? কার ওপর নির্ভর করছে তিরঙ্গার সম্মান?
মধ্যপ্রাচ্যের বধ্যভূমিতে শুরু হয় এক কভার্ট অপারেশন। এক অসম্ভব লড়াইয়ে অবতীর্ণ অভিমন্যু সিং রানা। র-এর অপ্রতিদ্বন্দ্বী এজেন্ট ভৈরব! শুধুই কি মোসাদ আর আইআরজিসি? না কি এই দুই ভয়ংকর শত্রুর পাশাপাশি অদৃশ্য এক শক্তির মোকাবিলাও করতে হচ্ছে তাঁকে? তবে কি অভিমন্যুকেও শেষ পর্যন্ত নতি স্বীকার করতে হবে? না কি তেহরান ফাইলস-ই বদলে দেবে পৃথিবীর ভবিষ্যৎ?
জানতে গেলে পড়তে হবে কৌশিক দাশের রুদ্ধশ্বাস এই থ্রিলার, বেঁচে থাকতে পারাই যেখানে আলটিমেট চ্যালেঞ্জ!
The post দ্য তেহরান ফাইলস || THE TEHRAN FILES appeared first on Parul Prakashani Pvt. Ltd..
রহস্য ঘনিয়ে আসে || RAHASYA GHANIYE ASE – HIMI MITRA ROY
দ্রুতগতির চারটি রহস্য কাহিনি। সঙ্গে রুদ্ধশ্বাস একটি সাই-ফাই মিস্ট্রি। পাহাড়, সমুদ্র, অরণ্যের ভয়ংকর সুন্দর পটভূমিতে একদিকে পদে পদে মৃত্যুর হাতছানি, অন্যদিকে জীবনের পাকদণ্ডী বেয়ে হাতছানি দেয় মহত্তর কোনো সত্যের ইশারা।
দার্জিলিং-এর আগুন পাহাড়-এ ঋতম আর সুতীর্থ খোঁজ পায় এক রহস্যময় আদিম উপজাতির বাইরের পৃথিবী যাদের খবর না- রাখলেও চোরাকারবারিরা রাখে। দুই বন্ধু কি পারবে আন্তর্জাতিক চোরাচালান চক্রের পাণ্ডার কবল থেকে রুবিনাতকদের প্রাচীন অমূল্য সেই সম্পদকে উদ্ধার করে আনতে।
রহস্য যখন রক্তের- তখন উত্তরবঙ্গের সান্তালিখোলাতে ছুটি কাটাতে আসা ঋতম আর সুতীর্থ কি আর হাত গুটিয়ে বসে থাকতে পারে? একের পর এক মানুষের শরীর থেকে রক্ত শুষে নেওয়ার হাড়হিম করা ঘটনা এখানে ঘটেই চলেছে। তবে কি এ কোনো রক্তচোষা ভ্যাম্পায়ারের কাজ? না কি নেপথ্যে কাজ করছে কোনো বিকৃতমস্তিষ্ক জিনিয়াস?
নীলিমা আবাসনের আশ্চর্য চুরি-র খবর ঋতম-সুতীর্থ পেল অষ্টমীর মেলার আনন্দের মাঝেই। সামাজিক কেলেঙ্কারি আর পুলিশি জটিলতা এড়িয়ে ওরা কি পারবে মায়ের গহনা উদ্ধার করতে?
আজব জগৎ কি এই দুনিয়াতেই কোথাও আছে যেখানে জাঞ্জিবার লেপার্ড কিংবা ডাচ অ্যালকন ব্লু বাটারফ্লাইয়ের মতো পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে যাওয়া বহু বন্যপ্রাণ অলৌকিকভাবে বেঁচে আছে? একদিকে প্রকৃতিপ্রেমী বালক তাতান, অন্যদিকে ভুটান সীমান্ত-লাগোয়া উত্তরবঙ্গের আদিম, রহস্যময় জঙ্গলে হাতি মৃত্যুর সূত্র ধরে অভিযানে নামা বিজ্ঞানীরা এক আশ্চর্য জগতের খোঁজ কি আমাদের এতদিনের অর্জিত জ্ঞানের অহংকারকে ধুলোয় মিশিয়ে দেবে?
তাজপুরের তাজ রক্ষা পেত না, যদি না সমুদ্রসৈকতে ছবি তুলতে এসে ঋতম আর সুতীর্থ বালির মধ্যে আচমকা খুঁজে পেত রহস্যময় মূল্যবান একটি প্যাকেট। সমুদ্রোপকূলবর্তী সেই শান্ত বেলাভূমিতে কি তবে জাল বিছোচ্ছে আন্তর্জাতিক কোনো স্মাগলিং চক্র?
সব প্রশ্নের উত্তর একসঙ্গে পেতে গেলে পড়তে হবে হিমি মিত্র রায়ের কলমে রহস্য ঘনিয়ে আসে। পাঁচটি নভেলার অনন্য এই সংকলন কেবল রহস্য কিংবা কল্পবিজ্ঞান পড়ার আস্বাদই উপহার দেয় না, তা আমাদের দেয় অতিরিক্ত অনেক কিছু।
The post রহস্য ঘনিয়ে আসে || RAHASYA GHANIYE ASE – HIMI MITRA ROY appeared first on Parul Prakashani Pvt. Ltd..
বিবাহ গল্পকথা – শয়তানদের গুপ্ত গাথা || BIBAHA GALPAKATHA – SHAYTANDER GUPTA GATHA
সুভাষচন্দ্র বসু বিবাহিত না কি চিরকুমার?
এই একটি প্রশ্নের সত্যনিষ্ঠ উত্তরই বদলে দিতে পারে স্বাধীনতা-পূর্ব তথা স্বাধীনতা-পরবর্তী ভারতবর্ষের গৃহীত ইতিহাস।
গ্রন্থকারের মতে, আন্তর্জাতিক এক ঘৃণ্য চক্রান্তের ফলশ্রুতিতেই নেতাজিকে ‘বিবাহিত’ প্রমাণ করার জন্য উঠেপড়ে লেগেছিল দেশবিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্বার্থগোষ্ঠী। দেশমাতৃকার চরণে উৎসর্গীকৃত নেতাজির অপাপবিদ্ধ চরিত্রকে কালিমালিপ্ত করে নিজেদের আখের গুছিয়ে নেওয়াই উদ্দেশ্য ছিল এই অশুভ চক্রের সদস্যদের।
কে ছিল না এই চক্রে? দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে উচ্চপদস্থ আমলা, বিদেশি রাষ্ট্রের কর্ণধার, গুপ্তচর সংস্থা, এমনকী নেতাজির রক্ত সম্পর্কীয় আত্মীয়রাও!
কিন্তু কেন এই চক্রান্ত? কে না জানে ‘ক্ষমতা হস্তান্তর’কালে নেতাজি উপস্থিত থাকলে ভারত ভেঙে ভাগ হত না। আর বিভাজিত ভারতও ফের জোড়া লেগে অখণ্ড হয়ে যেতে পারত, যদি নেতাজি ‘গুমনামি’ না হয়ে দেশে ফিরতেন স্ব-মহিমায়। তাই তাঁর দেবদুর্লভ চরিত্রে অনপনেয় কলঙ্কলেপনের ক্ষমাহীন প্রয়াসে নিরলস প্রজন্মের পর প্রজন্ম-শয়তানের উপাসকেরা।
মুখার্জি কমিশনের অন্যতম সদস্য, প্রখ্যাত শল্য চিকিৎসক ডা. মধুসূদন পাল বিপুল গবেষণালব্ধ প্রামাণ্য তথ্য ও নথি দিয়ে নেতাজির বিবাহ সংক্রান্ত সমস্ত দাবিকে নস্যাৎ করেছেন। উন্মোচিত করেছেন এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত সকল কুশীলবদের মুখোশ। ফাঁস করেছেন বিগত শতাব্দীর সবচেয়ে বড়ো ‘কভার আপ’।
আজ যখন নেতাজিকে নিয়ে বাজারে রীতিমতো বেচা হচ্ছে বিবিধ কল্পকাহিনি, নেতাজি সত্যের ঠেকা নেওয়া ‘বেস্টসেলার’ ছদ্মগবেষকেরাও মান্যতা দিচ্ছেন সুভাষচন্দ্র বসুর তথাকথিত ‘স্ত্রী’ ও ‘কন্যা’ কে, যখন ডিএনএ টেস্টকেও ‘প্রভাবিত’ করার নেপথ্য যাবতীয় প্রস্তুতি সারা, তখন এই বইটিই হয়ে উঠতে পারে প্রতিরোধের অন্যতম আয়ুধ, ভারতভাগ্যবিধাতার নির্বিকল্প ইশারা।
The post বিবাহ গল্পকথা – শয়তানদের গুপ্ত গাথা || BIBAHA GALPAKATHA – SHAYTANDER GUPTA GATHA appeared first on Parul Prakashani Pvt. Ltd..
চোরাপথে চিড়িয়াখানা || CHORAPATHE CHIRYAKHANA
অর্ক সাংবাদিক। সাঁঝেলি পশুপ্রেমী। দুজনের হঠাৎ পরিচয়। ধীরে ধীরে গাঢ় হতে থাকা বন্ধুত্ব। সেই সূত্রে আলিপুর চিড়িয়াখানাকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে এই কাহিনি। উন্মোচিত হতে থাকে একের পর এক নগ্ন, অস্বস্তিকর সত্য।
না, শুধুই পশুদের বন্দিজীবন, পশুশালা স্থানান্তকরণ নিয়ে বিতর্ক কিংবা পশুপ্রেমীদের আন্দোলন নয়, প্রচলিত ছকের বাইরে গিয়ে রূপক সাহা তাঁর এই উপন্যাসে ধরতে চেয়েছেন নগরায়নের নির্মম বাস্তব, তজ্জনিত পরিবেশ দূষণ এবং মানুষের সীমাহীন স্বার্থপরতাকেও।
সাঁঝেলি ধনী পরিবারের মেয়ে হতে পারে কিন্তু সে প্রকৃত অর্থেই শিক্ষিতা তথা সংবেদনশীল। সে বিশ্বাস করে পৃথিবীটা শুধু মানুষের নয়, পশুদেরও। বরং সভ্যতার ভেকধারী মানুষই আবহমানকাল ধরে পশুদের প্রতি অন্যায় করে এসেছে।
সাঁঝেলির সান্নিধ্যে ধীরে ধীরে বদলে যেতে থাকে অর্কর দৃষ্টিভঙ্গিও। একসময় অর্ক বুঝতে পারে-বনভূমি কেড়ে নেওয়া থেকে শুরু করে শ্রম, খাদ্য, পোশাক ও বিনোদনের জন্য পশুদের ব্যবহার-সবকিছুর বিরুদ্ধে কেন সাঁঝেলি রুখে দাঁড়িয়েছে। এরই মধ্যে পাঠক পরিচিতি হন চোরাশিকারি ইলিয়াসের অন্ধকার জগতের সঙ্গেও যেখানে অসহায় প্রাণীদের নিষ্ঠুর মৃত্যু ও অসহনীয় যন্ত্রণা ব্যাবসার অবিচ্ছেদ্য অঙ্গ। এই উপন্যাস পড়লে আমরা জানব যে, প্রাণীদের মধ্যেও মানবসুলভ রাগ, অভিমান, আনন্দানুভূতি আছে।
প্রেম, প্রতিবাদ, ষড়যন্ত্র এবং মানবিক বোধের সম্মিলনে রূপক সাহার চোরাপথে চিড়িয়াখানা শুধু একটি উপন্যাস নয়, পশুজগতের সঙ্গে মানবজগতের সম্পর্ক নিয়েও তা এক শানিত শ্লেষ ও তীক্ষ্ণ আত্মসমালোচনা।
The post চোরাপথে চিড়িয়াখানা || CHORAPATHE CHIRYAKHANA appeared first on Parul Prakashani Pvt. Ltd..
অভয়া || ABHAYA
অভয়া কেবল একটি রহস্য বা প্রতিবাদের কাহিনি নয়; এটি আমাদের সময়ের বিবেক, নীরবতা ও প্রতিরোধের এক গভীর সাহিত্যিক দলিল। হাসপাতালের অন্ধকার করিডোরে ঘটে যাওয়া একটি মৃত্যুকে কেন্দ্র করে উন্মোচিত হতে থাকে ক্ষমতা, ভয়, ষড়যন্ত্র এবং সত্যকে চাপা দেওয়ার নির্মম প্রচেষ্টা। কিন্তু প্রতিটি অন্ধকারের মধ্যেই যেমন আলোর সম্ভাবনা লুকিয়ে থাকে, তেমনি দেখা যায় কিছু মানুষ সত্যের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদের মশাল হাতে নেন। তারাই রচনা করেন ইতিহাস।
অভয়া কেবল একটি উপন্যাস নয়, আমাদের সময়ের বিবেককে নাড়া দেওয়া এক প্রশ্ন। সমকালীন বাস্তবতা, মানবিক বেদনা, সামাজিক প্রশ্ন এবং তীব্র আবেগের মেলবন্ধনে রচিত অভয়া পাঠককে শুধু একটি গল্প শোনায় না; তাকে ভাবতে বাধ্য করে। রহস্যের আকর্ষণ, ভাষার সাহিত্যিক সৌন্দর্য এবং সময়ের গভীর অভিঘাতে সমৃদ্ধ এই উপন্যাস শেষ পৃষ্ঠা পড়ার পরও দীর্ঘদিন পাঠকের মনে অনুরণিত হতে থাকবে। যা শুরু হয়, কখনও শেষ হয় না।
The post অভয়া || ABHAYA appeared first on Parul Prakashani Pvt. Ltd..
জীবন্ত ড্রাগন || JIBONTO DRAGON
ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগরে চন্দ্রকলার মতো ছড়িয়ে আছে দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। সুন্দা দ্বীপমালা তারই অংশ। মানুষের পদচিহ্ন এখানে পড়ে না। ঘুরে বেড়ায় পৃথিবীর বৃহত্তম স্থল-কুমির কমোডো ড্রাগন।
হেরম‌্যান একজন ক্রিপটোজ‌্যুলজিস্ট। তার সঙ্গী সুদীপ্ত। গল্প-গাথায় অদ্ভুত যেসব প্রাণীদের উল্লেখ আছে, তাদের বলে ক্রিপটিড। ক্রিপটোজ‌্যুলজিস্টদের বিশ্বাস তারা এখনও লুকিয়ে আছে পৃথিবীর কোথাও-না-কোথাও। হেরম‌্যান খুঁজে বেড়ায় তাদের।
সুন্দা দ্বীপমালার ওরা দ্বীপে নাকি বাস করে এক সোনার কমোডো ড্রাগন। ইন্দোনেশিয়ার প্রাচীন উপকথায় এই সোনার ড্রাগনের উল্লেখ আছে।
হেরম‌্যান আর সুদীপ্ত সেই দ্বীপের উদ্দেশে রওনা হল এক চিনা জাঙ্কে। তারা কি খুঁজে পেল সেই সোনার ড্রাগন?
এ-নিয়েই রহস‌্যঘন এই অ‌্যাডভেঞ্চার উপন‌্যাস।
The post জীবন্ত ড্রাগন || JIBONTO DRAGON appeared first on Parul Prakashani Pvt. Ltd..
সূর্য মন্দিরের শেষ প্রহরী / SURYA MANDIRER SHESH PROHARI
পেরু। প্রাচীন ইনকা সাম্রাজ‌্য গড়ে উঠেছিল এখানেই। এই মাটিতেই একদিন ছড়িয়ে ছিল সোনার রেণু। স্বর্ণলোভী ইউরোপীয় হানাদারদের আক্রমণে আজ হারিয়ে গেছে সেই সোনার সাম্রাজ‌্য। কিন্তু আন্দিজের পর্বতকন্দরে কিংবা আমাজনের গহিন জঙ্গলে, আজও রয়ে গেছে কিছু লুকোনো নগরী, সভ‌্য পৃথিবী যার খোঁজ রাখে না। সেখানে দেখা মিলবে সেই সব মানুষদের, যাদের শরীরে বইছে খাঁটি ইনকা রক্ত। সময় সেখানে থমকে আছে। সাজ-পোশাক, ধর্ম-সমাজ_সবই সেখানে আজও চলে প্রাচীন রীতি মেনে। কুজকোর হোটেলে সুজয়ের পরিচয় হয় প্রোফেসর মার্কেসের সঙ্গে। নাতনি সুসানকে নিয়ে এসেছেন তিনি। উদ্দেশ‌্য প্রাচীন ইনকাভূমির ওপর একটি বই লেখা। ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফার বিল তাঁদের সফরসঙ্গী। মাচুপিচুতে সুজয়দের দেখা হয় স্পেনীয় ধনকুবের মি. পিনচিওর সঙ্গে। আলাপ হয় প্রাচীন সূর্যমন্দিরের পুরোহিত ইল্লাপার সাথেও। তিনি যাচ্ছেন প্রাচীন ইনকা নগরীর এক ধর্মীয় অনুষ্ঠানে। পিনচিওসহ সুজয়রা প্রাচীন নগরী দেখার জন‌্য ইল্লাপার সঙ্গে যাত্রা শুরু করে পাহাড়ে-জলাজঙ্গলের দুর্গম বিপজ্জনক পথে। সেখানে ওত পেতে বসে আছে আমাজনের বিখ‌্যাত কালো বাঘ! মাথার ওপর থেকে নেমে এসে শিকারকে গ্রাস করে বড়ো মাচাকুয়ে অ‌্যানাকোন্ডা! আছে এদের চেয়েও ভয়ংকর মোচে, আমাজনীয়দের হিংস্র জনগোষ্ঠী, যারা আজও নরবলি দেয়। ইনকা পুরোহিতের সঙ্গে যাত্রা শুরু করার পর কী হল মার্কেজ-সুজয়-সুসানদের?
The post সূর্য মন্দিরের শেষ প্রহরী / SURYA MANDIRER SHESH PROHARI appeared first on Parul Prakashani Pvt. Ltd..
কালচক্র || KALCHAKRA
আইসল্যান্ড। বরফে মোড়া রাজধানী রেইকজাভিক। মধ্যরাত্রির সূর্যের ধূসর আলোয় যেন গলে- গলে যাচ্ছে সময়। হাড়কাঁপানো শীতের সেই রাতে হ্যালগ্রিমসকিরকিয়া চার্চের সামনে আচমকা খুন হলেন নর্ডিক মিথলজির বিশেষজ্ঞ ড. আইনারসন। বীভৎস সেই হত্যাই কি আমূল বদলে দিল পেশায় লিপি বিশেষজ্ঞ ড. অর্কপ্রভ রায়ের গতে বাঁধা জীবনকে? খুনের দায়ে কারা ফাঁসাল তাঁকে? তারাই কি সেই সিক্রেট সোসাইটি, যারা সুপ্রাচীন কাল থেকে দখল কায়েম করে আসতে চাইছে পুরাণে বর্ণিত রহস্যময় ‘জ্ঞানগঞ্জ’-এর উপর? কী তাদের উদ্দেশ্য? সৃষ্টি নাকি ধ্বংস? অর্কর ধমনিতে প্রবাহিত কোন সে শোনিত যার সন্ধানে হন্যে হয়ে ঘুরছে গ্যাস মাস্ক পরা অচেনা এক আততায়ী? রহস্যের জাল ভেদ করতে শুরু হল দুঃসাহসিক যে অভিযান, তাতে প্যালিয়োগ্রাফার অর্কর সঙ্গী ডাকাবুকো জার্নালিস্ট সোহিনী।
হিন্দু পুরাণের ‘সপ্তচিরঞ্জীবী’- অশ্বথামা, পরশুরাম, হনুমান, বিভীষণ, কৃপাচার্য, বালি ও ব্যাসদেব-এমন কী রেখে গেছেন যা উদ্ধারের জন্য মধ্যপ্রদেশের আসিরগড় দুর্গ থেকে মহেন্দ্রগিরি, হাম্পির পাতালগুহা থেকে কুরুক্ষেত্রের রক্তস্নাত ভূমি-ওলটপালট হয়ে যাচ্ছে একরৈখিক সময়, সেইসঙ্গে উথালপাথাল আসমুদ্র হিমাচল?
অর্ক-সোহিনীর ‘মিশন’ কি সফল হবে না কি ওদের সামনে এসে পড়বে এমন কিছু অস্বস্তিকর সত্য, যা পালটে দেবে এতদিনকার চেনা সমস্ত হিসেব? কোন মহাবিপদের অশনিসংকেত এই কাহিনির প্রতিটি অপ্রত্যাশিত বাঁকে? উরোবোরোসের মতোই চক্রাকার কালচক্রের রহস্য ভেদ করে মহাকালের দাবার চালে শেষ পর্যন্ত জিতবে কে? মানুষ? না কি দানব?
পুরাণ, বিজ্ঞান আর সাইকোলজিক্যাল থ্রিলারের ব্যতিক্রমী এই রসায়ন শেষ পৃষ্ঠা অবধি পাঠককে টেনে নিয়ে যাবেই।
The post কালচক্র || KALCHAKRA appeared first on Parul Prakashani Pvt. Ltd..
পঞ্চ রহস্য || PANCHARAHASYA – NABAKUMAR BASU
পঞ্চরহস্য নবকুমার বসুর লেখা পাঁচটি রহস্যকাহিনির সংকলন। পাঁচটি কাহিনিতেই রহস্যভেদীর ভূমিকায় অবতীর্ণ সত্যান্বেষী চিকিৎসক ডা. সোমদেব গুহ। অভিন্নহৃদয় বন্ধু সাংবাদিক মানিক ব্যানার্জি তাঁর সহকারী। বুড়ো গোয়েন্দা, মানিক অ্যাসিস্ট্যান্ট-এই নামেই তাঁরা ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছেন।
সংকলনের প্রথম নভেলা নিশীথে সংহার।
অভিশপ্ত এক দুর্ঘটনায় বন্ধু সুজনের আকস্মিক মৃত্যুসংবাদে মানিক ছুটে যায়। কিন্তু অকুস্থলে পৌঁছে মানিকের মনে প্রশ্ন জাগে, সুজনের মৃত্যু কি আদৌ দুর্ঘটনা? না কি খুন? মৃত্যুরহস্য ভেদ করতে অতঃপর ডাক্তার সোমদেবের আবির্ভাব।
দ্বিতীয় কাহিনি মন জানে পাপ কলকাতার প্রান্তসীমায় অবস্থিত সুদক্ষিণা নার্সিংহোমকে কেন্দ্র করে। রুদ্ধশ্বাস রহস্য উন্মোচনের পাশাপাশি এই উপন্যাসে পাঠককে এক গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেন লেখক।
আড়ালে আততায়ী সংকলনের তৃতীয় নভেলা। শান্তশিষ্ট, কৃতী, প্রবাসী এক চিকিৎসক তাঁর দিদির মফস্সলের বাড়ি থেকে হঠাৎ বেপাত্তা হয়ে গেলেন! প্রবল উৎকণ্ঠায় চিকিৎসকের দিদি দ্বারস্থ হলেন মানিকের। কিন্তু শেষরক্ষা হল না। চারদিন পরেই আকস্মিক হৃদরোগে ওই চিকিৎসকের মৃত্যু হলেও, ময়নাতদন্তের রিপোর্টে বিষ পাওয়া গেল তাঁর শরীরে। স্বতঃস্ফূর্ত আগ্রহেই অনুসন্ধানে জড়িয়ে পড়লেন ডা. সোমদেব গুহ। উন্মোচিত হতে থাকল জীবন ও সম্পর্কের এক বিচিত্র ধারাপ্রবাহ, যার তীব্র গতিতে বেগবান হয়ে ওঠে এই অদ্ভুত কাহিনি।
শহর কলকাতার এক বর্ধিষ্ণু পরিবারের নিবিড় টানাপোড়েনের কাহিনি নিয়ে সংকলনের চতুর্থ উপন্যাস- পুনরায় চিত্তে গমন। সংস্কৃত এই অভিধার বাংলা প্রতিশব্দ প্রায়শ্চিত্ত। গৃহকর্ত্রীর রহস্যাবৃত মৃত্যুর গভীরে প্রকৃত যে সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিক দোলাচল, তার উৎস সন্ধান করেছেন সত্যান্বেষী ডাক্তার সোমদেব গুহ।
অন্তিম উপন্যাস দুইয়ে পক্ষ-র পটভূমি বিদেশ।
একটি কুকুরের অস্বস্তিকর ডাকের সূত্র ধরে এই কাহিনির রহস্য ঘনীভূত হয়। পাকেচক্রে ইংল্যান্ডে সপরিবারে হলিডে উপভোগ করতে গিয়ে বুড়োও শেষপর্যন্ত জড়িয়ে পড়েন সেই অদ্ভুত জটিল আর হৃদয়বিদারক ঘটনার সঙ্গে।
The post পঞ্চ রহস্য || PANCHARAHASYA – NABAKUMAR BASU appeared first on Parul Prakashani Pvt. Ltd..
কিস্তিমাত || KISTIMAT – KOUSHIK ROY
The post কিস্তিমাত || KISTIMAT – KOUSHIK ROY appeared first on Parul Prakashani Pvt. Ltd..