Thriller Stories Collection - Parul Prakashani Pvt. Ltd.

চোরাপথে চিড়িয়াখানা || CHORAPATHE CHIRYAKHANA
অর্ক সাংবাদিক। সাঁঝেলি পশুপ্রেমী। দুজনের হঠাৎ পরিচয়। ধীরে ধীরে গাঢ় হতে থাকা বন্ধুত্ব। সেই সূত্রে আলিপুর চিড়িয়াখানাকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে এই কাহিনি। উন্মোচিত হতে থাকে একের পর এক নগ্ন, অস্বস্তিকর সত্য।

না, শুধুই পশুদের বন্দিজীবন, পশুশালা স্থানান্তকরণ নিয়ে বিতর্ক কিংবা পশুপ্রেমীদের আন্দোলন নয়, প্রচলিত ছকের বাইরে গিয়ে রূপক সাহা তাঁর এই উপন্যাসে ধরতে চেয়েছেন নগরায়নের নির্মম বাস্তব, তজ্জনিত পরিবেশ দূষণ এবং মানুষের সীমাহীন স্বার্থপরতাকেও।

সাঁঝেলি ধনী পরিবারের মেয়ে হতে পারে কিন্তু সে প্রকৃত অর্থেই শিক্ষিতা তথা সংবেদনশীল। সে বিশ্বাস করে পৃথিবীটা শুধু মানুষের নয়, পশুদেরও। বরং সভ্যতার ভেকধারী মানুষই আবহমানকাল ধরে পশুদের প্রতি অন্যায় করে এসেছে।

সাঁঝেলির সান্নিধ্যে ধীরে ধীরে বদলে যেতে থাকে অর্কর দৃষ্টিভঙ্গিও। একসময় অর্ক বুঝতে পারে-বনভূমি কেড়ে নেওয়া থেকে শুরু করে শ্রম, খাদ্য, পোশাক ও বিনোদনের জন্য পশুদের ব্যবহার-সবকিছুর বিরুদ্ধে কেন সাঁঝেলি রুখে দাঁড়িয়েছে। এরই মধ্যে পাঠক পরিচিতি হন চোরাশিকারি ইলিয়াসের অন্ধকার জগতের সঙ্গেও যেখানে অসহায় প্রাণীদের নিষ্ঠুর মৃত্যু ও অসহনীয় যন্ত্রণা ব্যাবসার অবিচ্ছেদ্য অঙ্গ। এই উপন্যাস পড়লে আমরা জানব যে, প্রাণীদের মধ্যেও মানবসুলভ রাগ, অভিমান, আনন্দানুভূতি আছে।

প্রেম, প্রতিবাদ, ষড়যন্ত্র এবং মানবিক বোধের সম্মিলনে রূপক সাহার চোরাপথে চিড়িয়াখানা শুধু একটি উপন্যাস নয়, পশুজগতের সঙ্গে মানবজগতের সম্পর্ক নিয়েও তা এক শানিত শ্লেষ ও তীক্ষ্ণ আত্মসমালোচনা।

The post চোরাপথে চিড়িয়াখানা || CHORAPATHE CHIRYAKHANA appeared first on Parul Prakashani Pvt. Ltd..

অভয়া || ABHAYA
অভয়া কেবল একটি রহস্য বা প্রতিবাদের কাহিনি নয়; এটি আমাদের সময়ের বিবেক, নীরবতা ও প্রতিরোধের এক গভীর সাহিত্যিক দলিল। হাসপাতালের অন্ধকার করিডোরে ঘটে যাওয়া একটি মৃত্যুকে কেন্দ্র করে উন্মোচিত হতে থাকে ক্ষমতা, ভয়, ষড়যন্ত্র এবং সত্যকে চাপা দেওয়ার নির্মম প্রচেষ্টা। কিন্তু প্রতিটি অন্ধকারের মধ্যেই যেমন আলোর সম্ভাবনা লুকিয়ে থাকে, তেমনি দেখা যায় কিছু মানুষ সত্যের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদের মশাল হাতে নেন। তারাই রচনা করেন ইতিহাস।

অভয়া কেবল একটি উপন্যাস নয়, আমাদের সময়ের বিবেককে নাড়া দেওয়া এক প্রশ্ন। সমকালীন বাস্তবতা, মানবিক বেদনা, সামাজিক প্রশ্ন এবং তীব্র আবেগের মেলবন্ধনে রচিত অভয়া পাঠককে শুধু একটি গল্প শোনায় না; তাকে ভাবতে বাধ্য করে। রহস্যের আকর্ষণ, ভাষার সাহিত্যিক সৌন্দর্য এবং সময়ের গভীর অভিঘাতে সমৃদ্ধ এই উপন্যাস শেষ পৃষ্ঠা পড়ার পরও দীর্ঘদিন পাঠকের মনে অনুরণিত হতে থাকবে। যা শুরু হয়, কখনও শেষ হয় না।

The post অভয়া || ABHAYA appeared first on Parul Prakashani Pvt. Ltd..

পঞ্চ রহস্য || PANCHARAHASYA – NABAKUMAR BASU
পঞ্চরহস্য নবকুমার বসুর লেখা পাঁচটি রহস্যকাহিনির সংকলন। পাঁচটি কাহিনিতেই রহস্যভেদীর ভূমিকায় অবতীর্ণ সত্যান্বেষী চিকিৎসক ডা. সোমদেব গুহ। অভিন্নহৃদয় বন্ধু সাংবাদিক মানিক ব্যানার্জি তাঁর সহকারী। বুড়ো গোয়েন্দা, মানিক অ্যাসিস্ট্যান্ট-এই নামেই তাঁরা ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছেন।

সংকলনের প্রথম নভেলা নিশীথে সংহার।

অভিশপ্ত এক দুর্ঘটনায় বন্ধু সুজনের আকস্মিক মৃত্যুসংবাদে মানিক ছুটে যায়। কিন্তু অকুস্থলে পৌঁছে মানিকের মনে প্রশ্ন জাগে, সুজনের মৃত্যু কি আদৌ দুর্ঘটনা? না কি খুন? মৃত্যুরহস্য ভেদ করতে অতঃপর ডাক্তার সোমদেবের আবির্ভাব।

দ্বিতীয় কাহিনি মন জানে পাপ কলকাতার প্রান্তসীমায় অবস্থিত সুদক্ষিণা নার্সিংহোমকে কেন্দ্র করে। রুদ্ধশ্বাস রহস্য উন্মোচনের পাশাপাশি এই উপন্যাসে পাঠককে এক গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেন লেখক।

আড়ালে আততায়ী সংকলনের তৃতীয় নভেলা। শান্তশিষ্ট, কৃতী, প্রবাসী এক চিকিৎসক তাঁর দিদির মফস্সলের বাড়ি থেকে হঠাৎ বেপাত্তা হয়ে গেলেন! প্রবল উৎকণ্ঠায় চিকিৎসকের দিদি দ্বারস্থ হলেন মানিকের। কিন্তু শেষরক্ষা হল না। চারদিন পরেই আকস্মিক হৃদরোগে ওই চিকিৎসকের মৃত্যু হলেও, ময়নাতদন্তের রিপোর্টে বিষ পাওয়া গেল তাঁর শরীরে। স্বতঃস্ফূর্ত আগ্রহেই অনুসন্ধানে জড়িয়ে পড়লেন ডা. সোমদেব গুহ। উন্মোচিত হতে থাকল জীবন ও সম্পর্কের এক বিচিত্র ধারাপ্রবাহ, যার তীব্র গতিতে বেগবান হয়ে ওঠে এই অদ্ভুত কাহিনি।

শহর কলকাতার এক বর্ধিষ্ণু পরিবারের নিবিড় টানাপোড়েনের কাহিনি নিয়ে সংকলনের চতুর্থ উপন্যাস- পুনরায় চিত্তে গমন। সংস্কৃত এই অভিধার বাংলা প্রতিশব্দ প্রায়শ্চিত্ত। গৃহকর্ত্রীর রহস্যাবৃত মৃত্যুর গভীরে প্রকৃত যে সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিক দোলাচল, তার উৎস সন্ধান করেছেন সত্যান্বেষী ডাক্তার সোমদেব গুহ।

অন্তিম উপন্যাস দুইয়ে পক্ষ-র পটভূমি বিদেশ।

একটি কুকুরের অস্বস্তিকর ডাকের সূত্র ধরে এই কাহিনির রহস্য ঘনীভূত হয়। পাকেচক্রে ইংল্যান্ডে সপরিবারে হলিডে উপভোগ করতে গিয়ে বুড়োও শেষপর্যন্ত জড়িয়ে পড়েন সেই অদ্ভুত জটিল আর হৃদয়বিদারক ঘটনার সঙ্গে।

The post পঞ্চ রহস্য || PANCHARAHASYA – NABAKUMAR BASU appeared first on Parul Prakashani Pvt. Ltd..

মুদ্রারাক্ষস || MUDRARAKKHASH – KOUSHIK DAS
এ কোন রাক্ষস যে তার শিকারের শরীরে এঁকে দেয় আপন মুদ্রা? এ কোন আশ্রম যার বাতাসে ভারী হয়ে ভেসে থাকে মৃত্যুর গন্ধ? ঘটনাস্থল মহারাষ্ট্রের থানে। মীনাক্ষী ওল্ড এজ হোম। এক রাতে হঠাৎই খুন হয়ে যায় হোমের আর্দালি। গলা কাটা দেহ। কপালে ব্লেডে খোদাই করা একটি অক্ষর- S। সেই অক্ষর থেকেই ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে ভয়াবহ এক অতীতের পর্দা। কৌশিক দাশের ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার মুদ্রারাক্ষস-এ একইসঙ্গে বহমান তিন অন্ধকারের চোরাস্রোত- একটি নিষ্ঠুর রোগ, প্রাচীনকাল থেকে চলে আসা এক সামাজিক হিংস্রতা এবং ভাবনারও অতীত ভয়াবহ, দানবীয় এক নির্যাতন। মধ্যচল্লিশ ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট কমলেশ রায় কি পারবেন এই বৃদ্ধাশ্রমে ঘটে চলা খুনগুলির কিনারা করতে? একটির পর একটি খুন- প্রতিটিতেই একই চিহ্ন। একই অক্ষর। কমলেশের অনুসন্ধান থানে ছাড়িয়ে পৌঁছয় উত্তরপ্রদেশের চিত্রকুটে- যেখানে সামাজিক নিষ্ঠুরতা একদা ছিন্নভিন্ন করেছিল তিনটি শিশুর শৈশব। মুদ্রারাক্ষস নিছক কোনও সিরিয়াল কিলিং-এর গল্প নয়, নয় কেবল অপরাধীকে ধরার কাহিনি। এ গল্প উঠে এসেছে বর্তমান ভারতে লুকিয়ে রাখা রূঢ়, কঠিন সত্য এবং অসহনীয় সামাজিক বাস্তব থেকে। এ গল্পে শুধু অপরাধের বিরুদ্ধে কোনও সত্যান্বেষীই নন, বিস্মৃতির বিরুদ্ধে লড়ছে স্মৃতি, অন্ধকারের বিরুদ্ধে লড়ছে আলো। আলোময় এ দুনিয়াকে পঙ্কিল নরকে পরিণত করতে ছদ্মবেশী যে রাক্ষসেরা বদ্ধপরিকর, এ উপন্যাস নির্ভীকভাবে তাদেরই মুখোশ খুলে দেয়।

The post মুদ্রারাক্ষস || MUDRARAKKHASH – KOUSHIK DAS appeared first on Parul Prakashani Pvt. Ltd..

আদি কলকাতার ভূতুড়ে বাড়ি || ADI KOLKATAR BHOOTURE BARI || BARIDBORAN GHOSH
নগর কলকাতা শুধুই বর্তমান ভারতের সাংস্কৃতিক রাজধানী কিংবা অতীতে ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে বিশ্ববরেণ্য একটি শহরমাত্র নয়, কলকাতা মানে স্মৃতির পরতে জমে থাকা স্মৃতি, প্রজন্মের পর প্রজন্ম- জমে থাকা দীর্ঘশ্বাস। এই শহরের অলিতে-গলিতে যেমন ইতিহাস হেঁটে বেড়ায়, তেমনই নিঃশব্দে ঘুরে বেড়ায় তার অশরীরী বাসিন্দারাও। বারিদবরণ ঘোষের আদি কলকাতার ভূতুড়ে বাড়ি সেই অদেখা, অজানা কলকাতারই এক বন্ধ দরজা খুলে দিল।

এটি কি ভূত নিয়ে নানান গল্পের বই? না কি ইতিহাস ছুঁয়ে-ছুঁয়ে অনুধাবন করতে চাওয়া মহানগরের অপার্থিব অশরীরী জগৎ? এ বই আসলে কলকাতা মহানগরীর ঔপনিবেশিক স্থাপত্য, ইতিহাস, সাহিত্যিক স্মৃতি ও লোকবিশ্বাসের এক অপূর্ব মেলবন্ধন।

বইয়ের প্রথমেই লেখক আমাদের নিয়ে যান কলকাতার বিতর্কিত বিখ্যাত ঐতিহ্যবাহী বিভিন্ন ভবনের ভেতরে- হেস্টিংস হাউস, ন্যাশনাল লাইব্রেরি, হাইকোর্ট, রাইটার্স বিল্ডিং, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, মাঝেরহাট ব্রিজ। বিশেষ স্মর্তব্য যে, ভূতেরা এখানে ভয় দেখাতে আসে না; তারা আসে অতৃপ্ত ইতিহাস কিংবা অপূর্ণ ইচ্ছা হয়ে, অপরাধবোধ ও স্মৃতির প্রলম্বিত ছায়া হয়ে।

দ্বিতীয় অংশে, লেখক নিজেই হয়ে ওঠেন ভৌতিক ও অলৌকিক ঘটনার প্রত্যক্ষদর্শী। এখানে লেখকের ভাষা সকৌতুক, ভাষা পরিহাসমিশ্রিত, দৃষ্টিভঙ্গি যেন কোনও অজ্ঞেয়বাদীর। নিজের চোখে দেখা বিভিন্ন ভূতের (যেমন কুকুর ভূত, পেত্নী, মুসলমানি ভূত কিংবা দিনের আলোয় দেখা ভূতের অভিজ্ঞতা) কথা যেমন আছে, তেমনই আছে সংশয়।

এরপরেই বইটির অন্যতম চমকপ্রদ অংশ- আধুনিক শিল্পী-সাহিত্যিকদের ভূত দর্শন! শক্তি চট্টোপাধ্যায়, সমরেশ বসু, সুচিত্রা মিত্র থেকে শুরু করে তপন সিংহ, মৃণাল সেন- স্বনামধন্যদের অলৌকিক অভিজ্ঞতা আমাদের জানায় যে, ভূত কেবল অশিক্ষিত মস্তিষ্কের অজ্ঞতাপ্রসূত উর্বর কল্পনা নয়; সৃজনশীল মানসেও দিব্যি হতে পারে ভূতের চাষবাস!

বইটির শেষ ভাগে পৌঁছে আমরা পাব বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কলকাত্তাইয়া ভূতেদের গল্প- পরশুরাম থেকে সত্যজিৎ রায় পর্যন্ত। এখানে লেখক নিজে গল্প বলেন না, বরং পাঠককে বুঝিয়ে দেন-কলকাতার ভূত বঙ্গসাহিত্যেরই এক অবিচ্ছেদ্য অঙ্গ।

যাঁরা কলকাতাকে ভালোবাসেন, যাঁরা মহানগরীর সাংস্কৃতিক ইতিহাসে আগ্রহী এবং যাঁরা ভূতের গল্প পড়ে ভয় পেতে ভালোবাসেন, আদি কলকাতার ভূতুড়ে বাড়ি তাঁদের জন্য এক আকর্ষক পাঠ।

The post আদি কলকাতার ভূতুড়ে বাড়ি || ADI KOLKATAR BHOOTURE BARI || BARIDBORAN GHOSH appeared first on Parul Prakashani Pvt. Ltd..

শার্লক হোমসের বিচিত্র কীর্তি-কথা || SHERLOCK HOLMSER BICHITRA KIRTI-KATHA
অগ্রজ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর মতোই বিচিত্রবিদ্যায় পারদর্শী রায়বাড়ির আর এক রেনেসাঁস পুরুষ কুলদারঞ্জন। তাঁর হাত ধরেই ২২১ বি বেকার স্ট্রিটের তীক্ষ্মনাসা, ক্ষীণতনু, অস্থিরমতি গোয়েন্দাটির সঙ্গে বাঙালি পাঠকের প্রথম সার্থক পরিচয়।

স্যার আর্থার কনান ডয়েলের The Hound of the Baskervilles উপন্যাসটি কুলদারঞ্জন অনুবাদ করেন বাস্কারভিল কুকুর নামে বিশ শতকের তিনের দশকে। বাংলা ভাষায় শার্লক হোমস কাহিনির সেটিই প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ। পরবর্তীকালে, লেডি কনান ডয়েলের অনুমতি নিয়ে কুলদারঞ্জন রচনা করেন শার্লক হোমসের বিচিত্র কীর্ত্তি-কথা। The Adventures of Sherlock Holmes-এর সম্পূর্ণ অনুবাদও তিনি করেছিলেন বলে জানা যায়, যদিও তা আজ দুর্লভ।

অনুবাদক হিসেবে কুলদারঞ্জনের সহজাত দক্ষতার সর্বোচ্চ প্রকাশ ঘটেছিল হোমস-কাহিনিতেই। এখানে, একদিকে যেমন তিনি থেকেছেন মূলের প্রতি বিশ্বস্ত, অন্যদিকে তাঁর অনুবাদ কখনওই আক্ষরিক হয়ে যায়নি। চিত্রশিল্পী ও আলোকচিত্রী হিসেবে প্রাপ্ত তালিম তাঁকে প্রণোদিত করেছিল মূল রচনার ভাব, গতি ও রসকে বাংলা ভাষার নিজস্ব চলন ও স্পন্দে ধারণ করতে। ফলত, তাঁর অনুবাদ নিছক ভাষান্তর হয়ে সীমায়িত থাকে না, তা হয়ে ওঠে এক অপূর্ব পুনঃসৃজন! হোমস ও ওয়াটসন হয়ে ওঠেন বাঙালির একান্ত আপনজন।

পারুল প্রকাশনীর উদ্যোগে দুই মলাটে ফের বন্দি হল কুলদারঞ্জনের এই অমর কীর্তি। সঙ্গে পাওনা প্রতিটি গল্পের ক্ষেত্রেই ভিন্ন মাত্রার গ্রে-স্কেল অলংকরণ।

The post শার্লক হোমসের বিচিত্র কীর্তি-কথা || SHERLOCK HOLMSER BICHITRA KIRTI-KATHA appeared first on Parul Prakashani Pvt. Ltd..

বিষপাথর || BISHPATHAR || RUPAK SAHA
উত্তর কলকাতার বনেদি বেনেবাড়ির ছেলে কুন্তল। ঐতিহ্যবাহী দত্ত জুয়েলার্সের নতুন প্রজন্ম। যেমন চোস্ত সে কারাটে-তে, তেমনই অব্যর্থ জ্যোতিষী হিসেবে তার প্রত্যেকটি ভবিষ্যৎবাণী।  ইচ্ছে না থাকলেও বাবা ও দাদার সঙ্গে তাকে নামতে হয়েছে পারিবারিক ব্যাবসায়।  একইসঙ্গে, বাড়ি থেকে চেষ্টা চলছে আরেক বনেদি বংশের পরমাসুন্দরী কন্যার সঙ্গে তার বিয়ে দেওয়ার। এদিকে কুন্তল আর তার আইনজীবী বন্ধু টোটা  কামিনীকাঞ্চন ত্যাগ করে গোপনে ব্রহ্মচর্য ব্রত মেনে চলার শপথ নিয়েছে । তা সত্ত্বেও গিরিজাবাবুর মেয়ে বুলবুল, টোটার বোন লালি আর পটেলভাইয়ের বিদুষী কন্যা দীপার সংস্পর্শে এসে কুন্তলের সব পরিকল্পনা ওলটপালট হয়ে যায়। টোটাও বদলে যেতে থাকে।

দত্তদের জুয়েলারি শপে একদিন হঠাৎ-ই ডাকাত পড়ে। কুন্তলের প্রত্যুৎপন্নমতিত্বে অনেক অমূল্য প্রাণ এবং কয়েক কোটি মূল্যের অলংকার ও হিরে জহরৎ রক্ষা পেলেও হিরের আন্তর্জাতিক চোরাচালানচক্র ও বেআইনি অস্ত্র ব্যবসায়ীদের বিষনজরে পড়ে যায় কুন্তল ও তার পরিবার। ঘটনাচক্রে, কুন্তলের হাতে এসে পড়ে তাদের এলগিন রোডের বাড়িতে লুকোনো গুপ্তধন – জোড়া হিরে আর নীলা! এদের মধ্যে কোনটা বিষপাথর?

কুন্তল কি পারবে অনিবার্য বিপর্যয় থেকে নিজেকে ও তার পরিবারকে রক্ষা করতে?

রূপক সাহার সাম্প্রতিক এই থ্রিলারে একের পর এক অপ্রত্যাশিত মোচড়ে উন্মোচিত হয়েছে অলঙ্কার তথা রত্ন ব্যাবসার ঈষৎ অপরিচিত জগৎ – তার আলো ও অন্ধকার!

The post বিষপাথর || BISHPATHAR || RUPAK SAHA appeared first on Parul Prakashani Pvt. Ltd..

কাচে ঢাকা হিরে || KACHE DHAKA HIRE || RUPAK SAHA
কখনও মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের চুরি যাওয়া আংটি খুঁজে দিয়ে, কখনও প্রবাদপ্রতিম পঙ্কজ রায়ের খোওয়া যাওয়া ব্যাট আন্তর্জাতিক চোরাকারবারিদের কবল থেকে উদ্ধার করে এনে, আবার কখনও-বা ফুটবলের ঈশ্বর দিয়েগো মারাদোনাকে ডোপিং কেলেঙ্কারিতে নির্দোষ প্রমাণ করে খুব অল্প সময়ে পাঠকপ্রিয়তার তুঙ্গ স্পর্শ করেছেন যে বাঙালি রহস্যভেদী, তিনিই গোয়েন্দা কালকেতু নন্দী।

আদতে সাংবাদিক কালকেতুর চেনাজানার পরিধিটা যেমন বড়ো, তেমনই তীক্ষ্ম ও অব্যর্থ তাঁর পর্যবেক্ষণ ও মানুষ চেনার ক্ষমতা। কাকতালীয়ভাবে একদিন কালকেতু এসে পড়ে দমদম সেন্ট্রাল জেলে। দেখা হয় এক তরুণ নক-আউট পাঞ্চারের সঙ্গে। চোদ্দো-পনেরো একটি কিশোরী মেয়েকে অপহরণ ও খুনের অপরাধে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সাজা খাটছে সে। কিন্তু ছেলেটিকে দেখে খুনি বলে মনে হয় না কালকেতুর। বরং খুব দ্রুতই তিনি আবিষ্কার করেন – এই সেই অপ্রতিরোধ্য স্ট্যালোন, কয়েক বছর আগে বক্সিং-এ জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিল যে, যাকে নিয়ে একসময় আন্তর্জাতিক পদকের স্বপ্ন দেখেছিল বাংলার বক্সিং মহল।

কালকেতুর উদ্যোগে রিওপেন হয় স্ট্যালোন-এর  কেস ডায়রি, আইনজীবী ও সাংবাদিক বন্ধুদের মাধ্যমে তিনি জোগাড় করতে শুরু করেন একের পর এক সাক্ষ্যপ্রমাণ। এর পাশাপাশি, উপরমহলের সহযোগিতায় রাজ্যের সংশোধনাগারগুলির মধ্যে শুরু হয় বক্সিং প্রতিযোগিতা। স্ট্যালোনের হাতে ফের উঠে আসে গ্লাভস।

কিন্তু বাবা-মায়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর তার যে মন ভেঙে গেছে। সে কি পারবে মোগোল, কালাচাঁদ, জেলের ভেতরের দুষ্টচক্র, বাইরের জমিমাফিয়া এবং বাংলার ক্রীড়াজগতের নানান লবি ও রাজনীতির মোকাবিলা করে জেল থেকে বেরিয়ে এসে আর কোনওদিন রুসাতির হাত ধরতে?

জানতে গেলে পড়তে হবে রূপক সাহার অদম্য এই স্পোর্টস থ্রিলার।

The post কাচে ঢাকা হিরে || KACHE DHAKA HIRE || RUPAK SAHA appeared first on Parul Prakashani Pvt. Ltd..

আয়নাবাড়ি || AYNABARI || ABHIK DUTTA
জেল থেকে দাগী আসামীরা হঠাৎ ছাড়া পেয়ে গেলে সমাজে ঠিক কী ঘটে? আর যাদের অপরাধ শুধুমাত্র একটি ফেসবুক পোস্ট! দিনের পর দিন অন্ধকার চার দেওয়ালে আটকে রেখে কেন কণ্ঠরোধ করা হয় তাদের?

কল্যাণকামী রাষ্ট্রের ন্যায়বিচারের দাঁড়িপাল্লা আসলে ঠিক কোনদিকে ঝুঁকে থাকে?

একদিকে প্রবল জনবিস্ফোরণ, অন্যদিকে রাজনীতির নিষ্ঠূর জাঁতাকল। এসব নাগপাশ থেকে মুক্ত হয়ে অবশেষে যখন পছন্দের রাজনৈতিক দল ক্ষমতায় আসে—তখন সত্যিই কি সব অভীষ্ট মেলে? সব না-পাওয়া কি জাদুমন্ত্রের মতো হঠাৎ একলহমায় পাওয়া হয়ে যায়?

যে স্বপ্নের জন্য লড়াই, তা কেন বারবার রং বদলায়? স্বাধীনতা যাকে একদা হাতছানি দিয়ে ডেকেছিল, আজ কেন সে-ই আচমকা পরাধীন!

রাষ্ট্র ঠিক কোন মুহূর্তে নাগরিকের গোপনীয়তার ওপর তার বরফশীতল হাত রাখে? কেন নিঃশব্দে কাউকে কাউকে চিরকালের মতো চুপ করিয়ে দেওয়া হয়!

প্রশ্ন অনেক কিন্তু তাদের উত্তর কোথায়? বাংলাদেশের জুলাই আন্দোলন এবং তারপর উপমহাদেশের উত্তাল ভূ-রাজনীতির প্রেক্ষাপটে ঠিক কী হবে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং-এর তরুণ অফিসার বিদূর ভরদ্বাজের পরবর্তী পদক্ষেপ?

অভীক দত্ত-র কলমে এক দুর্ধর্ষ রাজনৈতিক থ্রিলার – ‘আয়নাবাড়ি’!

The post আয়নাবাড়ি || AYNABARI || ABHIK DUTTA appeared first on Parul Prakashani Pvt. Ltd..

গোয়েন্দা অশোক ঠাকুর ফিরে এলেন || GOENDA ASHOK THAKUR PHIRE ELEN
সমরেশ-সৃষ্ট গোয়েন্দা চরিত্র গোগোল শিশুকিশোরদের মধ্যে খুবই জনপ্রিয়।  অশোক ঠাকুর চরিত্রটি অবশ্য একেবারেই ছোটোদের জন্য নয়, খুব সচেতনভাবেই সমরেশ তাকে সৃষ্টি করেছিলেন পরিণতমনস্ক পাঠকের জন্য। যেখানে সমরেশের মুনশিয়ানা, তা হল বাংলা সাহিত্যে গড়পড়তা গোয়েন্দা চরিত্রকে যেরকম লারজার দ্যান লাইফ করে পেশ করা হয়, অশোক সেসব চেনা ছকের বাইরে। একে তো তার বয়স অনূর্ধ্ব তিরিশ, উপরন্তু তার হাবভাব চালচলন একেবারেই পাশের বাড়ির ছেলেটির মতন। ফলে বাস্তবতার বাড়তি একটা মাত্রা যোগ হয় এই কাহিনিগুলিতে।

অশোকের রহস্য-উদ্ঘাটন পদ্ধতি একদিকে যেমন পাঠককে চুম্বকের মতো আকর্ষণ করে, তেমনই টানে তার স্বাধীন চলাফেরা, জীবনযাপন এবং মেলামেশার বিচিত্র পরিমণ্ডল। জ্ঞাতিভাই গোবিন্দের স্ত্রী কাঞ্চনের সঙ্গে অশোকের যে অম্লমধুর সম্পর্ক, তার পরতে পরতেও কত মেঘ আর রোদ্দুরের খেলা!  বাঙালি মধ্যবিত্ত নাগরিক জীবনের ঈষদচ্ছ গলিঘুঁজিতে পাঠক ঘুরে বেড়ান অশোকের সঙ্গে। সফর শেষে প্রাপ্তি শুধু রহস্যভেদেই নয়, পরিচিত মানুষের এতাবৎ অপরিচিত জটিল মনোজগতের গূঢ় অভিসন্ধিময় দিকগুলিকে হঠাৎ আবিষ্কার করে ফেলার অপ্রত্যাশিত আনন্দেও!

কিংবদন্তি কথাসাহিত্যিকের সুযোগ্য পুত্র নবকুমার বসুর সৌজন্যে, তাঁরই তত্ত্বাবধানে দীর্ঘকাল ধরে অপ্রকাশিত থাকা এই চারটি উপন্যাস – দু ‘ মুখো সাপ, ম্যাকবেথ: রঙ্গমঞ্চ কলকাতা, একটি অস্পষ্ট স্বর ও রাজধানী এক্সপ্রেসের হত্যারহস্য –  একত্রে সংকলিত হল বর্তমান সংগ্রহে।

আর কোনও বাঙালি রহস্যভেদী কি অশোক ঠাকুরের মতো অপরাধতত্ত্ব, মনস্তত্ত্ব ও সমাজতত্ত্বে সমান পারদর্শিতা দেখাতে পেরেছেন? সম্ভবত না যেহেতু অশোককে নির্মাণ করেছেন যে মহান কথাসাহিত্যিক বাঙালিকে তাঁর মতো নিবিড়ভাবে জানতে-চিনতে পারেননি আর প্রায় কেউই। অশোক আসলে সমরেশের-ই অল্টার ইগো। বাংলা সাহিত্যে বিদেশি গোয়েন্দা সাহিত্যের প্রত্যক্ষ প্রভাববর্জিত প্রথম সার্থক রহস্যভেদী গোয়েন্দা হিসেবে আমরা তাকেই অভিনন্দিত করতে পারি।

The post গোয়েন্দা অশোক ঠাকুর ফিরে এলেন || GOENDA ASHOK THAKUR PHIRE ELEN appeared first on Parul Prakashani Pvt. Ltd..