True Story - Parul Prakashani Pvt. Ltd.
অভয়া || ABHAYA
অভয়া কেবল একটি রহস্য বা প্রতিবাদের কাহিনি নয়; এটি আমাদের সময়ের বিবেক, নীরবতা ও প্রতিরোধের এক গভীর সাহিত্যিক দলিল। হাসপাতালের অন্ধকার করিডোরে ঘটে যাওয়া একটি মৃত্যুকে কেন্দ্র করে উন্মোচিত হতে থাকে ক্ষমতা, ভয়, ষড়যন্ত্র এবং সত্যকে চাপা দেওয়ার নির্মম প্রচেষ্টা। কিন্তু প্রতিটি অন্ধকারের মধ্যেই যেমন আলোর সম্ভাবনা লুকিয়ে থাকে, তেমনি দেখা যায় কিছু মানুষ সত্যের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদের মশাল হাতে নেন। তারাই রচনা করেন ইতিহাস।
অভয়া কেবল একটি উপন্যাস নয়, আমাদের সময়ের বিবেককে নাড়া দেওয়া এক প্রশ্ন। সমকালীন বাস্তবতা, মানবিক বেদনা, সামাজিক প্রশ্ন এবং তীব্র আবেগের মেলবন্ধনে রচিত অভয়া পাঠককে শুধু একটি গল্প শোনায় না; তাকে ভাবতে বাধ্য করে। রহস্যের আকর্ষণ, ভাষার সাহিত্যিক সৌন্দর্য এবং সময়ের গভীর অভিঘাতে সমৃদ্ধ এই উপন্যাস শেষ পৃষ্ঠা পড়ার পরও দীর্ঘদিন পাঠকের মনে অনুরণিত হতে থাকবে। যা শুরু হয়, কখনও শেষ হয় না।
The post অভয়া || ABHAYA appeared first on Parul Prakashani Pvt. Ltd..
বড়ো পাপ হে || BORO PAAP HEY – RUPAK SAHA
দৃশ্যমান এই জগতের আড়ালেই লুকিয়ে রয়েছে অদৃশ্য এক জগৎ। রূপক সাহার বড়ো পাপ হে পাঠককে অতিলৌকিক সেই পৃথিবীর খোঁজ দেয়। বাস্তববাদী উপন্যাসের শৈলীতেই রূপক লিখে ফেলেন এমন এক আখ্যান, যা বিশ্বাসযোগ্যতায় উত্তীর্ণ হয় অনায়াসে। দক্ষর মা মারা গেছেন। মায়ের আত্মার শান্তির জন্য ও গয়ায় আসে। পিণ্ডদান করে। কিন্তু মন শান্ত হয় না। হংসিকা নামের একটি মেয়ে তাকে কাশীর এক গুপ্ত মন্দিরের খোঁজ দেয়। সেখানে গেলে নাকি আত্মাদের দেখা পাওয়া যায়! হংসিকার সাহায্যে দক্ষ কি পারবে সেই মন্দিরে শেষ পর্যন্ত পৌঁছোতে? মায়ের আত্মার দেখা পেতে? জীবিত অবস্থায় মন্দির থেকে বেরিয়ে আসতে? এক বিরল অভিজ্ঞতার শরিক হন পাঠক এই উপন্যাসে, যেখানে মৃত্যু, শোক ও অপরাধবোধ অভিন্ন সূত্রে গাঁথা। অলৌকিক ও অতিলৌকিক অভিজ্ঞতা সাহিত্যে সচরাচর বর্ণিত হয় কুহকে মোড়া জটিল, সান্ধ্য, সাংকেতিক ভাষায়। তার থেকে বহু দূরে, বাস্তবের কোল-ঘেঁষা দ্রুতগামী গদ্যে রূপক পাঠককেও সঙ্গী করে নেন দক্ষের অভিযানে। পাপ কী? কে তার ভার বহন করে? মাতা-পিতার পাপের ভার কি সন্তানকেও বইতে হয়?- কাহিনির এক-একটি বাঁকে এই প্রশ্নগুলিই নানান ছদ্মবেশে পাঠকের সামনে এসে দাঁড়ায়।
The post বড়ো পাপ হে || BORO PAAP HEY – RUPAK SAHA appeared first on Parul Prakashani Pvt. Ltd..
রাজ নর্তকী || RAJ NARTAKI – SOURAV CHAKRABORTY
কলিকাতা ১৮৩০।
*প্রাপ্তবয়স্ক না হলে এই বই হাতেও তুলবেন না।*
The post রাজ নর্তকী || RAJ NARTAKI – SOURAV CHAKRABORTY appeared first on Parul Prakashani Pvt. Ltd..
আমি গোপাল পাঠাকে দেখেছি || AMI GOPAL PATHAKE DEKHECHI || GAUTAM BAGCHI
পাঠক এ বই পড়ে জানতে পারবেন
গোপাল মুখোপাধ্যায় কীভাবে ‘গোপাল পাঠা’ হলেন?
কে ছিলেন বিপ্লবী অনুকূল মুখোপাধ্যায়? হাবুবাবুই বা কে?
ঠিক কীভাবে লুঠ হয়েছিল রডা কোম্পানির মাউজার পিস্তল?
দাঙ্গার আসল কুশীলব কারা?
কীভাবে খুন হলেন হরেন ঘোষ?
কেন নিষ্ক্রিয় হয়ে ছিল পুলিশ, প্রশাসন ও মিলিটারি?
কলকাতাকে উড়িয়ে দিতে চেয়েছিল কারা?
কীভাবে গোপাল পাঠা সদলবলে ঝাঁপিয়ে পড়লেন দাঙ্গা প্রতিরোধে?
হিন্দু সৎকার সমিতির জন্ম কীভাবে হল?
দাঙ্গা কেন থেমেও থামছিল না?
কেন বারবার ব্যর্থ হচ্ছিল গান্ধীর শান্তি মিশন?
জাতির জনককে কীভাবে নিরাপত্তা দিয়েছিলেন গোপাল পাঠা?
প্রচলিত ইতিহাসে কেন আজও ব্রাত্য গোপাল মুখোপাধ্যায়?
‘৪৬-এর গ্রেট ক্যালকাটা কিলিং এবং সেই সূত্রে গোপাল পাঠাকে নিয়ে বাঙালি পাঠকের আগ্রহ ও ঔৎসুক্যের পারদ হঠাৎ করেই আবার ঊর্ধ্বমুখী। কে এই গোপাল পাঠা? তিনি কি বিধান রায়ের কোনও পোষা গুন্ডা? কলকাতার অন্ধকার জগতের কোনও মাফিয়া ডন? নাকি কোনও বিশেষ এক সম্প্রদায়ের পরিত্রাতা, যিনি আবার আর-এক সম্প্রদায়ের সাক্ষাৎযম? সত্য, অসত্য ও অর্ধসত্য মেশানো বাজারচলতি কয়েকটি মনোরঞ্জক বইয়ের কপোলকল্পনা, তথ্যবিকৃতি তথা বেলাগাম মিথ্যাচার পরিস্থিতিকে জটিলতর করেছে, পাঠককে করেছে বিভ্রান্ত। গোপাল মুখোপাধ্যায়কে না-দেখে, না-জেনে, না- বুঝেই এইসব পণ্ডিতম্মন্য স্বঘোষিত ‘গবেষক’-লেখকেরা তাঁকে নিয়ে বাজার গরম করা বেস্টসেলার লিখে ফেলছেন! তাঁদের কারও কলমে তিনি হয়ে উঠছেন গল্পকথার বীর, পরমপূজ্য অতিনায়ক, আবার কারও কলমে তিনি দাঙ্গাবাজ, গুন্ডা, এক চরম ঘৃণিত প্রতিনায়ক!
ফলত, ইতিহাসের দায় থেকে যায় অকথিত ইতিহাসকে উদ্ধার করার। এই গ্রন্থে ঠিক সেই কাজটিই করেছেন বিশিষ্ট সাংবাদিক-সাহিত্যিক-গবেষক গৌতম বাগচি। ‘৪৬-এর দাঙ্গা এবং তার প্রতিরোধ ও দমন যে কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, তাকে বুঝতে হবে বিশ শতকীয় বাংলার অগ্নিযুগের প্রেক্ষাপটে, সেই সত্য গৌতমবাবুই প্রথম মনে করিয়ে দিয়েছেন। বিগত শতাব্দীতে তিনিই নিয়েছিলেন বিস্মৃতির আড়ালে হারিয়ে যাওয়া গোপাল পাঠার প্রথম পূর্ণাঙ্গ সাক্ষাৎকার। পর্বে-পর্বে প্রকাশিত হয়ে সাক্ষাৎকারভিত্তিক সেই আত্মকথন একদা এই রাজ্যে শোরগোল ফেলে দিয়েছিল।
ফলত, রডা অস্ত্র লুণ্ঠন থেকে শুরু করে এই গ্রন্থ উঁকি মেরেছে বাঙালি বিপ্লবীদের গোপন ডেরায়, জানতে চেয়েছে তাঁদের দুঃসাহসিক কার্যকলাপ, উদ্ধার করেছে সমসময়ের দুষ্প্রাপ্য বহু নথি, পুনঃপ্রকাশ করেছে স্বয়ং গোপালবাবুর সেই হারিয়ে যাওয়া আত্মকথা- আমার আমি’র অন্ধকারে- যার অকপট সত্যভাষণে অনেক তথাকথিত স্বদেশহিতৈষীর মুখোশই শুধু উন্মোচিত হয়নি, উদ্ধার হয়েছে’ ৪৬-এ কলকাতাকে উড়িয়ে দেওয়ার ও মাস জেনোসাইডের নীল নকশাও!
এ বই পড়ে পাঠক খুঁজে পাবেন অন্য এক গোপাল পাঠাকে- প্রচলিত ইতিহাস যার হদিশ রাখেনি।
The post আমি গোপাল পাঠাকে দেখেছি || AMI GOPAL PATHAKE DEKHECHI || GAUTAM BAGCHI appeared first on Parul Prakashani Pvt. Ltd..
প্রসঙ্গ রাজধর্ম || PRASANGA RAJDHARMA
শাস্ত্রজ্ঞানী পাঠক মাত্রই এ বিষয়ে সহমত হবেন যে, মহাভারত-ই হল সেই মহাগ্রন্থ, যা সকল গ্রন্থের সারাৎসার। স্বয়ং বেদব্যাস জানিয়েছেন, অষ্টাদশ পুরাণ, সকল ধর্মশাস্ত্র, ব্যাকরণ, জ্যোতিষ, ছন্দশাস্ত্র, শিক্ষা, কল্প এবং নিরুক্ত-সহ চার বেদ একত্র করলে যা দাঁড়ায়, একা মহাভারত-ই সেই সবের সমন্বয়। তাই এই একুশ শতকের দ্বিতীয় দশকে এসেও মহাভারত পাঠ ও পুনর্পাঠ আমাদের সামনে বিরল দার্শনিক প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টির নব নব দিগন্ত উন্মোচিত করে। বর্তমান গ্রন্থের উপজীব্য মহাভারত-এর দ্বাদশ অধ্যায়ে বর্ণিত শান্তিপর্ব।
কুরুক্ষেত্রের যুদ্ধ তখন সদ্য সমাপ্ত হয়েছে। সকলে চাইছেন যুধিষ্ঠির সিংহাসনারূঢ় হয়ে প্রজাকল্যাণে নিয়োজিত হোন- কুরু সাম্রাজ্যে শান্তি, শৃঙ্খলা ও ন্যায় পুনঃস্থাপিত করুন। কিন্তু যুধিষ্ঠির তখনও প্রিয়জন বিয়োগবেদনায় কাতর। এই ভ্রাতৃঘাতী যুদ্ধ তাঁকে বিহ্বল করে দিয়েছে। তখনই কৃষ্ণ তাঁর সহায় হলেন। শ্রীকৃষ্ণ সমভিব্যাহারে যুধিষ্ঠির গমন করলেন যুদ্ধক্ষেত্রের সেই কোণে, পিতামহ ভীষ্ম যেখানে শরশয্যায় শায়িত। কৃষ্ণ প্রথমে ভীষ্মের শরাঘাত-সঞ্জাত ক্লেশ নিবারণ করলেন, তারপর গঙ্গাপুত্রকে করজোড়ে অনুরোধ জানালেন যুধিষ্ঠিরকে রাজ্যচালনা সম্পর্কিত কিছু উপদেশ প্রদান করার জন্য। ভীষ্ম প্রাথমিকভাবে অসম্মত হলেও যশোদানন্দনের পুনঃপুন অনুরোধে রাজধর্মের পাঠদানে সম্মত হলেন। প্রসঙ্গত স্মর্তব্য, এই উপদেশ প্রদান বেশ কয়েকদিন ধরে চলেছিল। যুধিষ্ঠির একের পর এক প্রশ্ন করে চলেছেন আর ভীষ্ম তার উত্তর দিয়ে চলেছেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সম্পর্কিত সেই উপদেশামৃতই যুধিষ্ঠির কর্তৃক পালিত রাজধর্মের ভিত্তি স্থাপন করেছিল। ধর্মপুত্র যুধিষ্ঠিরের উদ্দেশে শরশয্যায় শায়িত ভীষ্ম প্রদত্ত সেই উপদেশাবলিরই অনুপুঙ্খ আলোচনা এই গ্রন্থ।
একুশ শতকে এসেও রাজধর্মের সেই শাশ্বত পাঠ আধুনিক রাষ্ট্র, সমাজ, রাজনীতি, অর্থনীতি ও প্রতিরক্ষা ক্ষেত্রে স্বীয় প্রাসঙ্গিকতা অক্ষুণ্ণ রেখেছে।
The post প্রসঙ্গ রাজধর্ম || PRASANGA RAJDHARMA appeared first on Parul Prakashani Pvt. Ltd..
আমি নারী আমি মহীয়সী || AMI NARI AMI MAHIYASI
অবিভক্ত বাংলাদেশে সমাজের নানা ক্ষেত্রে বহু নারী অবহেলিত, বঞ্চিত ও অনাদরে জীবন কাটাচ্ছেন। তাঁদের নিয়ে লেখা বিশেষ জরুরি বলে মনে করি। একদিনে সব কাজ হয়ে যাবে এমনটা বিশ্বাস করি না। তবে সহনশীল সচেতন মানুষ যদি তাঁদের নিয়ে লেখালেখি করেন সমমনস্কতায় তাহলে অনেকটা কাজ এগিয়ে যায়। এই কাজ যিনি বা যাঁরা করছেন তাঁরা সমাজে অনন্য হয়ে থাকবেন। কথায় কথায় পুরুষশাসিত সমাজের জবরদস্তি, নিপীড়ন, নির্যাতনের প্রায় মুখস্থ কথাবার্তা শোনা এখন অভ্যাসে পরিণত।
এই বইয়ের ৫০ জন নারী যে সমাজ প্রেক্ষিত থেকে উঠে এসে প্রতিবাদী হয়েছেন, শহিদ হয়েছেন, গঠনমূলক সমাজ ভাবনায় ব্রতী হয়েছেন, আদর্শবাদী জীবনমনস্কতায় নানা বিপন্নতাকে আলিঙ্গন করেও লক্ষ্যে অবিচল থেকেছেন, তা ভাবলে বিস্মিত হতে হয়। শিহরিত হয়েছি। এঁরা অসাধ্যসাধন করেছেন লড়াইয়ের ময়দানে। ভীরু কাপুরুষতা নয়, জেদি সংকল্পে অবিচল। এঁরা নিঃসন্দেহে সমাজ-আদর্শ হতেই পারেন। বরণীয় হয়ে উঠুন শ্রদ্ধার আবহে।
দুই মলাটে হিন্দু-মুসলমান সংস্কৃতি-সম্পর্ক যে সহজ অনাবিল উপস্থাপনায় এখানে পরিবেশিত, সেই মুক্তমন-স্বাধীনচিন্তা আজ একান্তভাবেই প্রাসঙ্গিক।
The post আমি নারী আমি মহীয়সী || AMI NARI AMI MAHIYASI appeared first on Parul Prakashani Pvt. Ltd..
পহেলগাঁও || PAHALGAM || চিত্রদীপ চক্রবর্তী || প্রীতমপ্রতীক বসু || Chitradip Chakrabarty || Pritam Pratik Basu
ভারতের সন্ত্রাসবাদ বিরোধী ইতিহাসের অধ্যায় বোধ হয় দু’ভাবে লেখা হবে। পহেলগাঁও-পূর্ব ভারতের সন্ত্রাসবাদ বিরোধী অভিযান এবং পরবর্তীতে অপারেশন সিঁদুর।
এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে ভারতবর্ষের সমস্ত ভাষার, জাতীয় থেকে নিতান্তই স্থানীয় স্তরের সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলোর বড় অংশ জুড়েই থাকছিল পহেলগাঁও ষড়যন্ত্র এবং অপারেশন সিঁদুর নিয়ে বিভিন্ন মনগড়া কাহিনি।
যার অধিকাংশ আসল ঘটনার থেকে কয়েক যোজন দূরে। অনেক সাংবাদিক সত্যনিষ্ঠ অনুসন্ধানের বদলে আপন মনের মাধুরী মিশিয়ে দর্শক পাঠকদের
গল্প শোনানোর সহজ রাস্তা বেছে নিয়েছিলেন।
বাংলার অন্যতম অভিজ্ঞ সাংবাদিক, ১০টি অসামান্য তথ্য নির্ভর বইয়ের লেখক চিত্রদীপ চক্রবর্তী এবং তাঁর সহকর্মী প্রীতম প্রতীক বসু দু’জনে মিলে পাকিস্তানের মুখোশ খুলে দিতে একটা দুর্দান্ত কাজ করলেন।
রাষ্ট্রীয় সুরক্ষা এবং সন্ত্রাসবাদ নিয়ে প্রায় আড়াই দশকের বেশি সর্বোচ্চ স্তরে কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, যাঁদের তথ্যনিষ্ঠ অনুসন্ধানের বিষয়ে বিন্দুমাত্র আগ্রহ রয়েছে, তাঁরা অবশ্যই বইটি পড়ুন, সংগ্রহে রাখুন। নিজেরাই সমৃদ্ধ হবেন। এত কঠিন একটা কাজকে ঐতিহাসিক দলিলে পরিণত করার জন্য লেখক জুটিকে অভিনন্দন।
দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কমান্ডো
The post পহেলগাঁও || PAHALGAM || চিত্রদীপ চক্রবর্তী || প্রীতমপ্রতীক বসু || Chitradip Chakrabarty || Pritam Pratik Basu appeared first on Parul Prakashani Pvt. Ltd..