সমকাল! কোন সে সমকাল?
আমরা বলবো উত্তরটাকে দু-ভাবে খুঁজতে। প্রথমত, বিদ্যাসাগরের সমকাল। সেই ব্রিটিশ ভারত, তার প্রশাসন, রাজনৈতিক ডামাডোল, আর্থিক অনটন, ধর্মীয় জাঁতাকল, সামাজিক কুসংস্কার, নারী নির্যাতন, সাংস্কৃতিক আধিপত্যে ব্রাহ্মণ্যবাদ, নবজাগৃতির পরিসরের প্রসার ইত্যাদি আঙ্গিকে আমরা বিদ্যাসাগরের সমকালকে দেখতে পারি। আবার আমরা দ্বিতীয় পথটাকেও অবলম্বন করতে পারি। সেখানে আমরা আজকের দিনে, দ্বিশত জন্মবর্ষে দাঁড়িয়ে, বিদ্যাসাগর মহাশয়কে খুঁজে ফিরতে পারি। বিদ্যাসাগর চরিত্রচিত্রণের নানা বর্ণময়তায় সেটাকে আমরা দেখতে পারি।…
বিদ্যাসাগর || VIDYASAGAR- RAMESH CHANDRA MAJUMDAR
₹120.00রমেশচন্দ্র মজুমদার
প্রখ্যাত ঐতিহাসিক ড. রমেশচন্দ্র মজুমদারের কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত ‘বিদ্যাসাগর বক্তৃতামালা’-র এই মূল্যবান সংকলনটি একজন সংবেদনশীল বিদগ্ধ শিক্ষকের মহান অবদান।
সুবিশাল এই আলোচনায় আমরা ঋদ্ধ হই একদিকে বাংলা গদ্যসাহিত্যের উদ্ভব প্রসঙ্গে তাঁর মৌলিক ব্যাখ্যায় এবং অন্যদিকে নিরপেক্ষ মননের আলোয় প্রাচীন ভারতের বৈদিক যুগ থেকে বিংশ শতাব্দীর প্রারম্ভকাল পর্যন্ত সময়ে সমাজে নারীজাতির বাস্তব অবস্থান, মহিমা ও অবদমিত নারীজীবনের অতুলনীয় করুণ চিত্রণে। এই সংকলন সেই নিরিখে সমগ্র নারীসমাজের যুগপৎ বিকাশ ও অবদানের এক ঐতিহাসিক দলিল।

Reviews
There are no reviews yet.