Shop - Parul Prakashani Pvt. Ltd.

TARGET TET || PRIMARY & UPPER PRIMARY || PEDAGOGY || টার্গেট টেট || প্রাইমারি ও আপার প্রাইমারি || শিক্ষাদান পদ্ধতি
বইটির বিশেষত্ব:

Child Development & Pedagogy-এর সম্পূর্ণ প্রস্তুতি।

সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় চিত্রসহযোগে বইটি রচিত।

WBTET 3 CTET-এর Pedagogy-র প্রাথমিক (Classes I – V) 3 উচ্চ-প্রাথমিক (Classes VI – VIII) স্তরের পাঠক্রম অনুসারে শিক্ষক/শিক্ষিকা নিয়োগ পরীক্ষার জন্য খুবই উপযোগী।

গভীর এবং সুদৃঢ় জ্ঞানের বিকাশের জন্য প্রতিটি অধ্যায়ের Mind Map, Flow chart, Structure Framing, Memory Tricks-সহ সম্পূর্ণ Knowledge Hub I

বিগত 16 বছরের CTET এবং বিভিন্ন রাজ্যের (WBTET, TTET, JTET, OTET) প্রাইমারি স্তরের TET-এর প্রশ্ন এবং ব্যাখ্যা-সহ উত্তর রয়েছে।

প্রতিটি বিষয়ের Practice Set উত্তর-সহ।

High Order Thinking (HOTs) প্রশ্নাবলি অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিটি অধ্যায়ের সুশৃঙ্খল বিন্যাস, তাত্ত্বিক ও প্রায়োগিক মেলবন্ধন, বহুবিকল্পভিত্তক প্রশ্নোত্তর, বাস্তবসম্মত কেস স্টাডি, বিবৃতি ও কারণ নির্ভর প্রশ্নোত্তর এবং স্তম্ভ মেলানো প্রশ্নোত্তরের সমাহার রয়েছে।

The post TARGET TET || PRIMARY & UPPER PRIMARY || PEDAGOGY || টার্গেট টেট || প্রাইমারি  ও  আপার প্রাইমারি || শিক্ষাদান পদ্ধতি appeared first on Parul Prakashani Pvt. Ltd..

রায় পরিবারের চার পুরুষের লেখা ও আঁকা || RAY PARIBARER CHAR PURUSHER LEKHA O AKA
শুধু বাংলা সাহিত্যের ইতিহাসেই নয়, বিশ্বসাহিত্যের প্রেক্ষিতেও কলকাতার ঠাকুরবাড়ি ও রায়বাড়ির মতো নবজাগরণের আলোকপ্রাপ্ত পরিবার দুর্লভ, প্রজন্মের পর প্রজন্ম ধরে যেখানে শিল্প-সাহিত্যচর্চার বহুমাত্রিক পরম্পরা অব্যাহত থেকেছে।

এই গ্রন্থের নাম রায় পরিবারের চার পুরুষের লেখা ও আঁকা হলেও তা ‘পুরুষ’ অর্থে প্রজন্মকে বোঝাতে চেয়েছে এবং পরিবারভুক্ত কিংবা পরিবারের সঙ্গে সম্পর্কিত পুরুষ ও নারী উভয়কেই তার ব্যাপ্তির মধ্যে ধারণ করেছে।

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী থেকে শুরু করে কুলদারঞ্জন, প্রমদারঞ্জন, হিতেন্দ্রকিশোর, সুখলতা রাও থেকে শুরু করে সুকুমার রায়, পুণ্যলতা চক্রবর্তী, সুবিনয় রায়, লীলা মজুমদার থেকে শুরু করে সত্যজিৎ রায়, নলিনী দাশ, কল্যাণী কার্লেকর, প্রসাদরঞ্জন রায় হয়ে সন্দীপ রায় পর্যন্ত বিস্তৃত। বহু শাখা-উপশাখায় বিন্যস্ত সুবৃহৎ রায় পরিবারের প্রায় সকল সদস্যের নির্বাচিত লেখা ও রেখায় সমুজ্জ্বল এই বই।

চার প্রজন্ম জুড়ে, প্রায় সার্ধশতবর্ষব্যাপী এই সৃজনভুবন বাঙালিকে শুধু রূপকথা আর মনভুলোনো ছবি ও ছড়াই উপহার দেয়নি, সেইসঙ্গে দিয়েছে কমিক্স, কল্পবিজ্ঞান, নাটক, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, গল্প, উপন্যাস-সহ শিশু-কিশোর সাহিত্যের এক অফুরান ভাণ্ডার।

সংকলনটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, কালজয়ী বহুলপঠিত রচনাগুলির পাশাপাশি এতে স্থান পেয়েছে বহু দুর্লভ ও প্রায় বিস্মৃত লেখা।

রায় পরিবারের সৃষ্টিশীল উত্তরাধিকারের ব্যতিক্রমী এই সংকলনটি শুধু শিশু, কিশোর তথা সব বয়সের পাঠকের জন্যই নয়, লেখক, গবেষক, সংগ্রাহক- সাহিত্যপ্রেমী সকলের কাছেই সংগ্রহণীয় হয়ে উঠবে।

The post রায় পরিবারের চার পুরুষের লেখা ও আঁকা  || RAY PARIBARER CHAR PURUSHER LEKHA O AKA appeared first on Parul Prakashani Pvt. Ltd..

JAWAHAR NAVODAYA VIDYALAYA | ENTRANCE EXAM GUIDE | ENVIRONMENTAL STUDIES TEST || পরিবেশবিদ্যা পরীক্ষা
নবোদয় বিদ্যালয় সমিতি’ প্রদত্ত পরিবেশবিদ্যার সিলেবাস অনুসরণে অধ্যাভিত্তিক আলোচনা ও প্রচুর MCQ সংবলিত পুস্তিকা

পরীক্ষার্থীদের সুবিধার্থে নতুন প্রশ্নকাঠামো অনুযায়ী ওটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র ও উত্তর

The post JAWAHAR NAVODAYA VIDYALAYA | ENTRANCE EXAM GUIDE | ENVIRONMENTAL STUDIES TEST || পরিবেশবিদ্যা পরীক্ষা appeared first on Parul Prakashani Pvt. Ltd..

মদনমোহন তর্কালঙ্কার – এক মহাজীবনের সন্ধান || MADANMOHAN TARKALANKAR – Ek Mahajibaner Sandhan
উনিশ শতকের বাংলায় নবজাগরণের অন্যতম অগ্রপথিক পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কার (১৮১৭-‘৫৮) জন্মগ্রহণ করেছিলেন নদিয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত বিল্বগ্রামে। শিশুশিক্ষার অগ্রদূত, স্ত্রী-শিক্ষার অন্যতম পথিকৃৎ, অগ্রণী সমাজসংস্কারক, রসতরঙ্গিনী ও বাসবদত্তা-র কবি মদনমোহন বঙ্গদেশের প্রাতঃস্মরণীয় মনীষীদের অন্যতম। তাঁর “পাখি সব করে রব রাতি পোহাইল…” আজও ঘরে ঘরে উচ্চারিত।

কলকাতার সংস্কৃত কলেজে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহাধ্যায়ী, সহকর্মী ও সহযোদ্ধা হিসাবে তাঁর ঐতিহাসিক ভূমিকা সর্বজনস্বীকৃত। এতৎসত্ত্বেও তিনি যেন এক বিস্মৃত প্রতিভা। তাঁর সুবিশাল কৃতির তুলনায় তাঁকে নিয়ে চর্চা হয়তো আজও তেমনভাবে হয়ে ওঠেনি।

বিল্বগ্রামে সংগঠিত ‘মদনমোহন তর্কালঙ্কার স্মৃতিরক্ষা কমিটি’ অবশ্য সেই কর্তব্য কর্মে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। অদ্যতন সভাপতির ঐকান্তিক প্রচেষ্টায় পরিস্থিতির প্রত্যক্ষগোচর বিকাশবদল ঘটেছে। তাই সংশ্লিষ্ট বিষয়সমূহে বিদ্বৎজনের এষণা আকৃষ্ট হচ্ছে। তারই অঙ্গ হিসেবে বর্তমান গ্রন্থটি প্রণয়নের উদ্যোগও গৃহীত হয়েছে।

উল্লেখ্য যে, ইতিপূর্বে মদনমোহন বিষয়ে বেশ কিছু বইপত্র এবং স্মারক গ্রন্থ প্রকাশিত হলেও মদনমোহনের জীবন ও কর্ম সম্পর্কে পূর্ণাঙ্গ পরিচয় এখনও অধরা। বর্তমান গ্রন্থে তাই এবিষয়ে একটি সামগ্রিক প্রতিবেদন উপস্থাপনের প্রয়াস গৃহীত হয়েছে।

The post মদনমোহন তর্কালঙ্কার – এক মহাজীবনের সন্ধান  ||  MADANMOHAN TARKALANKAR – Ek Mahajibaner Sandhan appeared first on Parul Prakashani Pvt. Ltd..

বিবাহ গল্পকথা – শয়তানদের গুপ্ত গাথা || BIBAHA GALPAKATHA – SHAYTANDER GUPTA GATHA
সুভাষচন্দ্র বসু বিবাহিত না কি চিরকুমার?

এই একটি প্রশ্নের সত্যনিষ্ঠ উত্তরই বদলে দিতে পারে স্বাধীনতা-পূর্ব তথা স্বাধীনতা-পরবর্তী ভারতবর্ষের গৃহীত ইতিহাস।

গ্রন্থকারের মতে, আন্তর্জাতিক এক ঘৃণ্য চক্রান্তের ফলশ্রুতিতেই নেতাজিকে ‘বিবাহিত’ প্রমাণ করার জন্য উঠেপড়ে লেগেছিল দেশবিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্বার্থগোষ্ঠী। দেশমাতৃকার চরণে উৎসর্গীকৃত নেতাজির অপাপবিদ্ধ চরিত্রকে কালিমালিপ্ত করে নিজেদের আখের গুছিয়ে নেওয়াই উদ্দেশ্য ছিল এই অশুভ চক্রের সদস্যদের।

কে ছিল না এই চক্রে? দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে উচ্চপদস্থ আমলা, বিদেশি রাষ্ট্রের কর্ণধার, গুপ্তচর সংস্থা, এমনকী নেতাজির রক্ত সম্পর্কীয় আত্মীয়রাও!

কিন্তু কেন এই চক্রান্ত? কে না জানে ‘ক্ষমতা হস্তান্তর’কালে নেতাজি উপস্থিত থাকলে ভারত ভেঙে ভাগ হত না। আর বিভাজিত ভারতও ফের জোড়া লেগে অখণ্ড হয়ে যেতে পারত, যদি নেতাজি ‘গুমনামি’ না হয়ে দেশে ফিরতেন স্ব-মহিমায়। তাই তাঁর দেবদুর্লভ চরিত্রে অনপনেয় কলঙ্কলেপনের ক্ষমাহীন প্রয়াসে নিরলস প্রজন্মের পর প্রজন্ম-শয়তানের উপাসকেরা।

মুখার্জি কমিশনের অন্যতম সদস্য, প্রখ্যাত শল্য চিকিৎসক ডা. মধুসূদন পাল বিপুল গবেষণালব্ধ প্রামাণ্য তথ্য ও নথি দিয়ে নেতাজির বিবাহ সংক্রান্ত সমস্ত দাবিকে নস্যাৎ করেছেন। উন্মোচিত করেছেন এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত সকল কুশীলবদের মুখোশ। ফাঁস করেছেন বিগত শতাব্দীর সবচেয়ে বড়ো ‘কভার আপ’।

আজ যখন নেতাজিকে নিয়ে বাজারে রীতিমতো বেচা হচ্ছে বিবিধ কল্পকাহিনি, নেতাজি সত্যের ঠেকা নেওয়া ‘বেস্টসেলার’ ছদ্মগবেষকেরাও মান্যতা দিচ্ছেন সুভাষচন্দ্র বসুর তথাকথিত ‘স্ত্রী’ ও ‘কন্যা’ কে, যখন ডিএনএ টেস্টকেও ‘প্রভাবিত’ করার নেপথ্য যাবতীয় প্রস্তুতি সারা, তখন এই বইটিই হয়ে উঠতে পারে প্রতিরোধের অন্যতম আয়ুধ, ভারতভাগ্যবিধাতার নির্বিকল্প ইশারা।

The post বিবাহ গল্পকথা – শয়তানদের গুপ্ত গাথা || BIBAHA GALPAKATHA – SHAYTANDER GUPTA GATHA appeared first on Parul Prakashani Pvt. Ltd..

চোরাপথে চিড়িয়াখানা || CHORAPATHE CHIRYAKHANA
অর্ক সাংবাদিক। সাঁঝেলি পশুপ্রেমী। দুজনের হঠাৎ পরিচয়। ধীরে ধীরে গাঢ় হতে থাকা বন্ধুত্ব। সেই সূত্রে আলিপুর চিড়িয়াখানাকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে এই কাহিনি। উন্মোচিত হতে থাকে একের পর এক নগ্ন, অস্বস্তিকর সত্য।

না, শুধুই পশুদের বন্দিজীবন, পশুশালা স্থানান্তকরণ নিয়ে বিতর্ক কিংবা পশুপ্রেমীদের আন্দোলন নয়, প্রচলিত ছকের বাইরে গিয়ে রূপক সাহা তাঁর এই উপন্যাসে ধরতে চেয়েছেন নগরায়নের নির্মম বাস্তব, তজ্জনিত পরিবেশ দূষণ এবং মানুষের সীমাহীন স্বার্থপরতাকেও।

সাঁঝেলি ধনী পরিবারের মেয়ে হতে পারে কিন্তু সে প্রকৃত অর্থেই শিক্ষিতা তথা সংবেদনশীল। সে বিশ্বাস করে পৃথিবীটা শুধু মানুষের নয়, পশুদেরও। বরং সভ্যতার ভেকধারী মানুষই আবহমানকাল ধরে পশুদের প্রতি অন্যায় করে এসেছে।

সাঁঝেলির সান্নিধ্যে ধীরে ধীরে বদলে যেতে থাকে অর্কর দৃষ্টিভঙ্গিও। একসময় অর্ক বুঝতে পারে-বনভূমি কেড়ে নেওয়া থেকে শুরু করে শ্রম, খাদ্য, পোশাক ও বিনোদনের জন্য পশুদের ব্যবহার-সবকিছুর বিরুদ্ধে কেন সাঁঝেলি রুখে দাঁড়িয়েছে। এরই মধ্যে পাঠক পরিচিতি হন চোরাশিকারি ইলিয়াসের অন্ধকার জগতের সঙ্গেও যেখানে অসহায় প্রাণীদের নিষ্ঠুর মৃত্যু ও অসহনীয় যন্ত্রণা ব্যাবসার অবিচ্ছেদ্য অঙ্গ। এই উপন্যাস পড়লে আমরা জানব যে, প্রাণীদের মধ্যেও মানবসুলভ রাগ, অভিমান, আনন্দানুভূতি আছে।

প্রেম, প্রতিবাদ, ষড়যন্ত্র এবং মানবিক বোধের সম্মিলনে রূপক সাহার চোরাপথে চিড়িয়াখানা শুধু একটি উপন্যাস নয়, পশুজগতের সঙ্গে মানবজগতের সম্পর্ক নিয়েও তা এক শানিত শ্লেষ ও তীক্ষ্ণ আত্মসমালোচনা।

The post চোরাপথে চিড়িয়াখানা || CHORAPATHE CHIRYAKHANA appeared first on Parul Prakashani Pvt. Ltd..

মোগলমারির বৌদ্ধমহাবিহার / MOGALMARIR BOUDDHYABIHAR
২০০৩-‘০৪ সালে অধ্যাপক অশোক দত্তের নেতৃত্বে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের অন্তর্গত মোগলমারি গ্রামে বৌদ্ধমহাবিহারের আবিষ্কার এক তাৎপর্যবাহী ঘটনা। মধ্যযুগের ইতিহাস, বিশেষত তাম্রলিপ্ত সংলগ্ন অঞ্চলে বৌদ্ধধর্মের প্রচার ও প্রসার সম্পর্কে আমাদের এতাবৎ গৃহীত ধারণাকে পুনর্বিচার করতে বাধ্য করেছে এই ঐতিহাসিক উৎখনন।

ষষ্ঠ থেকে দ্বাদশ শতক পর্যন্ত বিদ্যমান একাধিক বিহারের সমন্বয়ে তৈরি এই মহাবিহার গুপ্ত-পরবর্তী যুগ থেকে প্রায় তিনবার নির্মিত ও পুনর্নির্মিত হয়েছে বলে ঐতিহাসিকেরা অনুমান করে থাকেন। এখানে পাওয়া গেছে স্থাপত্য, ভাস্কর্য ও অলংকরণের অপূর্ব নিদর্শন।

ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ২০১০ সালে মোগলমারির প্রত্নক্ষেত্রটিকে জাতীয় গুরুত্বপূর্ণ সৌধ হিসেবে ঘোষণা করেছে। ২০১৩-র নভেম্বরে রাজ্য প্রত্নতত্ত্ব অধিকার এটিকে অধিগ্রহণ করে। ২০১৩ থেকে শুরু হওয়া উৎখননের সূত্র ধরে মোগলমারি বৌদ্ধমহাবিহার সংক্রান্ত আরও অনেক নতুন নতুন তথ্য আমাদের কাছে এসেছে।

কেবল স্থানীয় ভিত্তিতে নয়, জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও এই বৌদ্ধমহাবিহার নিয়ে ছাত্র-শিক্ষক-গবেষকদের কৌতূহল ক্রমবর্ধমান। এই গ্রন্থ সেই কৌতূহল নিরসনে একটি জরুরি পদক্ষেপ। মোগলমারির প্রত্নকথা, উৎখননের ইতিবৃত্ত, ইতিহাস, পর্যটন ও বৌদ্ধপ্রভাব প্রভৃতি বিষয় অবলম্বন করে মোট ২০টি প্রবন্ধ সংকলিত হয়েছে এই গ্রন্থে।

The post মোগলমারির বৌদ্ধমহাবিহার / MOGALMARIR BOUDDHYABIHAR appeared first on Parul Prakashani Pvt. Ltd..

অভয়া || ABHAYA
অভয়া কেবল একটি রহস্য বা প্রতিবাদের কাহিনি নয়; এটি আমাদের সময়ের বিবেক, নীরবতা ও প্রতিরোধের এক গভীর সাহিত্যিক দলিল। হাসপাতালের অন্ধকার করিডোরে ঘটে যাওয়া একটি মৃত্যুকে কেন্দ্র করে উন্মোচিত হতে থাকে ক্ষমতা, ভয়, ষড়যন্ত্র এবং সত্যকে চাপা দেওয়ার নির্মম প্রচেষ্টা। কিন্তু প্রতিটি অন্ধকারের মধ্যেই যেমন আলোর সম্ভাবনা লুকিয়ে থাকে, তেমনি দেখা যায় কিছু মানুষ সত্যের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদের মশাল হাতে নেন। তারাই রচনা করেন ইতিহাস।

অভয়া কেবল একটি উপন্যাস নয়, আমাদের সময়ের বিবেককে নাড়া দেওয়া এক প্রশ্ন। সমকালীন বাস্তবতা, মানবিক বেদনা, সামাজিক প্রশ্ন এবং তীব্র আবেগের মেলবন্ধনে রচিত অভয়া পাঠককে শুধু একটি গল্প শোনায় না; তাকে ভাবতে বাধ্য করে। রহস্যের আকর্ষণ, ভাষার সাহিত্যিক সৌন্দর্য এবং সময়ের গভীর অভিঘাতে সমৃদ্ধ এই উপন্যাস শেষ পৃষ্ঠা পড়ার পরও দীর্ঘদিন পাঠকের মনে অনুরণিত হতে থাকবে। যা শুরু হয়, কখনও শেষ হয় না।

The post অভয়া || ABHAYA appeared first on Parul Prakashani Pvt. Ltd..

জার্সি ছাড়াই বিশ্বকাপে || JERSEY CHHARAI BISWAKAPE
ফুটবল যদি এই বসুন্ধরার ২০০টিরও বেশি দেশের প্রায় ৫০০ কোটি মানুষের আবেগ, উন্মাদনা তথা অবশ্যপালনীয় ‘ধর্ম’ হয়ে থাকে, তবে প্রতি চার বছর অন্তর বিশ্বকাপ ফুটবল যেখানে অনুষ্ঠিত হয়, সেই স্থানটি নিশ্চিতভাবেই ফুটবলপ্রেমী আপামর জনসাধারণের কাছে হয়ে ওঠে সাক্ষাৎ তীর্থক্ষেত্র! কোরিয়া থেকে কানাডা, আরব উপদ্বীপ থেকে আর্জেন্টিনা- লক্ষ লক্ষ তীর্থযাত্রী ‘পুণ্য’ অর্জনের অভিলাষে এবার সমবেত হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ষোলোটি শহরে। ঠিক কেমন এহেন পুণ্যার্থীদের ‘ধর্মীয় আচার-আচরণ’? জবাব খুঁজতে- বিশ্বকাপে অদ্যাবধি খেলার যোগ্যতা অর্জন না-করতে পারা ‘জার্সিহীন’ ভারতীয়দের প্রতিনিধি হয়ে- এ গ্রন্থের লেখক স্বয়ং উপস্থিত ছিলেন বিশ্বকাপ চাক্ষুষ করতে। একবার নয়। তিন-তিনবার! এই গ্রন্থ সেই অভিজ্ঞতারই ফলশ্রুতি।

রূপক সাহার জার্সি ছাড়াই বিশ্বকাপে মাঠের ভিতরের খেলা নিয়ে যতটা না আগ্রহী, তার চেয়ে অনেক বেশি উৎসাহী মাঠের বাইরের বিশ্বকাপ ক্রীড়াসংস্কৃতির ধারাবিবরণী দিতে। গ্যালারির উন্মাদনা থেকে শুরু করে বিভিন্ন দেশের সমর্থকদের ফুটবল-মানসিকতার পার্থক্য, বিশ্বকাপকে ঘিরে গড়ে ওঠা পুঁজিবাদী অর্থনীতি, সংঘর্ষবহুল রাজনীতি তথা রূপকথাসদৃশ নানা কিংবদন্তি ও আখ্যানকে বর্ণনাগুণে জীবন্ত করে তুলে ধরেছেন লেখক তাঁর ঋজু, বেগবান গদ্যে।

ঐতিহ্যবাহী সাম্বা-নৃত্যে মাতোয়ারা ব্রাজিল সমর্থক থেকে শুরু করে অতিকায় পতাকা দোলাতে দোলাতে, ‘ফোরজা আজ্জুরি’ বলতে থাকা ইতালীয় জনতা, প্রাণের আবেগে থরথর আর্জেন্টিনীয় ভক্ত থেকে আরম্ভ করে আইডা গান গাইতে থাকা কমলা রঙে রাঙানো ওলন্দাজ দর্শক কিংবা মারকুটে ইংরেজ ও জার্মান হুলিগান, আচমকা শুরু হয়ে যাওয়া মেক্সিকান ওয়েভথেকে তালে তালে মাতাল করে দেওয়া আফ্রিকান ড্রামের প্রিদিম দ্রিদিম বোল- বিশ্বকাপকে ঘিরে নানা ভাষা, নানা দেশ, নানা পরিধান এবং সেইসঙ্গে শিল্প, সাহিত্য, বাণিজ্য ও সংস্কৃতির এক জীবন্ত বিশ্বকোষ এই বই। তৎসহ রয়েছে মার্কিন দেশে ফুটবলের বিস্তার, বিশ্বকাপের বিপুল বাণিজ্যিক শক্তি, টেলিভিশনের প্রভাব, বাজার ধরতে বহুজাতিক সংস্থাগুলির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার নির্মোহ বিশ্লেষণ। ডবলিউ-এম থেকে ৪-২-৪, পরে ৪-৩-৩, তারপর টোটাল ফুটবল থেকে আধুনিক রক্ষণাত্মক সংগঠন-বিশ্বকাপ ফুটবলে খেলার কৌশলগত বিবর্তন জানতে হলেও এ বইয়ের পাতা উলটোনো জরুরি।

যাঁরা শুধু খেলার ফল নিয়ে ভাবিত নন, বরং বেশি উৎসুক খেলার পেছনের মানুষ, সমাজ ও ইতিহাসকে জানতে, চিনতে, তাঁদের জন্য এই বই এক অনিবার্য পাঠ। সাংবাদিকসুলভ পর্যবেক্ষণের সঙ্গে এতে মিশেছে ভ্রমণকাহিনির প্রাণবন্ততা ও ফুটবলপ্রেমীর আবেগ। সব মিলিয়ে, শুধু মাঠের ভিতরের ফুটবল নয়, মাঠের বাইরের বিশ্বফুটবল সংস্কৃতিকে অনুধাবন, আত্মস্থ ও উপভোগ করতে হলে রূপক সাহার জার্সি ছাড়াই বিশ্বকাপে আপনাকে পড়তেই হবে।

The post জার্সি ছাড়াই বিশ্বকাপে || JERSEY CHHARAI BISWAKAPE appeared first on Parul Prakashani Pvt. Ltd..

গোপাল ভাঁড় নির্বাচিত গল্পসংগ্রহ || GOPAL BHAR NIRBACHITO GOLPOSONGGROHO
গোপাল ভাঁড় যতটা হাস্যময়, ততটাই রহস্যময়। লোকশ্রুতি তাঁকে নদিয়াধিপতি মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাসদ বানালেও তাঁর ‘ঐতিহাসিকতা’ সম্পর্কে সন্দিহান বহু গবেষক। অনেকে আবার এমনও অনুমান করেছেন যে, গোপাল ভাঁড় হয়তো-বা ছদ্মনামের আড়ালে কোনো বাস্তব চরিত্র। গোপালের সময়ের কোনো বইপত্রে গোপাল ভাঁড়ের নাম পাওয়া যায় না। গোপাল-লিখিত কোনো বইও নেই। উনিশ শতকীয় বটতলার সাহিত্যে গোপাল ভাঁড়ের প্রথম উল্লেখ পাওয়া যায়। বিশ ও একুশ শতকে কোনো কোনো লেখক (যেমন নগেন্দ্রনাথ দাস, সুজিত রায়) গোপালের জন্ম, বংশপরিচয়, কর্মকাণ্ডের বিশদ বিবরণ দেওয়ার চেষ্টা করলেও গবেষকদের প্রতি-যুক্তি নস্যাৎ করতে চেয়েছে প্রায় প্রতিটি ‘অনৈতিহাসিক’ দাবিই। সুকুমার সেন, গৌতম ভদ্র প্রমুখ বিশিষ্ট গবেষকদের অনুসরণ করে বরং গোপালকে জনশ্রুতিজাত লৌকিক তথা নাগরিক সংস্কৃতির নির্মাণ বলে গ্রহণ করাই শ্রেয়। সেক্ষেত্রে গোপালের ঐতিহাসিকতার অন্বেষণে আর ব্যতিব্যস্ত হতে হয় না। তখন তাঁকে উত্তর ভারতীয় বিদূষক বীরবল কিংবা দক্ষিণ ভারতীয় রসরাজ তেনালি রামের বঙ্গজ সংস্করণ হিসেবে মেনে নিয়ে, তাঁকে ঘিরে গড়ে ওঠা কৌতুককাহিনিগুলির হাস্যরস উপভোগ করাই পাঠকের কাছে মুখ্য হয়ে ওঠে।

The post গোপাল ভাঁড় নির্বাচিত গল্পসংগ্রহ || GOPAL BHAR NIRBACHITO GOLPOSONGGROHO appeared first on Parul Prakashani Pvt. Ltd..