Author

  • Home
  • Shop

KOUSHIK DAS | কৌশিক দাশ

"কৌশিক দাশের জন্ম ১৯৭২ সালের ১ জুলাই, কলকাতায়। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক। কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পাঠ গ্রহণের সময় আনন্দবাজার পত্রিকায় যোগদান। বর্তমানে আনন্দবাজার পত্রিকার ক্রীড়া বিভাগের সহকারী সম্পাদক। প্রথম উপন্যাস শয়তানের মা। ক্রিকেটের ম্যাচ ফিক্সিং এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে লেখা এই স্পোর্টস থ্রিলার আবির্ভাবেই বিপুল জনপ্রিয়তা অর্জন করে। বইটি পরবর্তীতে ইংরেজিতেও অনূদিত হয়। এর পর শক্তিরূপেণ, হাড়, করাচি প্রোজেক্ট, রক্তকরবী মার্ডারস- একের পর এক উপন্যাসে কৌশিক তাঁর মুনশিয়ানার ছাপ রেখেছেন। সিক্রেট সোসাইটি, স্পাই এজেন্সি, মিলিটারি ইন্টেলিজেন্স, কভার্ট অপারেশন নিয়ে অনুপুঙ্খ গবেষণা এবং অনবদ্য বর্ণনশৈলীর সুবাদে কৌশিকের স্থান এ মুহূর্তে একুশ শতকীয় বাংলা থ্রিলার সাহিত্যের একদম প্রথম সারিতে।"

Author's books

অপারেশন ড্রাগন হান্ট || OPERATION DRAGON HUNT

₹276.50

একদিকে গোপন এক পরীক্ষাগারে জন্ম নিচ্ছে ভয়ঙ্কর এক মিউট্যান্ট ভাইরাস, অন্যদিকে ভারতের বিরুদ্ধে ঘনিয়ে উঠছে ভয়ঙ্কর এক আন্তর্জাতিক ষড়যন্ত্র ! মিয়ানমার থেকে ইতালি, দিল্লি থেকে বেজিং— চক্রান্তের চক্রব্যূহ ক্রমেই জাল ছড়াচ্ছে বিশ্বজুড়ে। জেগে উঠেছে ড্রাগন। একের পর এক গুপ্তহত্যায় প্রমাদ গুনছেন পিএমও থেকে শুরু করে র-এর বরিষ্ঠকর্তারা। আসন্ন সর্বনাশের ঘূর্ণিপাক থেকে ভারতকে বাঁচাবে কে? অপারেশন ড্রাগনহান্ট! আসছে— অভিমন্যু সিং রানা। কোডনেম— এজেন্ট ভৈরব!

দ্য তেহরান ফাইলস || THE TEHRAN FILES

₹318.75

হরমুজ প্রণালী নয়, পৃথিবীর ভাগ্য নির্ভর করছে একটি বাঙালি তরুণীর ওপর! যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়েছেন ভারতীয় ইঞ্জিনিয়ার রিয়া বসু। রিয়া জানেন এমন এক গোপন তথ্য, যা মধ্যপ্রাচ্যের ভবিতব্যের সঙ্গে সঙ্গে চিরতরে বদলে দিতে পারে ওয়ার্ল্ড জিয়োপলিটিক্স! শিকারি নেকড়ের মতো হন্যে হয়ে তাই রিয়াকে খুঁজছে মোসাদের নির্মম কিডন ইউনিট এবং ইরানের ক্ষমাহীন আইআরজিসি। সরু সুতোর ওপর ঝুলছে পৃথিবীর ভাগ্য, সেইসঙ্গে তিরঙ্গার সম্মান।

আবারও এক সিক্রেট অপারেশনে র-এর দুর্ধর্ষ

এজেন্ট অভিমন্যু সিং রানা, ওরফে এজেন্ট ভৈরব।

তেহরান ফাইলস-এর দখল নেবে কে? জানতে গেলে পড়তে হবে গুপ্তচরবৃত্তি, বিশ্বাসঘাতকতা আর অ্যাকশনে ভরপুর আন্তর্জাতিক মানের রুদ্ধশ্বাস এই থ্রিলার!

মুদ্রারাক্ষস || MUDRARAKKHASH – KOUSHIK DAS

₹262.50

একটি বৃদ্ধাশ্রম। তিনটি খুন।
প্রতিটি লাশের কপালে খোদাই করা একটি ইংরেজি অক্ষর-

S

রহস্য উন্মোচনে ব্রতী মনোবিদ কমলেশ রায়।
কৌশিক দাশের এই ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলারে একইসঙ্গে বহমান তিন অন্ধকারের চোরাস্রোত-একটি নিষ্ঠুর রোগ, প্রাচীনকাল থেকে চলে আসা এক সামাজিক হিংস্রতা, এবং ভাবনারও অতীত ভয়াবহ, দানবীয় এক নির্যাতন।
আলোময় এ দুনিয়াকে পঙ্কিল নরকে পরিণত করতে ছদ্মবেশী যে রাক্ষসেরা বদ্ধপরিকর, এ উপন্যাস নির্ভীকভাবে তাদেরই মুখোশ খুলে দেয়।