Author

বাংলা ভাষায় হোমস কাহিনির প্রথম পূর্ণাঙ্গ অনুবাদের কৃতিত্বও কুলদারঞ্জনের। স্যার আর্থার কনান ডয়েলের The Hound of the Baskervilles উপন্যাসটি তাঁর অনুবাদে বাস্কারভিল কুকুর নামে প্রকাশিত হয়। সেই প্রথম শার্লক হোমস নামের ক্ষীণকায়, তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন গোয়েন্দাপ্রবরের সঙ্গে বাঙালি পাঠকের নিবিড় পরিচয়। পরে, লেডি কনান ডয়েলের অনুমতি নিয়ে তিনি শার্লক হোমসের বিচিত্র কীর্ত্তি-কথা নামে আরও একটি অনুবাদগ্রন্থ প্রকাশ করেন। The Adventures of Sherlock Holmes এর সম্পূর্ণ অনুবাদও তিনি নাকি করেছিলেন, যদিও তা বর্তমানে দুর্লভ। সাহিত্যের পাশাপাশি চিত্রকলা, আলোকচিত্র ও সংগীতেও সমান দক্ষ কুলদারঞ্জন রায় ছিলেন একজন সফল ক্রীড়াবিদ। ক্রিকেট ও হকিতেও তাঁর নৈপুণ্য সমসময়ে প্রশংসিত হয়েছিল। ১৯৫০ সালে জীবনাবসান।

  • Home
  • Shop

KULADA RANJAN ROY || কুলদারঞ্জন রায়

"একাধারে শিশুসাহিত্যিক, আলোকচিত্রশিল্পী, সঙ্গীতজ্ঞ ও ক্রীড়াবিদ কুলদারঞ্জন রায় ১৮৭৮ খ্রিস্টাব্দে অবিভক্ত ভারতের ময়মনসিংহ জেলার মসূয়া গ্রামে জন্মগ্রহণ করেন। সংস্কৃতিবান পিতা কালীনাথ রায়ের প্রেরণায় কুলদারঞ্জনের প্রতিভা, তাঁর অগ্রজ উপেন্দ্রকিশোরের মতোই, বহু বিচিত্র দিকে বিকশিত হয়েছিল। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কুলদারঞ্জন কলকাতার আর্ট স্কুলে ভর্তি হন। চারুকলায় এই প্রথাগত তালিম তাঁর সাহিত্যকেও প্রভাবিত করেছিল। বর্ণিত কাহিনি দৃষ্ট, শ্রুত তথা অনুভূত হয়ে যেন জীবন্ত হয়ে উঠত তাঁর লেখার অমোঘ প্রসাদগুণে। দাদা উপেন্দ্রকিশোর প্রতিষ্ঠিত সন্দেশ পত্রিকায় ১৯১৩ সালে কুলদারঞ্জনের লেখালেখির শুরু। পুরাণ, লোককথা এবং বিদেশি চিরায়ত সাহিত্যকে স্বাদু, সাবলীল ভাষায় শিশুদের উপযোগী করে তিনি অনুবাদ করতে থাকেন রবিনহুড (১৯১৪), ওডিসিয়ুস (১৯১৫), ছেলেদের বেতালপঞ্চবিংশতি (১৯১৭), কথাসরিৎসাগর, পুরাণের গল্প, ছেলেদের পঞ্চতন্ত্র প্রভৃতি গ্রন্থে। তাঁর অনুবাদে জুল ভের্নের The Mysterious Island হয়ে ওঠে আশ্চর্য দ্বীপ- বিজ্ঞান, রোমাঞ্চ ও কল্পনার মেলবন্ধন যেখানে তাঁর ভাষায় এমন অনবদ্যভাবে উপস্থাপিত যে, তা আর নিছক অনুবাদ থাকে না, হয়ে ওঠে স্বতন্ত্র সাহিত্যকর্ম।"

বাংলা ভাষায় হোমস কাহিনির প্রথম পূর্ণাঙ্গ অনুবাদের কৃতিত্বও কুলদারঞ্জনের। স্যার আর্থার কনান ডয়েলের The Hound of the Baskervilles উপন্যাসটি তাঁর অনুবাদে বাস্কারভিল কুকুর নামে প্রকাশিত হয়। সেই প্রথম শার্লক হোমস নামের ক্ষীণকায়, তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন গোয়েন্দাপ্রবরের সঙ্গে বাঙালি পাঠকের নিবিড় পরিচয়। পরে, লেডি কনান ডয়েলের অনুমতি নিয়ে তিনি শার্লক হোমসের বিচিত্র কীর্ত্তি-কথা নামে আরও একটি অনুবাদগ্রন্থ প্রকাশ করেন। The Adventures of Sherlock Holmes এর সম্পূর্ণ অনুবাদও তিনি নাকি করেছিলেন, যদিও তা বর্তমানে দুর্লভ।

সাহিত্যের পাশাপাশি চিত্রকলা, আলোকচিত্র ও সংগীতেও সমান দক্ষ কুলদারঞ্জন রায় ছিলেন একজন সফল ক্রীড়াবিদ। ক্রিকেট ও হকিতেও তাঁর নৈপুণ্য সমসময়ে প্রশংসিত হয়েছিল।

১৯৫০ সালে জীবনাবসান।

Author's books

শার্লক হোমসের বিচিত্র কীর্তি-কথা || SHERLOCK HOLMSER BICHITRA KIRTI-KATHA

280.00

কুলদারঞ্জন রায়ের হাত ধরেই শার্লক হোমসের সঙ্গে বাঙালি পাঠকের প্রথম সার্থক পরিচয়।
স্যার আর্থার কনান ডয়েলের
দ্য হাউন্ড অব দ্য বাস্কারভিলস-এর কুলদারঞ্জন-কৃত ভাষান্তরই বাংলা ভাষায় হোমসকাহিনির প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ। পরবর্তীকালে, কুলদারঞ্জন রচনা করেন ‘শার্লক হোমসের বিচিত্র কীর্ত্তি-কথা’। এই অনুবাদে একদিকে যেমন তিনি থেকেছেন মূলের প্রতি বিশ্বস্ত, অন্যদিকে তাঁর ভাষান্তর কখনওই আক্ষরিক হয়ে যায়নি। কনান ডয়েলের রচনার ভাব, গতি ও রসকে বাংলা ভাষার নিজস্ব চলন ও স্পন্দে ধারণ করে তাঁর অনুবাদ হয়ে উঠেছে অপূর্ব এক পুনঃসৃজন! হোমস ও ওয়াটসন হয়ে ওঠেন বাঙালির একান্ত আপনজন।