Author

মেহবুব কাদের চৌধুরী-র জন্ম ১০ সেপ্টেম্বর, ১৯৭৬।

  • Home
  • Shop

মেহবুব কাদের চৌধুরী || MAHBUB KADER CHOWDHURY

"বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে। পিতা বজলুল কাদের চৌধুরী, মাতা মাহবুবা চৌধুরী। শৈশব ও কৈশোরের সোনালি দিনগুলি কেটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মামার বাড়িতে। অজয় ও কুনুর নদের সংগমস্থলের পাড়ে। নদের ওপারে কবি কুমদরঞ্জন মল্লিকের জন্মস্থান। শৈশব থেকেই সংস্কৃতিজগতে ঝোঁক। ছাত্রাবস্থায় আবৃত্তি, প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ। আন্তঃকলেজ প্রবন্ধ প্রতিযোগিতায় রাজ্যস্তরে প্রথম স্থানাধিকারী। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পাঠরত অবস্থায় আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় চিঠি লিখে তৃতীয় স্থান। মানকর কলেজ থেকে স্নাতক। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপনের ডিগ্রি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজ পড়তে এসে সাংবাদিকতা জগতে প্রবেশ। প্রথমে আজকাল পত্রিকায় হাতেখড়ি। পরে বিকেলের প্রতিদিন, উত্তরবঙ্গ সংবাদ, সংবাদ প্রতিদিন, দৈনিক স্টেটসম্যান পত্রিকা ঘুরে বর্তমানে আনন্দবাজার পত্রিকা-য় কর্মরত। কৈশোরকালে খবরের কাগজ পড়ে দাদুকে শোনানো ছিল নেশা। গণিতের শিক্ষক দাদু বুঝেছিলেন, এ-ছেলেকে একটু ঘষামাজা করলে গণ্ডগ্রাম ছাড়িয়ে শহরে যেতে পারে। স্কুল-কলেজ জীবনে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখিতে হাত পাকানো। ১৯৯৫ খ্রিস্টাব্দে চুরুলিয়া নজরুল একাডেমি-র স্মরণিকায় জায়গা পায় প্রবন্ধ 'জাতির জীবনে বসন্ত এনেছে নজরুল'- যা ২০০০ খ্রিস্টাব্দে আনন্দ পাবলিশার্স প্রকাশিত অরুণকুমার বসু-র নজরুল জীবনী গ্রন্থের শেষে নজরুল সম্পর্কিত আলোচনায় স্থান পেয়েছে। সংকলন ও সম্পাদনার ভূমিকায় কারাগারে কবি লেখকের প্রথম প্রকাশিত গ্রন্থ।"

মেহবুব কাদের চৌধুরী-র জন্ম ১০ সেপ্টেম্বর, ১৯৭৬।

Author's books

কারাগারে কবি || KARAGARE KABI

₹285.00

কারাগারে কবি কেবল নজরুলের এক বছর এক মাস কালের কারাজীবনের দলিল নয়। বরং কবির কারাজীবনের আগেপিছে হারিয়ে যাওয়া মুহূর্তরা এক মলাটে নথিভুক্ত হয়েছে।
প্রলয় শিখা কাব্যগ্রন্থের জন্যও নজরুলের জেলযাত্রা স্থির হয়েছিল। কিন্তু তৎকালীন গান্ধি-আরউইন চুক্তি-র জন্য কবি জেলজীবন থেকে অব্যাহতি পেয়েছিলেন।
সুদীর্ঘ গবেষণার ফসল কারাগারে কবি পাঠে নজরুলপ্রেমী থেকে শুরু করে গবেষকদের নতুন দিশা দেবে।
পাঠককুলকে ভাবাবে নিশ্চিত।