Author

  • Home
  • Shop

NABAKUMAR BASU / নবকুমার বসু

"ইংল্যান্ড প্রবাসী একমাত্র পূর্ণ সময়ের বাঙালি লেখক। কিংবদন্তি সাহিত্যিকের পুত্র কিন্তু সাহিত্য থেকে জীবন-সবক্ষেত্রেই উত্তরাধিকারের বিপজ্জনক সম্ভাবনা থেকে বরাবর দূরে থেকেছেন। সাহিত্যচর্চার জন্য শল্যচিকিৎসকের জীবিকা থেকে আগাম অবসর নিয়েছেন। তাঁর কালজয়ী, ধ্রুপদি উপন্যাস দেশ পত্রিকায় ধারাবাহিক প্রকাশের পর থেকে আর ফিরে দেখেননি। এখনও পর্যন্ত দ্বিশতাধিক ছোটোগল্প ও অর্ধশতাধিক উপন্যাসের স্রষ্টা। বাংলাসাহিত্যে জীবনধর্মী গল্প-উপন্যাস রচনায় অগ্রণী। শ্রীমা-কে নিয়ে তাঁর রচিত জীবনভিত্তিক উপন্যাস ওড়িয়া ভাষায় অনুদিত হয়ে সাহিত্য অকাদেমি পুরস্কারে ভূষিত হয়েছে। রথীন্দ্রনাথ ঠাকুরের জীবন অবলম্বনে রচিত তোমার আঁধার তোমার আলো উপন্যাসের সম্পূর্ণ পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য গ্রহণ করেছে বিশ্বভারতী। ২০১৫ সালে আমেরিকার এনএবিসি সংস্থা ও আজকাল পত্রিকা একযোগে তাঁকে 'সেরা বাঙালি' পুরস্কার প্রদান করেছে। ২০২১-এ ইংল্যান্ডের ইউকেবিসি সাহিত্যকৃতির জন্য নবকুমার বসুকে জীবন-স্বীকৃতির সম্মান প্রদান করেছে কেম্ব্রিজ শহরে। তাঁর অধিকাংশ রচনাতেই অনুভূত হয় এক নিবিড় বিশ্বাস, যার হাত ধরে পাঠক পরম মমতায় উপলব্ধি করেন সমসাময়িক স্বদেশীয় ও অভিবাসী মানুষের নাগরিক অস্তিত্ব। নাটক এবং সংগীতচর্চায় তাঁর বিশেষ আগ্রহ।"

Author's books

পঞ্চ রহস্য || PANCHARAHASYA – NABAKUMAR BASU

440.00

পঞ্চরহস্য নবকুমার বসুর লেখা পাঁচটি রহস্যকাহিনির সংকলন।

পাঁচটি কাহিনিতেই রহস্যভেদীর ভূমিকায় অবতীর্ণ সত্যান্বেষী চিকিৎসক ডা. সোমদেব গুহ।
অভিন্নহৃদয় বন্ধু সাংবাদিক মানিক ব্যানার্জি তাঁর সহকারী।
বুড়ো গোয়েন্দা, মানিক অ্যাসিস্ট্যান্ট-এই নামেই তাঁরা ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছেন।