PANNALAL ROY | পান্নালাল রায়
"ত্রিপুরা তথা উত্তর পূর্বাঞ্চলের বাংলা ভাষার পাঠকদের কাছে পান্নালাল রায় একটি সুপরিচিত নাম। ১৯৫৪ সালে ত্রিপুরার কৈলাসহরে জন্ম। প্রায় পাঁচ দশক যাবৎ তিনি নিয়মিত লেখালেখি করছেন। মূলত সাংবাদিকতার মাধ্যমেই তাঁর কর্মজীবনে প্রবেশ। ত্রিপুরা-সহ উত্তর পূর্বাঞ্চল ও কলকাতার পত্রপত্রিকাতে লেখালেখি করেছেন। ত্রিপুরা সরকারের তথ্য দপ্তরে তথ্য আধিকারিক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। কয়েক বছর ডেপুটেশনে ভারতীয় তথ্য পরিষেবার বরিষ্ঠ আধিকারিক হিসেবেও কাজ করেছেন। আগরতলা ও কলকাতার বিভিন্ন প্রকাশনা থেকে ইতিমধ্যে শ্রীরায়ের প্রায় পঞ্চাশটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এর মধ্যে পারুল প্রকাশনী থেকেই প্রকাশিত গ্রন্থের সংখ্যা বারো। ত্রিপুরা-সহ উত্তর পূর্বাঞ্চলের ইতিহাসভিত্তিক তাঁর বিভিন্ন গ্রন্থ মননশীল পাঠকদের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করেছে। রাজ্য ও বহিরাজ্যের পত্রপত্রিকাতেও সে সব উচ্চ প্রশংসিত হয়েছে। ত্রিপুরার রাজ আমলের ইতিহাস, রবীন্দ্রনাথের সঙ্গে ত্রিপুরার রাজপরিবারের সম্পর্ক, লোকসংস্কৃতি বিষয়ক রচনা, দেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণের অভিজ্ঞতা সঞ্জাত ব্যতিক্রমী রচনা, আবার কখনও স্থানীয় রাজনৈতিক ইতিহাস ইত্যাদি তাঁর গ্রন্থসমূহের বিষয়বস্তু। সহজ সরল গদ্যে জটিল বিষয়ের উপস্থাপনই তাঁর কলমের বৈশিষ্ট্য।"
Author's books
পিতা-পুত্র? গুরু-শিষ্য?
শচীন দেববর্মন এবং রাহুল দেববর্মন।
মহাবিদ্রোহ – উত্তর পূর্বাঞ্চল || MAHABIDROHA – UTTAR PURBANCHAL
₹70.00মহাবিদ্রোহ, উত্তর পূর্বাঞ্চল ( MAHABIODROHO) PANNALAL ROY
১৮৫৭ সালের মহাবিদ্রাহ ভারতবর্ষের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা I এই বিদ্রোহের কারণ ব্যাপ্তি ও বিস্তার এবং জনজীবনে এর প্রভাব নিয়ে বিস্তর আলোচনা হয়েছে I