Author

  • Home
  • Shop

PREMOMOY DASGUPTA || প্রেমময় দাশগুপ্ত

"প্রেমময় দাশগুপ্ত বাংলা ভাষায় ইতিহাস বিষয়ক লেখক এবং অনুবাদকদের মধ্যে প্রেমময় দাশগুপ্ত তাঁর সহজাত দক্ষতার গুণে বিশেষ স্থান অর্জন করেছেন। ভারতীয় উপমহাদেশের ইতিহাস, বিশেষত, প্রাচীন ও মধ্যযুগের ভারত তাঁর আগ্রহের ক্ষেত্র। সেই সংক্রান্ত গবেষণা ও সুখপাঠ্য গ্রন্থরচনায় তিনি সবিশেষ সার্থকতা অর্জন করেছেন। তাঁর রচিত ও সংকলিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে-বাবরনামা, সীদী আলী রঈস-এর দেখা ভারত, ইবন বতুতার দেখা ভারত, আলবেরুনীর দেখা ভারত, মারুচির দেখা ভারত, তিব্বতি পরিব্রাজকদের দেখা ভারত, বিম্বিসার খারবেল ক্রমানুপঞ্জি ও হাতিগুম্ফা শিলালিপি তথ্যের জৈন ব্যাখ্যা, লিনসকোটেনের দেখা ভারত, হিউয়েন সাঙ্-এর দেখা ভারত ইত্যাদি। বিদেশীদের চোখে ভারতবর্ষ- এককালে সাড়া-জাগানো এই সিরিজের অন্যতম স্বাতন্ত্র্যচিহ্নিত গ্রন্থকার শ্রীদাশগুপ্তের লেখা বিশ্রুতকীর্তি মুঘল সম্রাট হুমায়ূন-এর জীবননির্ভর আখ্যান পুনঃপ্রকাশিত হল এই পারুল সংস্করণের মাধ্যমে। শিক্ষার্থী ও ইতিহাসপ্রেমীদের কাছে তো বটেই, ভারত ইতিহাসের আগ্রহী পাঠকদের কাছেও এই জীবনীগ্রন্থটি নিঃসন্দেহে সমাদৃত হবে।"

Author's books

হুমায়ূন || HUMAYUN

224.00
কুড়িটি পরিচ্ছেদে বিভক্ত, প্রেমময় দাশগুপ্ত বিরচিত এই জীবনীগ্রন্থটি স্বাদু বাংলায় হুমায়ূনের জীবন ও সময়ের এক বিশ্বস্ত ধারাভাষ্য।

এই গ্রন্থ পাঠ করলে পাঠক শুধু ষোড়শ শতাব্দীর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের বিড়ম্বিত সূচনালগ্নেই পরিভ্রমণ করবেন না, এক ভাগ্যপ্রবঞ্চিত সম্রাটের জীবনের নানান উত্থান-পতনেরও সাক্ষী হবেন।