Author

  • Home
  • Shop

SACHINDRALAL ROY || শচীন্দ্রলাল রায়

"নিপুণ ইতিহাসকার তথা সুদক্ষ অনুবাদক শচীন্দ্রলাল রায়ের বলিষ্ঠ লেখনীতে উজ্জ্বল হয়ে উঠেছেন বাবর- তাঁরই আত্মকথা বাবরনামা-র প্রাঞ্জল অনুবাদে। বাবরের আত্মকথা অনুবাদকর্ম হলেও আসলে তা মৌলিক রচনার মতোই তীব্র, স্বাদু ও কৌতূহলোদ্দীপক- মূলের প্রতি বিশ্বস্ত থেকেও যা স্বাতন্ত্র্যের দাবিদার। বিশাল, বৈচিত্র্যময়, রোমাঞ্চকর বাবরের মহামূল্য জীবনকথা অনুবাদকের কুশলী নির্মোহতায় দীপ্ত হয়ে উঠেছে এই গ্রন্থে। অনুবাদক শ্রীরায় নিবিষ্ট পাঠকের মনোযোগে, গবেষকের জিজ্ঞাসু দৃষ্টিতে প্রথমে মন্থন করেছেন ফারসি এবং পাশ্চাত্যের নানা ভাষায় অনূদিত বাবরের আত্মকথা, তারপর আত্মনিবেশ করেছেন আপন ভাষান্তরকরণে। শচীন্দ্রলাল রায়ের লেখা অন্যান্য গ্রন্থের মধ্যে সবিশেষ উল্লেখযোগ্য-জহর ও অমৃত, নেশার ঘোরে, দাবী-দাওয়া, গেঁয়ো, রক্তের সম্বন্ধ, কমলবন। বাবর-কথা বিধৃত শচীন্দ্রলালের অপর অসামান্য আখ্যান বাবরনামায় ভারতকথা নিবিড় বিশ্লেষণে প্রদীপ্ত, সংবেদী আলোচনায় উজ্জ্বল।"

Author's books

বাবরের আত্মকথা || BABURER ATMAKOTHA

240.00

প্রখ্যাত ইতিহাসবিদ স্ট্যানলি লেন-পুল যাঁকে ‘প্রাচ্যের জুলিয়াস সিজার’ বলে অভিহিত করেছেন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সেই জহিরুদ্দিন মুহম্মদ বাবর ইতিহাসে অমর হয়ে আছেন তাঁর ব্যতিক্রমী আত্মজীবনী বাবরনামা গ্রন্থের জন্য।

বাবরনামা-র উৎকর্ষ বাবরের অকপটতায়। নিজের ব্যর্থতা, ভুল সিদ্ধান্ত, চারিত্রিক দুর্বলতা- কিছুই তিনি গোপন করেননি। সেইসঙ্গে রয়েছে মানবচরিত্র বিশ্লেষণ, শাসনব্যবস্থা ও সাম্রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর ভনিতাহীন মন্তব্য। ভৌগোলিক পর্যবেক্ষণ এবং প্রকৃতি ও প্রাণীজগতের সূক্ষ্ম বর্ণনা প্রদানেও তিনি অনবদ্য।
এই সেই বিরল গ্রন্থ যা একাধারে সমসময়ের বিশ্বস্ত দলিল এবং যুগপৎ এক সম্রাট ও এক মানুষের কালোত্তীর্ণ আত্মকথা।