Author

  • Home
  • Shop

শুকদেব দাস | SUKDEB DAS

"উপন্যাসের মধ্য দিয়েই শুকদেব দাস-এর সাহিত্য জগতে পদার্পণ। একে একে তার কলম থেকে বেরিয়েছে অন্তরালে, তবু বসন্ত, আমার দুর্গা, নিষিক্ত গোলাপ, হনন, হলুদ পাপড়ি, বোম্বে ব্লাড, ইতি নম্রতা, কম্প্রোমাইজ, দাগ, লাস্ট কোরিডোর, আইডেন্টিটি, আইল্যান্ড গার্ল। প্রকাশিত হয়েছে গল্পের সংকলন এক ফাগুনের গল্প। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনের স্নাতক। পরে আইন নিয়ে স্নাতকোত্তর। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ সংক্রান্ত আইন নিয়ে গবেষণা করে পিএইচ.ডি। ২০০৫ সালে ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান লাভ। আইন আধিকারিক হিসেবে দায়িত্ব সামলেছেন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তর, স্কুল শিক্ষা দপ্তর, নগরায়ন ও পৌর বিষয়ক দপ্তর, ওয়েস্ট বেঙ্গল স্টেট ভিজিল্যান্স কমিশন, কে.এম. ডি.এ.। জয়েন্ট রেজিস্ট্রার হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলেছেন ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের আইন দপ্তরের জয়েন্ট সেক্রেটারি এবং কলকাতা কর্পোরেশনের চিফ মিউনিসিপ্যাল ল অফিসার। চাকরির পাশাপাশি সাউথ কলিকাতা ল কলেজে গেস্ট লেকচারার হিসেবে অধ্যাপনা করেছেন বেশ কয়েক বছর। রিসোর্সে পারসন হিসেবে কাজ করেছেন কল্যাণী ইউনিভার্সিটিতে। এসবের পাশাপাশি কলম ধরেছেন সাহিত্যের জন্য। তার এক একটা উপন্যাস যেন সাহিত্যের এক একটা অধ্যায়। স্ত্রী টুলু দাস মজুমদার একজন প্রতিষ্ঠিত বাচিক শিল্পী ও আইনজীবী। পুত্র সৌমাল্যের প্রকাশিত হয়েছে ইংরেজি সাহিত্যের উপর চারটি বই।"

Author's books

চিকেনস নেকের প্রহরী || CHICKEN’S NEKER PRAHARI

₹240.00

শুধু আকৃতিগত দিক থেকে নয়, ভূরাজনৈতিক ও ভূকৌশলগত দৃষ্টিকোণ থেকেও এর গুরুত্ব অপরিসীম। শুধু একটা ভূখণ্ড নয়, উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের একমাত্র স্থল মাধ্যম। শকুনের দৃষ্টিতে কেউ কেউ তাকিয়ে আছে এর দিকে?
এটি এক ব্যতিক্রমী বিরল উপন্যাস যা ছুঁয়ে যায় প্রতিটি পাঠকের হৃদয়