শীতকাল কবে আসবে সুপর্ণা থেকে জিরাফের ভাষা – বাংলা কবিতাসাহিত্যের নক্ষত্রময় আকাশে তাঁর বিস্ময়কর উড়ান । আজও তরুনতম কবি , ধীমান পাঠক সমান উৎসুক ও অনুসন্ধানী তাঁর কবিতার অভিমুখে । নির্জনতার কাছে বার বার লুঠ হয়েছে তাঁর মন ।
এ বইয়ের টাপুর টুপুর মিষ্টি ছড়াগুলি খুব ভালোবেসে ছোটোদের ডেকে নেয় আর সেই সঙ্গে চিনিয়ে দেয় আমাদের অচেনা পৃথিবীকে। গাছগাছালি, পাখপাখালি, জীবজন্তু, খেলা-খেলুড়ে, পড়াশুনো, পালাপার্বণ_সব কথা হয়ে ওঠে ছন্দের আনন্দে। কখনো বা সেই ছন্দের টুংটাং পৌঁছে যায় রূপকথারই দেশে, এক মায়াবী স্বপ্নলোকে।
ভগ্নহৃদয় রবীন্দ্রনাথের প্রথম জীবনের এক ভাববিহ্বল কাব্য। পুস্তকাকারে এর পুনর্মুদ্রণ ঘটানো হয়নি নানা কারণে। অথচ জোড়াসাঁকোর ঠাকুর পরিবার আর ত্রিপুররাজ মাণিক্য পরিবারে মেলবন্ধনের সানন্দ সংযোগের যোগসূত্র এই কাব্যটি।
এই ইতিহাস ও কাব্যের রসগ্রাহী আলোচনাসহ গ্রন্থটিকে নতুন করে পাঠকের দরবারে উপস্থাপিত করা হল বিচিত্র তথ্যের সমাবেশে। কবি হিসেবে রবীন্দ্রনাথের প্রথম স্বীকৃতি ত্রিপুররাজ পরিবার থেকেই এসেছিল-এই কাব্য সেই স্বীকৃতিরই কাব্যিক দলিল।
Reviews
There are no reviews yet.