বন্দে মাতরম্’ মাতৃ-আরাধনার এক অত্যাশ্চর্য, বিদ্যুৎগর্ভ, প্রদীপ্ত বাণীরূপ। ঋষি বঙ্কিমচন্দ্র বলেছিলেন- ‘এ গানের মর্ম তোমরা এখন বুঝিতে পারিবে না; যদি পঁচিশ বছর জীবিত থাক তখন দেখিবে এই গানে বঙ্গদেশ মাতিয়া উঠিবে।’ তাঁর কথা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। ভারতীয় মাত্রেই জানেন কীভাবে ‘বন্দে মাতরম্’ হয়ে উঠেছে তাঁদের স্মৃতি, সত্তা, স্বপ্ন, স্তুতি, ভক্তি, উদ্দীপনা, শক্তি, বেদনার অনুপম, দুর্মর সাক্ষ্য। দুর্দমনীয় শক্তির অবিসংবাদী, অনিঃশেষ উৎসধারা ‘বন্দে মাতরম্’ হয়ে উঠেছে জাতীয় চেতনার অবিকল্প আহ্বান, দৃপ্ত, অহংকৃত রণধ্বনি, স্বাদেশিকতার চেতনায় উদ্দ্বাধিত নরনারীর বিপ্লবে অংশগ্রহণের উদাত্ত সঞ্জীবন মন্ত্র, নির্দ্বিধ আত্মাহুতির নিগূঢ় চেতনাসঞ্চারী, প্রবল প্রতাপান্বিত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হওয়ার অনিবার্য, শাণিত হাতিয়ার। দেশমাতাকে বিদেশিদের স্বৈরশাসন, প্রজাপীড়ন আর অত্যাচারের কবল থেকে মুক্ত করতে নিবেদিতপ্রাণ ভারতীয়দের অলোকসামান্য অনুপ্রেরণা, আবেগ-আবেশমণিত দৈবী চালিকাশক্তি ছিল এই অমৃতগান। এই অসামান্য, অদ্বিতীয় সংগীত তথা ভারতবর্ষের জাতীয় গান রচনার সার্ধশতবর্ষে নিবেদিত হল বন্দে মাতরম: সার্ধশতবর্ষের গৌরবগাথা শীর্ষক স্মারকগ্রন্থ। দুই মলাটের মধ্যে এই অনন্য অভিযাত্রার দলিল নির্মাণ এ যাবৎ অপেক্ষিত ছিল। প্রায়-অনালোচিত, বিস্মৃতপ্রায় প্রভৃত বিষয় ও চিত্রের অনুপম শিল্পিত সুষমামণ্ডিত সংগ্রহ নির্মাণে পারুল প্রকাশনী এক অবিস্মরণীয়, সময়োপযোগী ভূমিকা পালন করল, ‘বন্দে মাতরম্’ চর্চায় যা হয়ে রইল শাশ্বত অভিজ্ঞান।
আম আঁটির ভেঁপু / AAM AANTIR BHENPU
₹120.00‘পথের পাঁচালী’ উপন্যাসের শিশু-কিশোরপাঠ্য সংস্করণের নামই আম-আঁটির ভেঁপু । ৩৫টি পরিচ্ছদের এই উপন্যাস ব্যঞ্জনাময় ৩টি অঙ্কে (বল্লালী-বালাই, আম-আঁটির ভেঁপু ও অত্রূর সংবাদ বিভক্ত)। অনেক পরে বিভূতিভূষণ যখন ‘পথের পাঁচালী’-র একটি কিশোর সংস্করণের কথা ভাবেন, তখন উপন্যাসের মধ্যম অঙ্ক নিয়ে ১৯টি অধ্যায়ে পুনর্নির্মাণ করেন মূল উপন্যাসকে। এভাবেই ‘আম-আঁটির ভেঁপু’ জন্ম নেয়। শিশু-কিশোরদের বোধগম্যতার জন্য বিভূতিভূষণ একদিকে যেমন অনেক শব্দের পরিবর্তন ও সংযোজন ঘটান, তেমনই অন্যদিকে অপরিবির্তিত রাখেন মূল উপন্যাসের সাধুভাষাকে। আমরা বিভূতিভূষণের অমর সৃষ্টিকে অবিকৃত রেখে শুধু সাধুভাষাকে বদলে নিয়েছি মূলানুগ মান্য চলিত ভাষায়। এর ফলে বর্তমান প্রজন্মের ছোটো ছোটো ছেলেমেয়েরা অনায়াসে একাত্ম হতে পারবে এই মহৎ সৃষ্টির সঙ্গে। উপন্যাসের চিত্ররূপময় সেই আবেদন এখনকার ছেলেমেয়েদের কাছেও যাতে অক্ষুণ্ণ থাকে, সেইজন্য এই বইয়ের ছবি এঁকেছেন দেবব্রত ঘোষ। শব্দে, কথায়, ছবির জাদুতে আম-আঁটির ভেঁপু এক আশ্চর্য অভিযান।
Sahaj Saral Bangla Byakaran-2 / সহজ সরল বাংলা ব্যাকরণ- দ্বিতীয় ভাগ
Amader Bigyan O Paribesh-1 / আমাদের বিজ্ঞান ও পরিবেশ-১
Amader Bigyan O Paribesh-2 / আমাদের বিজ্ঞান ও পরিবেশ-২ 
Reviews
There are no reviews yet.