অগ্রজ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর মতোই বিচিত্রবিদ্যায় পারদর্শী রায়বাড়ির আর এক রেনেসাঁস পুরুষ কুলদারঞ্জন। তাঁর হাত ধরেই ২২১ বি বেকার স্ট্রিটের তীক্ষ্মনাসা, ক্ষীণতনু, অস্থিরমতি গোয়েন্দাটির সঙ্গে বাঙালি পাঠকের প্রথম সার্থক পরিচয়।
স্যার আর্থার কনান ডয়েলের The Hound of the Baskervilles উপন্যাসটি কুলদারঞ্জন অনুবাদ করেন বাস্কারভিল কুকুর নামে বিশ শতকের তিনের দশকে। বাংলা ভাষায় শার্লক হোমস কাহিনির সেটিই প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ। পরবর্তীকালে, লেডি কনান ডয়েলের অনুমতি নিয়ে কুলদারঞ্জন রচনা করেন শার্লক হোমসের বিচিত্র কীর্ত্তি-কথা। The Adventures of Sherlock Holmes-এর সম্পূর্ণ অনুবাদও তিনি করেছিলেন বলে জানা যায়, যদিও তা আজ দুর্লভ।
অনুবাদক হিসেবে কুলদারঞ্জনের সহজাত দক্ষতার সর্বোচ্চ প্রকাশ ঘটেছিল হোমস-কাহিনিতেই। এখানে, একদিকে যেমন তিনি থেকেছেন মূলের প্রতি বিশ্বস্ত, অন্যদিকে তাঁর অনুবাদ কখনওই আক্ষরিক হয়ে যায়নি। চিত্রশিল্পী ও আলোকচিত্রী হিসেবে প্রাপ্ত তালিম তাঁকে প্রণোদিত করেছিল মূল রচনার ভাব, গতি ও রসকে বাংলা ভাষার নিজস্ব চলন ও স্পন্দে ধারণ করতে। ফলত, তাঁর অনুবাদ নিছক ভাষান্তর হয়ে সীমায়িত থাকে না, তা হয়ে ওঠে এক অপূর্ব পুনঃসৃজন! হোমস ও ওয়াটসন হয়ে ওঠেন বাঙালির একান্ত আপনজন।
পারুল প্রকাশনীর উদ্যোগে দুই মলাটে ফের বন্দি হল কুলদারঞ্জনের এই অমর কীর্তি। সঙ্গে পাওনা প্রতিটি গল্পের ক্ষেত্রেই ভিন্ন মাত্রার গ্রে-স্কেল অলংকরণ।
কবির নীরা || KABIR NIRA
JYOTIRINDRANATH KADAMBARI O RABINDRANATH ||
Amader Bigyen O Paribesh-3 / আমাদের বিজ্ঞান ও পরিবেশ-৩ 
Reviews
There are no reviews yet.