Only logged in customers who have purchased this product may leave a review.


Related products
দেশবন্ধু চিত্তরঞ্জন / DESHBANDHU CHITTARANJAN DAS
হেমেন্দ্রনাথ দাশগুপ্ত
শুধু দাতা, পরিত্রাতা অথবা দেশনেতা হিসেবে নয়, চিত্তরঞ্জন ছিলেন তাঁর সমকালে দেশর সবচেয়ে প্রখ্যাত আইনজীবী। তদুপরি, তাঁর সাহিত্যপ্রতিভার বিকাশও ঘটেছিল কবিতায়, গল্পে, প্রবন্ধে। কিন্তু এ-সকল পরিচয়ই লীন হয়ে একাত্ম হয়েছিল তাঁর ‘দেশবন্ধু’ নামে। শ্রীচৈতন্য থেকে রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র হয়ে মুজিবর রহমান, অমর্ত্য সেন অবধি বহু শ্রেষ্ঠ বাঙালির আবির্ভাব হয়েছে।
DWISHATA JANMABARSHE VIDYASAGAR : Jiban O Karma || দ্বিশত জন্মাবর্ষে বিদ্যাসাগর : জীবন ও কর্ম
| ঐতিহ্য – পরম্পরা ও আধুনিকতার দ্বন্দে্ব দীর্ণ উনিশ শতকের বাংলায় আবির্ভূত হয়েছিলেন এক রেনেসাঁস – পুরুষ । |
জ্যোতিরিন্দ্রনাথ কাদম্বরী দেবী ও রবীন্দ্রনাথ | JYOTIRINDRANATH KADAMBARI O RABINDRANATH
সম্পর্কের এক নতুন আলোয়
জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দুই উজ্জ্বল জ্যোতিষ্ক জ্যোতিরিন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের সঙ্গে কাদম্বরী দেবীর সম্পর্ক নিয়ে ইদানীং যে রুচিবিগর্হিত আলোচনা ক্রমবর্ধমান, তার বিরুদ্ধে এই বই।
এই গ্রন্থপাঠে জানা যাবে শুধু দুই ভ্রাতার মধ্যেই এক অপূর্ব সম্পর্ক ছিল না, কাদম্বরী দেবী ছিলেন স্বামী ও ভ্রাতৃসম দেবর, উভয়ের ক্ষেত্রেই আলোকবর্তিকাময় প্রেরণাদাত্রী।
ক্ষুদিরাম / KHUDIRAM
বারিদবরণ ঘোষ
ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের হাত থেকে স্বদেশকে উদ্ধার করে স্বাধীনতা অর্জনের সূচনাপর্বে যাঁরা আত্মোৎসর্গ করেছিলেন, তাঁদের মধ্যে অগ্রগণ্য ক্ষুদিরাম বসু। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন সবেমাত্র সংগঠিত হয়েছে, সহিংস বা অহিংস আন্দোলনের রূপরেখা তখনও অঙ্কিত হয়নি, কিন্তু দেশকে মুক্ত করার একটা স্বপ্ন তরুণ বাঙালিরা দেখছিলেন। এ কাজে জীবন তাঁদের কাছে পায়ের ভৃত্য হয়েছিল, মৃত্যু হয়েছিল বরণীয়। সংশপ্তকের প্রতিজ্ঞা নিয়ে এঁরা গোপনে গোপনে দেশমন্ত্রে উদবুদ্ধ হয়েছিলেন। সেই মন্ত্রই ক্ষুদিরাম-প্রফুল্ল চাকী-কানাইলালদের জাগিয়ে দিয়েছিল। সেই জাগরণী মন্ত্রে দীক্ষিত ক্ষুদিরাম সঙ্গী প্রফুল্ল চাকীকে নিয়ে দূর মজঃফরপুরে ব্রিটিশ শাসনযন্ত্রের এক অপরাধীকে হত্যা করার জন্য ছদ্মনামে গিয়েছিলেন। শৈশবোচিত একটা ভুলের শিকার হয়ে তাঁরা লক্ষ্যভ্রষ্ট হন। পরিণামে প্রফুল্লের আত্মহত্যা আর ক্ষুদিরামের ফাঁসি_যে ফাঁসির যন্ত্রণা দেশকে আবার উদ্দীপনাময় করে তুলেছিল, বিকল হতে বসেছিল সমগ্র ব্রিটিশ নিপীড়নযন্ত্র। এ-বই সেই জাগরণী মন্ত্র, নিপীড়ন ও আত্মোৎসর্গের এক মহান কাহিনি।
দ্বিশত জন্মবর্ষে বিদ্যাসাগর জীবন ও কর্ম || DWISHATA JANMABARSHE VIDYASAGAR JIBAN O KARMA
পাঁচুগোপাল বক্সি
ঐতিহ্য-পরম্পরা ও আধুনিকতার দ্বন্দ্বে দীর্ণ উনিশ শতকের বাংলায় আবির্ভূত হয়েছিলেন এক রেনেসাঁস-পুরুষ। প্রামাণ্য এই জীবনীগ্রন্থটি নতুন করে চিনিয়ে দেবে অমিত কর্মশক্তিময় সেই বীরসিংহকে।
Reviews
There are no reviews yet.