বুড়ো আংলা || BURO ANGLA
₹173.00বুড়ো আংলা এমন এক সৃষ্টিলোক, যেখানে আকাশের স্বাধীনতা, প্রকৃতির মায়া এবং শিশুমনের বিস্ময় মিলেমিশে জীবনের এক গভীরতর সত্যকে উন্মোচন করে। রিদয়ের অভিযাত্রা পাঠককে শুধু আনন্দ দেয় না; নিজের ভিতরের অহংকার, সীমাবদ্ধতা ও হারিয়ে-ফেলা সরলতার মুখোমুখি দাঁড় করায়।
প্রযুক্তিনির্ভর, দ্রুত পরিবর্তনশীল এই সময়ে এমন একটি গ্রন্থের পুনর্মুদ্রণ তাই নিছক সাহিত্যিক পুনরাবৃত্তি নয়- এ আমাদের সাংস্কৃতিক স্মৃতি, শিশুমনের কল্পনাশক্তি এবং মানবিক চেতনাকে পুনরুজ্জীবিত করার এক জরুরি প্রয়াস।
বুড়ো আংলা নতুন প্রজন্মের হাতে পুনরায় পৌঁছাক; কারণ যে সাহিত্য বারবার পড়তে ইচ্ছে জাগায়, তার প্রয়োজন কখনও ফুরোয় না।