Author

  • Home
  • Shop

AMALENDU BJATTACHARJEE | অমলেন্দু ভট্টাচার্য

"সম্পাদকের পরিচিতি জন্ম: ২২ সেপ্টেম্বর, ১৯৫৪ খ্রিস্টাব্দ পিতা: প্রফুল্লকুমার ভট্টাচার্য মাতা: নীহারনলিনী দেবী শিক্ষা: গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর (১৯৭৬), পিএইচ.ডি ডিগ্রি অর্জন (১৯৮৪)। কর্মজীবন: ১৯৭৮-১৯৮২ মধ্য অসমের নগাঁও শহরের আনন্দরাম ঢেকিয়াল ফুকন কলেজে এবং ১৯৮২-২০১৪ দক্ষিণ অসমের শিলচর শহরের গুরুচরণ কলেজে অধ্যাপনা। অধ্যয়ন ক্ষেত্র: লোকসংস্কৃতি ও উত্তর-পূর্ব ভারতের মধ্যযুগীয় বাংলা সাহিত্য। প্রকাশনা: একক, যুগ্ম ও যৌথভাবে সম্পাদিত গ্রন্থের সংখ্যা ২০টি। এর মধ্যে উল্লেখযোগ্য হল- হেড়ম্ব রাজসভার শ্রেষ্ঠ সাহিত্য নিদর্শন শ্রীনারদি রসামৃত, হেড়ম্ব রাজসভার আইন হেড়ম্ব রাজ্যের দণ্ডবিধি এবং হেড়ম্ব রাজ্যের ঋণাদানবিধি, দুই খণ্ডে প্রকাশিত এই অঞ্চলের পুথির বিবরণাত্মক তালিকা- Descriptive Catalogue of the Manuscripts of South Assam; The Collection of the Normal School, Silchar ইত্যাদি। সম্মান ও স্বীকৃতি: 'তাপসী বসু স্মারক পুরস্কার' (পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, ২০১৫), 'আজান পীর পুরস্কার' (অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ, ২০২২) 'ভুবনেশ্বর বাচস্পতি স্মৃতি পুরস্কার' (বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন, ২০২২), ইত্যাদি।"

Author's books

শ্রীমহারাসোৎসব গীতমালা || SHREEMAHARASOTSAV GITMALA

₹320.00

হৈড়িম্ব নৃপতি গোবিন্দচন্দ্র নারায়ণ কর্তৃক সংকলিত

উত্তর-পূর্ব ভারতে দীর্ঘদিন রাজত্ব করেছেন হৈড়িম্ব বংশজ নৃপতিরা। তাঁদের মাতৃভাষা হল ভোট-বর্মী ভাষা পরিবারের অন্তর্গত ডিমাসা ভাষা। কিন্তু শাসনকার্যে এবং সাহিত্যচর্চায় তাঁরা গ্রহণ করেছিলেন বাংলা ভাষা। হৈড়িম্ব বংশের অনেক রাজা বিভিন্ন সময় রচনা করেছেন বৈষ্ণব ও শাক্ত ভাবাশ্রিত পদ। রাজসভার পৃষ্ঠপোষকতায় অনূদিত হয়েছে বৃহন্নারদীয় পুরাণ।
এই রাজবংশের শেষ নৃপতি শিল্প সাহিত্য অনুরাগী গোবিন্দচন্দ্র নারায়ণ (রাজত্বকাল: ১৮১৪-১৮৩০) রাসলীলা অভিনয়ের জন্য মূলত ভাগবত পুরাণের রাস পঞ্চাধ্যায়ের ভিত্তিতে শ্রীমহারাসোৎসব গীতমালা নামে একটি সংকলন প্রস্তুত করেছিলেন। বর্তমান গ্রন্থটি শ্রীমহারাসোৎসব গীতমালা-র একটি পুথির মুদ্রিত রূপ।