অমৃতচেতনা – এক মহাজাগতিক চম্পূকাব্য || AMRITACHETANA – EK MAHAJAGOTIK CHOMPUKABYA
₹320.00মানুষের অন্তরে একটি অদৃশ্য আকাশ আছে। সেই আকাশের কোনো সীমানা নেই, কোনো মানচিত্র নেই; অথচ মানুষের সমস্ত স্বপ্ন, সমস্ত জিজ্ঞাসা এবং সমস্ত অনন্তের আকাঙ্ক্ষা যেন সেখানেই নীরবে জন্ম নেয়। দৃশ্যমান এই ক্ষণস্থায়ী জীবনের অন্তরালে যে অদৃশ্য সত্য অনন্তকাল ধরে নিজেকে আড়াল করে রেখেছে, মানুষ যুগ যুগ ধরে তারই সন্ধান করে চলেছে। সেই সন্ধানের নাম কখনও দর্শন, কখনও ধর্ম, কখনও সাধনা, কখনও কবিতা। আর সেই অনন্ত অনুসন্ধানেরই এক কাব্যিক প্রকাশ- ‘অমৃতচেতনা’।
অমৃতচেতনা কেবল একটি চম্পুকাব্য নয়; এটি মানুষের অন্তর্জগতের এক দীর্ঘ, গভীর ও রহস্যময় যাত্রা। গদ্য ও পদ্যের সৃজনশীল সমন্বয়ে নির্মিত এই কাব্যের পথ কখনও জিজ্ঞাসার, কখনও ধ্যানের; কখনও সংশয়ের, কখনও উপলব্ধির।
এখানে গুরু ও শিষ্যের সংলাপ আসলে মানুষের নিজের সঙ্গে নিজের কথোপকথন- একদিকে জাগ্রত প্রজ্ঞা, অন্যদিকে সত্যের সন্ধানে ব্যাকুল মানবমন।