চন্দন রাজগুরু ভট্টাচার্য্য শিলাবতীর সাধক-সন্তান, রাঢ় বাংলার লোকায়ত জীবন ও ঐতিহ্যের এক নিবেদিত কথাশিল্পী। স্মৃতি, দায়বদ্ধতা ও মানবিক বোধ তাঁর সাহিত্যসাধনার অন্তঃসলিলা। লাশঘর, বৃদ্ধাশ্রমের মা, ঢাকাই মসলিন ও The Dreams That Fell Down তাঁর সত্যসন্ধানী চেতনার স্বাক্ষর। বহুভাষী এই আন্তর্জাতিক সাহিত্যস্রষ্টার অমৃতচেতনা দৃশ্যমান জগতের অতীত এক অনন্তের অন্বেষণ, যেখানে আধ্যাত্মিক জিজ্ঞাসা ও মানবতার মহাযাত্রা মিলেছে এক চিরন্তন উপলব্ধিতে। তিনি Indo-Universe Voices of Poetry-র প্রতিষ্ঠাতা এবং The World Icon of Peace, Writers guild of America Ambassador of Humanity ইত্যাদি অসংখ্য উপাধিতে ভূষিত।
– সুনীল মাজি
বিশিষ্ট কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক
অমৃতচেতনা কেবল চম্পুকাব্য নয়, চেতনা, অস্তিত্ব ও অনন্তের অন্তর্লীন রহস্যে এক প্রজ্ঞাদীপ্ত অভিযাত্রা। কবিতা, দর্শন, আধ্যাত্মিকতা ও বৈজ্ঞানিক বিস্ময়ের সৃজনশীল সমন্বয়ে চন্দন রাজগুরু ভট্টাচার্য্য দৃশ্যমানের অন্তরালে চিরন্তন সত্যের সন্ধান করেছেন। এ কাব্য আত্মানুসন্ধানের সাধনা, মননের আলোকযাত্রা এবং অসীমের সঙ্গে মানবচেতনার এক গভীর, নীরব সংলাপ।
– ড. মালবেন্দু জানা
বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী, USA
অমৃতচেতনা আধ্যাত্মিক চেতনার এক অনন্য কাব্যিক অভিব্যক্তি। উত্তর-আধুনিকতার পরিসরে চন্দন রাজগুরু ভট্টাচার্য্য ধ্রুপদি মনন ও চিরন্তন দর্শনের সমন্বয়ে নির্মাণ করেছেন এক অভিনব মহাকাব্যিক অভিব্যক্তি, যেখানে মানবজীবনের স্বরূপ, চেতনার উৎস ও অস্তিত্বের পরমার্থ গভীর দার্শনিক ব্যঞ্জনায় উদ্ভাসিত।
– ড. রতন ঘোষ
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি, লেখক, সম্পাদক ও শিক্ষাবিদ

Reviews
There are no reviews yet.