DEBABRATA GHOSH | দেবব্রত ঘোষ
"বিশিষ্ট ইতিহাসবিদ দেবব্রত ঘোষ প্রথমে অধ্যাপক ও পরে অধ্যক্ষ হিসেবে বেশ কয়েকটি মহাবিদ্যালয়ে কর্মরত ছিলেন। অতিথি অধ্যাপকরূপে যুক্ত ছিলেন বিদ্যাসাগর ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। বর্তমানে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ড. ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। অনধিক দশটি মৌলিক ও সম্পাদিত গ্রন্থের রচয়িতা। জাতীয় ও আন্তর্জাতিক বহু সম্পাদিত গ্রন্থ, পত্রপত্রিকা ও জার্নালে স্থান পেয়েছে তাঁর প্রবন্ধ-নিবন্ধ। অধ্যাপক ঘোষের বিশেষ আগ্রহের ক্ষেত্রগুলি হল ভারতের উপনিবেশবিরোধী সংগ্রাম, বাংলা ও ইংরেজি সাহিত্যের সঙ্গে ইতিহাসের অনুবন্ধ, পরিবেশের ইতিহাস, সমকালীন আন্তর্জাতিক সম্পর্ক-বিশেষত, দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রের হাল-হকিকত ও সন্ত্রাসবাদ এবং স্থানীয় ইতিহাস।"
বিশিষ্ট ইতিহাসবিদ দেবব্রত ঘোষ প্রথমে অধ্যাপক ও পরে অধ্যক্ষ হিসেবে বেশ কয়েকটি মহাবিদ্যালয়ে কর্মরত ছিলেন। অতিথি অধ্যাপকরূপে যুক্ত ছিলেন বিদ্যাসাগর ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। বর্তমানে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ড. ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ।
অনধিক দশটি মৌলিক ও সম্পাদিত গ্রন্থের রচয়িতা। জাতীয় ও আন্তর্জাতিক বহু সম্পাদিত গ্রন্থ, পত্রপত্রিকা ও জার্নালে স্থান পেয়েছে তাঁর প্রবন্ধ-নিবন্ধ।
অধ্যাপক ঘোষের বিশেষ আগ্রহের ক্ষেত্রগুলি হল ভারতের উপনিবেশবিরোধী সংগ্রাম, বাংলা ও ইংরেজি সাহিত্যের সঙ্গে ইতিহাসের অনুবন্ধ, পরিবেশের ইতিহাস, সমকালীন আন্তর্জাতিক সম্পর্ক-বিশেষত, দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রের হাল-হকিকত ও সন্ত্রাসবাদ এবং স্থানীয় ইতিহাস।