HIMI MITRA ROY || হিমি মিত্র রায়
"হিমি মিত্র রায় এই সময়ের বাংলা কথাসাহিত্যে স্বাতন্ত্র্যচিহ্নিত একটি নাম। বিগত প্রায় এক দশক ধরে তাঁর লেখা শুধু যে আবালবৃদ্ধবনিতা-সব বয়সি পাঠকের মন জয় করেছে তাই-ই নয়, দীক্ষিত পাঠকও তাঁর সাহিত্যে খুঁজে পেয়েছেন বহুস্তরিক চিন্তনের মননঋদ্ধ উপকরণ। এতাবৎ প্রকাশিত হয়েছে দশটি গ্রন্থ। রহস্যের কুয়াশায় মোড়া টানটান রোমাঞ্চকাহিনি নির্মাণে তাঁর বিশেষ পারদর্শিতা রয়েছে। সেজন্যই হয়তো-বা তাঁর একাধিক আখ্যানের শ্রুতরূপ শ্রোতাদের মধ্যে বিপুল সাড়া জাগিয়েছে। লেখালেখির সমান্তরালে কখনও ডুবে যান বইয়ের পাতায়, কখনও ক্যানভাসে আঁকেন ছবি, কখনও-বা বেরিয়ে পড়েন আবার অরণ্যে। দেশ-বিদেশের মানচিত্র ছুঁয়ে ভ্রমণের বিচিত্র অভিজ্ঞতা, তৎসহ সূক্ষ্ম মানবিক পর্যবেক্ষণ-তাঁর কথাসাহিত্যে যোগ করেছে এক অনন্য মাত্রা।"
হিমি মিত্র রায় এই সময়ের বাংলা কথাসাহিত্যে স্বাতন্ত্র্যচিহ্নিত একটি নাম। বিগত প্রায় এক দশক ধরে তাঁর লেখা শুধু যে আবালবৃদ্ধবনিতা-সব বয়সি পাঠকের মন জয় করেছে তাই-ই নয়, দীক্ষিত পাঠকও তাঁর সাহিত্যে খুঁজে পেয়েছেন বহুস্তরিক চিন্তনের মননঋদ্ধ উপকরণ। এতাবৎ প্রকাশিত হয়েছে দশটি গ্রন্থ।
রহস্যের কুয়াশায় মোড়া টানটান রোমাঞ্চকাহিনি নির্মাণে তাঁর বিশেষ পারদর্শিতা রয়েছে। সেজন্যই হয়তো-বা তাঁর একাধিক আখ্যানের শ্রুতরূপ শ্রোতাদের মধ্যে বিপুল সাড়া জাগিয়েছে।
লেখালেখির সমান্তরালে কখনও ডুবে যান বইয়ের পাতায়, কখনও ক্যানভাসে আঁকেন ছবি, কখনও-বা বেরিয়ে পড়েন আবার অরণ্যে। দেশ-বিদেশের মানচিত্র ছুঁয়ে ভ্রমণের বিচিত্র অভিজ্ঞতা, তৎসহ সূক্ষ্ম মানবিক পর্যবেক্ষণ-তাঁর কথাসাহিত্যে যোগ করেছে এক অনন্য মাত্রা।