Author

হিমি মিত্র রায় এই সময়ের বাংলা কথাসাহিত্যে স্বাতন্ত্র্যচিহ্নিত একটি নাম। বিগত প্রায় এক দশক ধরে তাঁর লেখা শুধু যে আবালবৃদ্ধবনিতা-সব বয়সি পাঠকের মন জয় করেছে তাই-ই নয়, দীক্ষিত পাঠকও তাঁর সাহিত্যে খুঁজে পেয়েছেন বহুস্তরিক চিন্তনের মননঋদ্ধ উপকরণ। এতাবৎ প্রকাশিত হয়েছে দশটি গ্রন্থ। রহস্যের কুয়াশায় মোড়া টানটান রোমাঞ্চকাহিনি নির্মাণে তাঁর বিশেষ পারদর্শিতা রয়েছে। সেজন্যই হয়তো-বা তাঁর একাধিক আখ্যানের শ্রুতরূপ শ্রোতাদের মধ্যে বিপুল সাড়া জাগিয়েছে। লেখালেখির সমান্তরালে কখনও ডুবে যান বইয়ের পাতায়, কখনও ক্যানভাসে আঁকেন ছবি, কখনও-বা বেরিয়ে পড়েন আবার অরণ্যে। দেশ-বিদেশের মানচিত্র ছুঁয়ে ভ্রমণের বিচিত্র অভিজ্ঞতা, তৎসহ সূক্ষ্ম মানবিক পর্যবেক্ষণ-তাঁর কথাসাহিত্যে যোগ করেছে এক অনন্য মাত্রা।

  • Home
  • Shop

HIMI MITRA ROY || হিমি মিত্র রায়

"হিমি মিত্র রায় এই সময়ের বাংলা কথাসাহিত্যে স্বাতন্ত্র্যচিহ্নিত একটি নাম। বিগত প্রায় এক দশক ধরে তাঁর লেখা শুধু যে আবালবৃদ্ধবনিতা-সব বয়সি পাঠকের মন জয় করেছে তাই-ই নয়, দীক্ষিত পাঠকও তাঁর সাহিত্যে খুঁজে পেয়েছেন বহুস্তরিক চিন্তনের মননঋদ্ধ উপকরণ। এতাবৎ প্রকাশিত হয়েছে দশটি গ্রন্থ। রহস্যের কুয়াশায় মোড়া টানটান রোমাঞ্চকাহিনি নির্মাণে তাঁর বিশেষ পারদর্শিতা রয়েছে। সেজন্যই হয়তো-বা তাঁর একাধিক আখ্যানের শ্রুতরূপ শ্রোতাদের মধ্যে বিপুল সাড়া জাগিয়েছে। লেখালেখির সমান্তরালে কখনও ডুবে যান বইয়ের পাতায়, কখনও ক্যানভাসে আঁকেন ছবি, কখনও-বা বেরিয়ে পড়েন আবার অরণ্যে। দেশ-বিদেশের মানচিত্র ছুঁয়ে ভ্রমণের বিচিত্র অভিজ্ঞতা, তৎসহ সূক্ষ্ম মানবিক পর্যবেক্ষণ-তাঁর কথাসাহিত্যে যোগ করেছে এক অনন্য মাত্রা।"

হিমি মিত্র রায় এই সময়ের বাংলা কথাসাহিত্যে স্বাতন্ত্র্যচিহ্নিত একটি নাম। বিগত প্রায় এক দশক ধরে তাঁর লেখা শুধু যে আবালবৃদ্ধবনিতা-সব বয়সি পাঠকের মন জয় করেছে তাই-ই নয়, দীক্ষিত পাঠকও তাঁর সাহিত্যে খুঁজে পেয়েছেন বহুস্তরিক চিন্তনের মননঋদ্ধ উপকরণ। এতাবৎ প্রকাশিত হয়েছে দশটি গ্রন্থ।

রহস্যের কুয়াশায় মোড়া টানটান রোমাঞ্চকাহিনি নির্মাণে তাঁর বিশেষ পারদর্শিতা রয়েছে। সেজন্যই হয়তো-বা তাঁর একাধিক আখ্যানের শ্রুতরূপ শ্রোতাদের মধ্যে বিপুল সাড়া জাগিয়েছে।

লেখালেখির সমান্তরালে কখনও ডুবে যান বইয়ের পাতায়, কখনও ক্যানভাসে আঁকেন ছবি, কখনও-বা বেরিয়ে পড়েন আবার অরণ্যে। দেশ-বিদেশের মানচিত্র ছুঁয়ে ভ্রমণের বিচিত্র অভিজ্ঞতা, তৎসহ সূক্ষ্ম মানবিক পর্যবেক্ষণ-তাঁর কথাসাহিত্যে যোগ করেছে এক অনন্য মাত্রা।

Author's books

রহস্য ঘনিয়ে আসে || RAHASYA GHANIYE ASE – HIMI MITRA ROY

225.00
হিমি মিত্র রায়ের রহস্য ঘনিয়ে আসে আদতে এক মলাটে পাঁচ রোমাঞ্চের এক মনোগ্রাহী আয়োজন! পাহাড়, সমুদ্র আর অরণ্যের ভয়ংকর সুন্দর পটভূমিতে যেখানে পদে পদে মৃত্যুর হাতছানি, ঠিক সেখানেই জীবনের বাঁকে লুকিয়ে রয়েছে মহত্তর কোনো সত্যের ইশারা।
ঋতম আর সুতীর্থর যুগলবন্দি কখনও দার্জিলিংয়ের আগুন পাহাড়ে আন্তর্জাতিক চোরাচালান চক্রের মুখোমুখি, কখনও সান্তালিখোলার হাড়হিম করা ‘রক্তচোষা’ রহস্যের গোলকধাঁধায়, আবার কখনও তাজপুরের শান্ত সৈকতে আন্তর্জাতিক স্মাগলিংয়ের নেপথ্য সন্ধানে। এমনকী, অষ্টমীর মেলার আনন্দের মাঝে নীলিমা আবাসন-এর আশ্চর্য চুরির জট ছাড়াতেও শেষ ভরসা ওরাই।
এই সংকলনের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ-ভুটান সীমান্তের আদিম জঙ্গলে অবলুপ্ত বন্যপ্রাণের আশ্চর্য সমান্তরাল জগৎ, যা আমাদের কল্পনার জগৎকে প্রসারিত করে দেয় বহুগুণে!