Author

  • Home
  • Shop

NANIGOPAL CHOWDHURY || ননীগোপাল চৌধুরী

"বিশিষ্ট অধ্যাপক তথা ইতিহাস-বিষয়ক গ্রন্থ-প্রণেতা ননীগোপাল চৌধুরী কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম এ, ডি ফিল। দীনবন্ধু কলেজ, শিবপুরের প্রাক্তন এই অধ্যক্ষ স্মরণীয় হয়ে আছেন প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের ইতিহাস নিয়ে তাঁর তন্নিষ্ঠ গবেষণানির্ভর কয়েকটি অমূল্য গ্রন্থ প্রণয়নের জন্য। মহামতি আকবরের শৈশব, সাম্রাজ্য বিস্তার, রাষ্ট্রসাধনা, অভিযান-পরিচালনা, সাম্প্রদায়িক সৌহার্দ্য রক্ষা, ধর্মনিরপেক্ষ সাম্রাজ্যস্থাপন, প্রজানুরঞ্জন, কূটনৈতিক কুশলতা, ন্যায়পরায়ণতা, স্থৈর্য, বিচক্ষণতা- এসবই অপূর্ব সমগ্রতায় ধরা পড়েছে ননীগোপাল চৌধুরী প্রণীত ইতিহাস-নির্ভর অসামান্য সুখপাঠ্য আখ্যান শাহানশাহ্ আকবর গ্রন্থে। আকবরের জীবনের বিচিত্র সাধ, সংকল্প ও সিদ্ধির এ এক বিশ্বস্ত, নির্ভরযোগ্য দলিল। সাল-তারিখের কণ্টকাকীর্ণ পথে লেখক পরিভ্রমণ করেননি। একজন বর্ণময় সম্রাটের অনবদ্য জীবনকথা নিতান্ত আপনজনের মতো শুনিয়েছেন। যে লেখায় উচ্ছল যৌবনের উন্মাদনায় অধীর আকবর কীভাবে উপনীত হয়েছেন সার্থকতার তীর্থে, কীভাবে ঘটেছে তাঁর জীবনের সকরুণ পরিসমাপ্তি-সেই পথরেখাটি সহজেই চিনে নেওয়া যাবে। এখানেই লেখকের সার্থকতা। অবসর জীবনে তিনি কলম ধরেছেন অতীত ভারতবর্ষের বর্ণময় দিনগুলিকে সুচিত্রিত করে তুলতে। তাঁদের জন্যই তিনি লিখেছেন এই বই, যাঁরা ইতিহাস পাঠ করে অবসর বিনোদন করতে চান। তবে ঐতিহাসিক রম্যরচনা এটি নয়, এক চলমান ইতিহাস। ইতিহাসকে অবিকৃত রেখে, সুপ্রচুর ফারসি শব্দ ও নামের প্রতি বিশ্বস্ত থেকে, বহুবিধ বিতর্কিত বিষয় অবতারণায় সমুজ্জ্বল আকবর-জীবনী নির্মাণের ধারায় এটি এক অমূল্য সংযোজন। অধ্যাপক চৌধুরীর আর একটি প্রখ্যাত গ্রন্থ: বিদেশী পর্যটক ও রাজদূতদের বর্ণনায় ভারত।"

Author's books

শাহান্‌শাহ্‌ আকবর || SHAHANSHAH AKBAR

224.00

জালালউদ্দিন মুহাম্মদ আকবর শুধু সর্বকালের একজন শ্রেষ্ঠ শাসক হিসেবেই নয়, দিন-ই-ইলাহির মতো এক নতুন দর্শন তথা ধর্মভাবনার প্রবক্তা হিসেবেও পৃথিবীর ইতিহাসে স্মরণীয়।
তাঁর ব্যতিক্রমী রাষ্ট্রভাবনা-যা ক্ষমতা, সহনশীলতা, প্রগতি ও সামাজিক ন্যায়কে পেরেছিল অভিন্ন সূত্রে গ্রথিত করতে-আজও প্রাসঙ্গিক।
এই জীবনীগ্রন্থ সেই মহামতি সম্রাটের জীবন, সময় ও দর্শনের নিবিড় পাঠ।