Author

  • Home
  • Shop

PankajKumar Chattopadhyay | পঙ্কজকুমার চট্টোপাধ্যায়

"পঙ্কজকুমার চট্টোপাধ্যায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে জন্ম ১৯৫৩ সালে। পদার্থবিজ্ঞানে স্নাতক। ব্যাংক আধিকারিক হিসেবে অবসর নিয়েছেন। প্রধানত অনুবাদক। প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় বিশ। বর্তমানে মারাঠি, ফরাসি এবং ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন। বাংলা ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ গ্রন্থ হল বাংলা ছোটোগল্পের অনুবাদ সংকলন 18 Short Bengali Stories-Collectable Edition। উল্লেখযোগ্য হল ফরাসি থেকে বাংলায় অনুবাদিত উপন্যাস স্তালিনের ডিভান, যেটি ফরাসি দেশের রম্যাঁ রলাঁ পুরস্কার, ২০২৪ পেয়েছিল। এ ছাড়া ফরাসি থেকে বাংলায় অনুবাদের মধ্যে আছে বীঠোতেন (র্যা রলী রচিত গ্রন্থের অনুবাদ) এবং ক্লিওপেট্রার এক রাত। প্রবন্ধ রচনার মধ্যে আছে বস্তার পথিক: ভেরিয়ার এলউইন এবং অনুরাধা গান্ধী, আবার তালিবান, হেস্টিংস কেলেঙ্কারি: নসীপুরের মহারাজা দেবী সিংহের বিচার। পাশাপাশি জ্য্য পত্রিকার সম্পাদনা করেন।"

Author's books

হাতির অরণ্যে দিন রাত্রি || HATIR ARANYE DIN-RATRI

₹340.00

উত্তরবঙ্গের বক্সা টাইগার রিজার্ভ অঞ্চলে হাতির ওপরে পিএইচ ডি গবেষণা করতে আসেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নীতিন শেকার। নেপালি পরিবারের ছেলে নেত্রপ্রসাদ শর্মা এই বইয়ের মূল চরিত্র। সে বন এবং বন্যপ্রাণী সম্পর্কে এতই অভিজ্ঞ ছিল যে নীতিন তাকে সঙ্গী হিসেবে নিয়ে ক্ষেত্র সমীক্ষা শুরু করেন।
এই দুই মূল চরিত্রকে কেন্দ্র করে এই আখ্যানে তুলে ধরা হয়েছে বন, হাতি (অন্যান্য জন্তু-সহ) এবং মানুষের সমন্বিত ক্ষুদ্র ক্ষুদ্র রোমহর্ষক বৈচিত্র্যময় কাহিনি।
প্রকৃতি বিষয়ক এমন গ্রন্থ বাংলা সাহিত্যের ইতিহাসে দুর্লভ।