Author

  • Home
  • Shop

Rishi Das / ঋষি দাস

"মনীষী জীবনচরিতকার তথা অনুবাদক হিসেবে প্রখ্যাত ঋষি দাসের জন্ম ১৯১৬ সালের ২৭ মার্চ অবিভক্ত মেদিনীপুর জেলার পুয়্যাদা গ্রামে। তমলুক ও কলকাতায় উচ্চশিক্ষা লাভ। ১৯৪১-১৯৪৩ দৈনিক বসুমতী পত্রিকায় সম্পাদকীয় দপ্তরে কর্তব্যরত ছিলেন। বিগত শতাব্দীর তিন ও চারের দশক থেকে শুরু করে তাঁর সৃজনপ্রবাহ নয়ের দশক পর্যন্ত অব্যাহত থেকেছে। বাংলা জীবনীসাহিত্য রচনায় তিনি ছিলেন কিংবদন্তিসম। অর্ধশতাধিক গ্রন্থের প্রণেতা ঋষি দাস অনুবাদক হিসেবেও জনপ্রিয়তা লাভকরেছিলেন। বিভিন্ন সময়ে রচিত তাঁর জর্জ বার্নার্ড শ, শেকসপিয়র, বিদ্যাসাগর, মিলটন, রামমোহন, বিবেকানন্দ, চিত্তরঞ্জন, সুভাষচন্দ্র, শরৎচন্দ্র, মহাত্মা গান্ধি প্রমুখের তথ্যঋদ্ধ জীবনী পাঠকের আনুকূল্য লাভ করেছে। শিশু-কিশোর উপযোগী অনেকানেক স্বাদু জীবনচরিতের রচয়িতাও তিনি। লিও তলস্তয়ের মূল লেখা থেকে করা তাঁর অনুবাদ ককেশাসের বন্দী এবং জিম করবেটের আত্মজীবনী থেকে অনুদিত মৃত্যুর মুখোমুখি সমসময়ে প্রশংসিত হয়েছিল। এ ছাড়াও রোমা রোলাঁ, ম্যাক্সিম গোর্কি, আলেকজান্ডার কুপরিন-এর বিবিধ গ্রন্থের অনুবাদ তিনি করেছিলেন। জীবনী ও অনুবাদের পাশাপাশি ঋষি দাস নাটক দুয়ে দুয়ে বাইশ, উপন্যাস জেলে ডিঙি, অভিধান আধুনিকী, আধুনিক বাংলা অভিধান ইত্যাদি ও প্রবন্ধগ্রন্থ সোভিয়েত দেশের ইতিহাস-ও প্রণয়ন করেছেন। শরৎ সমিতি কর্তৃক প্রদত্ত ২০০২ সালের শরৎ গবেষণা পুরস্কারে ভূষিত।"

Author's books

BERNARD SHAW / বার্নার্ড শ

163.00

নোবেলজয়ী আইরিশ নাট্যকার জর্জ বার্নার্ড শ তাঁর কালজয়ী নাটকগুলিতে আধুনিক সমাজের ভণ্ডামিকে ব্যঙ্গবিদ্রূপের মাধ্যমে ছিন্নভিন্ন করেছেন। শ-এর ব্যতিক্রমী জীবন ও কর্ম নিয়ে ঋষি দাস বিরচিত এই জীবনীগ্রন্থ একদিকে যেমন স্কুল-কলেজের ছাত্রছাত্রী-সহ সাধারণ পাঠকের অনুসন্ধিৎসা পূরণের সহায়ক। অন্যদিকে, তথ্যের প্রাচুর্য ও গবেষণার ব্যাপ্তিতে তা মনোজ্ঞ পাঠকেরও অভিনিবেশ দাবি করে।

DESHBANDHU CHITTARANJAN / দেশবন্ধু চিত্তরঞ্জন- RISHI DAS

195.00

এই জীবনীগ্রন্থ পাঠ করে আমরা শুধুই যে আইনজীবী, দেশপ্রেমী, রাজনীতিজ্ঞ, মেয়র, দানসাগর তথা সুসাহিত্যিক চিত্তরঞ্জন দাশের জীবন ও কর্মের প্রতিটি পর্ব সম্পর্কে অবহিত হতে পারব তা নয়, আমাদের স্বাধীনতা আন্দোলনের একটি উত্তাল পর্বের প্রাণস্পন্দনকেও অনুভব করতে পারব গ্রন্থকারের তীক্ষ্ণ, সংবেদী গদ্যে।

বাদশা খান || BADSHA KHAN

208.00

বাদশা খান কে ছিলেন?
সীমান্ত গান্ধী বলে কাকে ডাকা হত?
খুদা-ই-খিদমঙ্গার আন্দোলনের প্রবক্তা কে?

উপমহাদেশের ক্রমবর্ধমান ঘৃণা, বিদ্বেষ ও বিভাজনের রাজনীতির প্রেক্ষিতে এই প্রশ্নগুলির উত্তর জানা জরুরি। ঋষি দাস প্রণীত বাদশা খান আমাদের সেই উত্তরগুলিই শুধু দেয় না, সেই সঙ্গে পরিচিত করে এক অনন্য মহাজীবনের সঙ্গে, যা আমাদের দেয় অহিংসা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও নৈতিক রাজনীতির এক ব্যতিক্রমী পাঠ।

বিদ্যাসাগর || VIDYASAGAR – RISHI DAS

182.00

১২টি পরিচ্ছেদে সুবিন্যস্ত গ্রন্থটি বিদ্যাসাগরের জীবন ও সময়ের এক উপভোগ্য ধারাবিবরণী।

শুধু স্বল্প পরিসরে ঈশ্বরচন্দ্র নামক মহাজীবনের নির্যাস পাওয়ার জন্যই নয়, একুশ শতকের দ্বিতীয় দশকে নতুন করে বিদ্যাসাগরকে অবলোকন ও অনুধাবন করার জন্যও বইটি অপরিহার্য

মাইকেল মধুসূদন || MICHAEL MADHUSUDAN

195.00

আধুনিক বাংলা কাব্য ও নাট্যসাহিত্যের অগ্রদূত মাইকেল মধুসূদন দত্ত আক্ষরিক অর্থেই ধারণ করেছিলেন ভারতীয় রেনেসাঁসের প্রায় সকল যুগচিহ্ন।

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে তিনিই আধুনিকতার পুরোধা পুরুষ। তাঁর হাত ধরেই বাংলা কাব্য ও নাট্যসাহিত্যে-প্রতীচ্য ও প্রাচ্যের অলঙ্কারশাস্ত্র ও রচনাশৈলী মিলেমিশে-প্রথম আন্তর্জাতিকতার অনুরণন শোনা যায়।

ঋষি দাস বিরচিত ‘মাইকেল মধুসূদন’ যুগান্তকারী সেই ইতিহাসপুরুষের অস্থির জীবন ও অপরিমেয় শিল্পপ্রতিভার এক বিশ্বস্ত ধারাবিবরণী। উনিশ শতকীয় বাংলার সমাজ, শিক্ষাব্যবস্থা, ধর্মসংঘাত ও সাংস্কৃতিক রূপান্তরের অমূল্য দলিল হিসেবেও

বইটি অবশ্যপাঠ্য।

শরৎচন্দ্র || SARATCHANDRA

228.00

দশ অধ্যায়ে বিন্যস্ত এই জীবনীগ্রন্থ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক নির্মোহ জীবনভাষ্য।

তথ্যঋদ্ধ বিশ্বস্ততায় আলোকিত হয়ে উঠেছে শরৎচন্দ্রের শৈশব, কৈশোর, যৌবন ও পরিণত জীবনের দিনগুলি। যুগপৎ ব্যক্তি ও সাহিত্যিক শরৎচন্দ্রের বহিঃজীবন ও অন্তর্জীবন ভাস্বর হয়ে উঠেছে এই মহাগ্রন্থে।

শেক্‌স্‌পীয়র || SHAKESPEARE || RISHI DAS

320.00

ঋষি দাসের কলমে উইলিয়ম শেক্সপিয়রের জীবন ও সময় কোনও প্রথানুগ জীবনকথা নয়, তা এক রক্তমাংসের মানুষের অবিস্মরণীয় কাহিনি।

মঞ্চ, রাষ্ট্র, ষড়যন্ত্র-এক বহুস্তরিক সময়ের প্রেক্ষিতে ফিরে দেখা একটি জীবন, একটি যুগ।