Ami Madhabi / আমি মাধবী
₹320.00| শুধুই জনপ্রিয় কথাসাহিত্যের অভিধায় সুচিত্রা ভট্টাচার্যের লেখালেখিকে চিহ্নিত করলে তা তাঁর ক্ষুরধার কলমের অবমূল্যায়ন হবে। এই সংগ্রহ পড়লে পাঠক শুধু গল্পের চরিত্রদেরই দেখতে পাবেন না, বীক্ষণ করবেন নিজেকেও । |
| শুধুই জনপ্রিয় কথাসাহিত্যের অভিধায় সুচিত্রা ভট্টাচার্যের লেখালেখিকে চিহ্নিত করলে তা তাঁর ক্ষুরধার কলমের অবমূল্যায়ন হবে। এই সংগ্রহ পড়লে পাঠক শুধু গল্পের চরিত্রদেরই দেখতে পাবেন না, বীক্ষণ করবেন নিজেকেও । |
চঞ্চলকুমার ঘোষ
আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে চিন থেকে ভারতের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন বৌদ্ধ সন্ন্যাসী হিউ-এন-সাঙ। উদ্দেশ্য ছিল বৌদ্ধশাস্ত্রে জ্ঞানার্জন করা। মহান সেই পরিব্রাজকের যাত্রাপথ ধরে মানসভ্রমণ করেছেন এ গ্রন্থের লেখক। রচনা করেছেন এমন এক উপন্যাস যেখানে একইসঙ্গে পথ চলা ভগবান বুদ্ধ এবং একালের ইতিহাসপ্রেমী তরুণ অমিতাভের।
সহস্রাধিক বছরের প্রেক্ষাপটে নির্মিত এই উপন্যাসে মিলেমিশে গেছে কল্পনা, ইতিহাস, দর্শন ও জীবন।
মানুষের অন্তরে একটি অদৃশ্য আকাশ আছে। সেই আকাশের কোনো সীমানা নেই, কোনো মানচিত্র নেই; অথচ মানুষের সমস্ত স্বপ্ন, সমস্ত জিজ্ঞাসা এবং সমস্ত অনন্তের আকাঙ্ক্ষা যেন সেখানেই নীরবে জন্ম নেয়। দৃশ্যমান এই ক্ষণস্থায়ী জীবনের অন্তরালে যে অদৃশ্য সত্য অনন্তকাল ধরে নিজেকে আড়াল করে রেখেছে, মানুষ যুগ যুগ ধরে তারই সন্ধান করে চলেছে। সেই সন্ধানের নাম কখনও দর্শন, কখনও ধর্ম, কখনও সাধনা, কখনও কবিতা। আর সেই অনন্ত অনুসন্ধানেরই এক কাব্যিক প্রকাশ- ‘অমৃতচেতনা’।
অমৃতচেতনা কেবল একটি চম্পুকাব্য নয়; এটি মানুষের অন্তর্জগতের এক দীর্ঘ, গভীর ও রহস্যময় যাত্রা। গদ্য ও পদ্যের সৃজনশীল সমন্বয়ে নির্মিত এই কাব্যের পথ কখনও জিজ্ঞাসার, কখনও ধ্যানের; কখনও সংশয়ের, কখনও উপলব্ধির।
এখানে গুরু ও শিষ্যের সংলাপ আসলে মানুষের নিজের সঙ্গে নিজের কথোপকথন- একদিকে জাগ্রত প্রজ্ঞা, অন্যদিকে সত্যের সন্ধানে ব্যাকুল মানবমন।
আনন্দমঠ এমন এক গ্রন্থ, যা একবার পড়ে শেষ করা যায়, কিন্তু তার অন্তর্নিহিত প্রশ্ন ও অনুরণন থেকে কখনও শেষ পর্যন্ত মুক্ত হওয়া যায় না; প্রতিটি পুনঃপাঠে তার অর্থ যেন নতুন আলোয় নিজেকে প্রকাশ করে।
অতএব এই কালজয়ী সৃষ্টির পুনর্মুদ্রণ ও বহুল প্রচার শুধু একটি পুরোনো গ্রন্থকে নতুন করে পাঠকের হাতে তুলে দেওয়া নয়-এ আমাদের ইতিহাসস্মৃতি, জাতীয় চেতনা ও সাংস্কৃতিক উত্তরাধিকারের সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের এক জীবন্ত সেতুবন্ধন নির্মাণের অপরিহার্য উদ্যোগ।