Author

রূপক ঘটক পেশায় শিক্ষক। সংবাদ প্রতিদিন পত্রিকায় ফ্রি ল্যান্স সাংবাদিক হিসেবে অভিনব সব বিষয় নিয়ে লেখালেখিতে হাত পাকিয়েছিলেন রূপক। একবার কার্টুন প্রতিযোগিতায় কুট্টির বিচারে প্রথম স্থান পেয়েছিলেন। অনেক পরে আনন্দবাজার পত্রিকা-র রবিবাসরীয়তে প্রকাশিত হয়েছে তাঁর ধারাবাহিক উপন্যাস। গল্প উপন্যাস প্রকাশিত হয়েছে দেশ, সানন্দা, আনন্দলোক, আনন্দমেলা, এবং মুশায়েরা প্রভৃতি পত্রিকায়। লেখকের অন্যান্য উপন্যাস একবচনে ঢেউ, বহুবচনে নদী, ডানায় ডানায়, অলিগলির কথামালা, ক্রান্তিকাল, মায়াবী সাঁঝের লাজবতীরা। পারুল প্রকাশনী থেকে প্রকাশিত প্রথম উপন্যাস স্বপ্ন গ্রহের আলো।

  • Home
  • Shop

রূপক ঘটক || Rupak Ghatak

রূপক ঘটক পেশায় শিক্ষক।
সংবাদ প্রতিদিন পত্রিকায় ফ্রি ল্যান্স সাংবাদিক হিসেবে অভিনব সব বিষয় নিয়ে লেখালেখিতে হাত পাকিয়েছিলেন রূপক। একবার কার্টুন প্রতিযোগিতায় কুট্টির বিচারে প্রথম স্থান পেয়েছিলেন। অনেক পরে আনন্দবাজার পত্রিকা-র রবিবাসরীয়তে প্রকাশিত হয়েছে তাঁর ধারাবাহিক উপন্যাস। গল্প উপন্যাস প্রকাশিত হয়েছে দেশ, সানন্দা, আনন্দলোক, আনন্দমেলা, এবং মুশায়েরা প্রভৃতি পত্রিকায়।
লেখকের অন্যান্য উপন্যাস একবচনে ঢেউ, বহুবচনে নদী, ডানায় ডানায়, অলিগলির কথামালা, ক্রান্তিকাল, মায়াবী সাঁঝের লাজবতীরা। পারুল প্রকাশনী থেকে প্রকাশিত প্রথম উপন্যাস স্বপ্ন গ্রহের আলো।

Author's books

তিন তিরিক্কে নয় || TIN TIRIKKE NOY

285.00

রহস্য-রোমাঞ্চ-ভয়

যদি টুক করে চোখ রাখতে ইচ্ছে হয় ছাপার অক্ষরে, কাগজ-কালির গন্ধে ভালোলাগা-ভালোবাসা মাখামাখি হয়, তবে আরও মুচমুচে লাগবে একই মলাটের মধ্যে তিনটে স্বাদু উপন্যাস!

গহন সুন্দরবনে কোনও চিহ্ন না রাখা একটা লুকোনো খুন! শহর কলকাতায় সকলের চোখের সামনে একটা হত্যাকাণ্ড! এই দুই উপন্যাসে খুনির কাছে পৌঁছোনোই ছিল কঠিন চ্যালেঞ্জ। সেটা একইসঙ্গে রোমাঞ্চ ঠাসা অপরিচিত অভিযান-পথ। আর শেষপাতে রয়েছে নিশুত রাতে ভূত খোঁজার রোম খাড়া করা অভিযান!

শিহরনকে সাক্ষী করে এই তিন অভিযানে সামিল হতে চাইলে এই বই-ই হবে আপনার গাইড।

Play sound