Author

শাশ্বত ধরের জন্ম ১৯৮৮ সালে। শিক্ষালাভ ও বেড়ে ওঠা হাওড়া জেলার বালিতে। বর্তমানে কর্মরত একটি তথ্যপ্রযুক্তি সংস্থায়। ছোটোবেলা থেকেই বই পড়ার সুতীব্র নেশা। সেইসঙ্গে নিজের খেয়ালে অল্পস্বল্প লেখালেখির অভ্যেস। তা থেকেই পরবর্তীকালে শব্দের সঙ্গে একাত্মতা, কাহিনির সঙ্গে নিবিড় সংযোগ। নিয়মিত লিখছেন বেশ কয়েক বছর ধরেই। তাঁর লেখা ফিকশন স্থান পেয়েছে বিবিধ সংকলন তথা পত্রপত্রিকায়। প্রকাশিত বইগুলিও পাঠকমহলে জনপ্রিয়তা অর্জন করেছে। শখ ভ্রমণ- যা তাঁকে নিত্যনতুন প্লটের সন্ধান দেয়।

  • Home
  • Shop

শাশ্বত কুমার ধর || SASWATA KUMAR DHAR

"শাশ্বত ধরের জন্ম ১৯৮৮ সালে। শিক্ষালাভ ও বেড়ে ওঠা হাওড়া জেলার বালিতে। বর্তমানে কর্মরত একটি তথ্যপ্রযুক্তি সংস্থায়। ছোটোবেলা থেকেই বই পড়ার সুতীব্র নেশা। সেইসঙ্গে নিজের খেয়ালে অল্পস্বল্প লেখালেখির অভ্যেস। তা থেকেই পরবর্তীকালে শব্দের সঙ্গে একাত্মতা, কাহিনির সঙ্গে নিবিড় সংযোগ। নিয়মিত লিখছেন বেশ কয়েক বছর ধরেই। তাঁর লেখা ফিকশন স্থান পেয়েছে বিবিধ সংকলন তথা পত্রপত্রিকায়। প্রকাশিত বইগুলিও পাঠকমহলে জনপ্রিয়তা অর্জন করেছে। শখ ভ্রমণ- যা তাঁকে নিত্যনতুন প্লটের সন্ধান দেয়।"

শাশ্বত ধরের জন্ম ১৯৮৮ সালে।

শিক্ষালাভ ও বেড়ে ওঠা হাওড়া জেলার বালিতে। বর্তমানে কর্মরত একটি তথ্যপ্রযুক্তি সংস্থায়।

ছোটোবেলা থেকেই বই পড়ার সুতীব্র নেশা। সেইসঙ্গে নিজের খেয়ালে অল্পস্বল্প লেখালেখির অভ্যেস। তা থেকেই পরবর্তীকালে শব্দের সঙ্গে একাত্মতা, কাহিনির সঙ্গে নিবিড় সংযোগ।

নিয়মিত লিখছেন বেশ কয়েক বছর ধরেই। তাঁর লেখা ফিকশন স্থান পেয়েছে বিবিধ সংকলন তথা পত্রপত্রিকায়।

প্রকাশিত বইগুলিও পাঠকমহলে জনপ্রিয়তা অর্জন করেছে।

শখ ভ্রমণ- যা তাঁকে নিত্যনতুন প্লটের সন্ধান দেয়।

Author's books

কালচক্র || KALCHAKRA

263.00

আইসল্যান্ডের রেইকজাভিকে হাড়কাঁপানো শীতের রাতে নারকীয় একটি হত্যা। তাতেই ওলটপালট হয়ে গেল ভারতীয় লিপি বিশেষজ্ঞ ড. অর্কপ্রভ রায়ের জীবন। খুনের দায়ে অভিযুক্ত অর্ক জড়িয়ে পড়লেন যে সুপ্রাচীন সিক্রেট সোসাইটির পাতা মরণফাঁদে, তাদের লক্ষ্য-পুরাণের রহস্যময় ‘জ্ঞানগঞ্জ’। নিতান্তই প্রাণে বাঁচতে শুরু হল রুদ্ধশ্বাস এক অভিযান-তাতে অর্কর সঙ্গী সাংবাদিক সোহিনী।

হিন্দু পুরাণের ‘সপ্তচিরঞ্জীবী’– অশ্বত্থামা, পরশুরাম, হনুমান, বিভীষণ, কৃপাচার্য, বালি ও ব্যাসদেবের রেখে যাওয়া সাতটি চাবির খোঁজে ওলটপালট হল সময়, উথালপাথাল আসমুদ্র হিমাচল।

পুরাণ, বিজ্ঞান আর মনোবিজ্ঞানের ব্যতিক্রমী রসায়নে রুদ্ধশ্বাস এই থ্রিলার গাণ্ডীবের ছিলার মতোই অপ্রতিরোধ্য, টানটান।