শাশ্বত কুমার ধর || SASWATA KUMAR DHAR
"শাশ্বত ধরের জন্ম ১৯৮৮ সালে। শিক্ষালাভ ও বেড়ে ওঠা হাওড়া জেলার বালিতে। বর্তমানে কর্মরত একটি তথ্যপ্রযুক্তি সংস্থায়। ছোটোবেলা থেকেই বই পড়ার সুতীব্র নেশা। সেইসঙ্গে নিজের খেয়ালে অল্পস্বল্প লেখালেখির অভ্যেস। তা থেকেই পরবর্তীকালে শব্দের সঙ্গে একাত্মতা, কাহিনির সঙ্গে নিবিড় সংযোগ। নিয়মিত লিখছেন বেশ কয়েক বছর ধরেই। তাঁর লেখা ফিকশন স্থান পেয়েছে বিবিধ সংকলন তথা পত্রপত্রিকায়। প্রকাশিত বইগুলিও পাঠকমহলে জনপ্রিয়তা অর্জন করেছে। শখ ভ্রমণ- যা তাঁকে নিত্যনতুন প্লটের সন্ধান দেয়।"
শাশ্বত ধরের জন্ম ১৯৮৮ সালে।
শিক্ষালাভ ও বেড়ে ওঠা হাওড়া জেলার বালিতে। বর্তমানে কর্মরত একটি তথ্যপ্রযুক্তি সংস্থায়।
ছোটোবেলা থেকেই বই পড়ার সুতীব্র নেশা। সেইসঙ্গে নিজের খেয়ালে অল্পস্বল্প লেখালেখির অভ্যেস। তা থেকেই পরবর্তীকালে শব্দের সঙ্গে একাত্মতা, কাহিনির সঙ্গে নিবিড় সংযোগ।
নিয়মিত লিখছেন বেশ কয়েক বছর ধরেই। তাঁর লেখা ফিকশন স্থান পেয়েছে বিবিধ সংকলন তথা পত্রপত্রিকায়।
প্রকাশিত বইগুলিও পাঠকমহলে জনপ্রিয়তা অর্জন করেছে।
শখ ভ্রমণ- যা তাঁকে নিত্যনতুন প্লটের সন্ধান দেয়।