Shirshendu Mukhopadhyay / শীর্ষেন্দু মুখোপাধ্যায়
"শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম ১৯৩৫ খ্রিস্টাব্দের ২ নভেম্বর অবিভক্ত বাংলার বিক্রমপুরে। বাবার চাকরির সূত্রে কলকাতা, বিহার, উত্তরবাংলা, পূর্ববঙ্গ, অসম-সহ জীবন কেটেছে বিভিন্ন স্থানে। স্নাতকোত্তর পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কর্মজীবনের শুরু স্কুল-শিক্ষকতা দিয়ে। প্রথম উপন্যাস ঘুণপোকা প্রকাশিত হয় ১৯৬৭ খ্রিস্টাব্দে। শুধু ছোটোগল্পকার কিংবা ঔপন্যাসিক হিসেবে নয়, কিশোরকাহিনিকারের ভূমিকাতেও শীর্ষেন্দুর জনপ্রিয়তা সমধিক। তাঁর অদ্ভুতুড়ে সিরিজের উপন্যাসগুলির চাহিদা তুঙ্গস্পর্শী। পাতালঘর, গোঁসাইবাগানের ভূত-সহ তাঁর একাধিক কিশোরকাহিনি চলচ্চিত্র ও কমিক্সে রূপায়িত। সাহিত্য অকাদেমি, আনন্দ পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার-সহ বহু সম্মাননায় সম্মানিত।"
Author's books
ভূত আছে কি নেই -এই দুই বিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে আছে ভূত।
MANOJDER ADBHUT BARI / মনোজদের অদ্ভুত বাড়ি
| মনোজদের বাড়িটাই অদ্ভুদ ।এখানে গোরুর নাম হ্যারিকেন, এখানকার পাঁচিলে যে-কাক উড়ে এসে বসে, সেও নাকি সংস্কৃত জানে। |
পঁচিশটি রোমাঞ্চকর কল্পবিজ্ঞান / 25 TEE ROMANCHAKAR KALPABIGYAN – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
এখন রাক্ষস-খোক্কস, দত্যি-দানো, রাজপুত্র-রাজকন্যার বদলে বিজ্ঞানের পোশাকে কল্পবিজ্ঞানই এসে হাজির হয়েছে এক আধুনিক রূপকথা হয়ে।
এই বইটি তেমনই পঁচিশটি রোমাঞ্চকর কল্পবিজ্ঞানের গল্প দিয়ে সাজিয়ে দেওয়া হল, যে গল্পগুলো পড়ার পর আশ্চর্য প্রযুক্তিমায়ায় ভরে থাকবে পাঠকের মন।
পঁচিশটি শ্রেষ্ঠ কিশোর গল্প / 25TEE SRESTHA KISHORE GALPA – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
শীর্ষেন্দ মুখোপাধ্যায়
শুধু নির্মল হাসিই নয়, সুতীক্ষ্ণ ব্যঙ্গ, এমনকী গা-ছমছমে রোমকূপ খাড়া করা অনুভবও মিলবে এ সংকলনের গল্পগুলিতে। দু-মলাটে_এই সময়ের অন্যতম শ্রেষ্ঠ কিশোরকাহিনিকারের_পঁচিশটি শ্রেষ্ঠ গল্পের আয়োজন।