SHISHIR KUMAR SINGH | শিশির কুমার সিংহ
"রবীন্দ্রসাহিত্য ও ভাষাতত্ত্বের বিশিষ্ট গবেষক-অধ্যাপক শিশিরকুমার সিংহের 'রবীন্দ্রসাহিত্যে মৃত্যুর স্বরূপ' বিষয়ক গবেষণা অভিসন্দর্ভটি গ্রন্থাকারে ('রবীন্দ্রসাহিত্য: মৃত্যুর অমৃতপাত্রে') প্রকাশিত হলে রবীন্দ্র বিশেষজ্ঞদের দ্বারা বিশেষভাবে প্রশংসিত হয়। ১৯৬৯ সালে প্লোরস হিন্দু বিশ্ববিদ্যালয়ে বাংলার অধ্যাপক পদে যোগদান করার পর অধ্যাপক সিংহ রবীন্দ্রসাহিত্য ও ভাষাতত্ত্ব উভয় বিষয়ে একের পর এক গ্রন্থ রচনা করেন।"
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল:
সৃষ্টির বৈচিত্র্য: রবীন্দ্রনাথ নির্মাণ-বিনির্মাণে, রবীন্দ্র উপন্যাসের চার নায়িকা: রবীন্দ্র অভিপ্রায়, রবীন্দ্রনাথের সাহিত্য ভাবনা ও বিশ্বভাবনা, ত্রিপুরার রাজপরিবার ও রবীন্দ্রনাথ: সম্পর্কের এক অভিনব ইতিহাস, চলিত ভাষার বিবর্তন: উনিশ শতকের বাংলা সাহিত্য, মুর্শিদাবাদের কথ্য ভাষা ও চলিত ভাষা: একটি তুলনামূলক সমীক্ষা, রমেশচন্দ্র দত্ত।
ত্রিপুরার বাঙলা সাহিত্যের সম্পূর্ণ ইতিহাস গ্রন্থটির জন্য ত্রিপুরা রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক সলিলকৃষ্ণ দেববর্মণ স্মৃতি পুরস্কারে সম্মানিত হয়েছেন।
অধ্যাপক হিসেবে ড. সিংহ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। এছাড়াও অতিথি অধ্যাপক ও উচ্চতর গবেষণা কমিটির সদস্য হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় ও প্রেসিডিন্সি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তিনি দিল্লির সাহিত্য অকাদেমির সদস্য ও পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের গভর্নিংবডির সদস্য ছিলেন।