বর্ধমান রাজবংশের ইতিহাস || BARDHAMAN RAJBANSHER ITIHAS
₹384.00“সুমাল্য দাসের লেখা বর্ধমান রাজবংশের ইতিহাস গ্রন্থটি জনসমাদৃত হোক। প্রকাশক ও লেখককে সাধুবাদ ও শুভেচ্ছা জানিয়ে গ্রন্থটির সাফল্য কামনা করি।”
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
লেখক বর্ধমান রাজবংশের ইতিহাস গ্রন্থে দুই মলাটের স্বল্প পরিসরে, অক্লান্ত শ্রম-সাধনায় তুলে ধরেছেন বর্ধমান রাজবংশের প্রায় ৩৫০ বছরের প্রামাণ্য ইতিহাস (১৬১০-১৯৫৫)।
বর্ধমান রাজবংশের ইতিহাস গ্রন্থে বর্ধমান রাজাদের কালানুক্রমিক ইতিহাস, সমকালীন জেলার এবং বৃহত্তর বঙ্গের প্রেক্ষাপট, ব্রিটিশ শাসন ও রাজপরিবার, তাঁদের ধর্মীয় ও সামাজিক অবদান, স্থাপত্য নির্মাণ, শাসনকার্য পরিচালনা, নানাবিধ উন্নয়ন, পারিবারিক ষড়যন্ত্র, রাজাদের পারিবারিক জীবন তথ্যের মোড়কে ঐতিহাসিক প্রামাণ্য তুলে ধরা হয়েছে।