Author

  • Home
  • Shop

সুমাল্য দাস | SUMALYA DAS

"লেখক, সাংবাদিক, গবেষক, ইংরেজি ভাষায় এমএ, বিএড, ডিইএলটি, সুমাল্য দাসের আঞ্চলিক ইতিহাস ও গবেষণামূলক গ্রন্থগুলি পাঠকমহলে খুবই সমাদৃত। এর মধ্যে উল্লেখযোগ্য বাংলার নট-নটী ও নাট্যমঞ্চের ইতিহাস, অম্বিকা কালনা ইতিহাস সমগ্র: ধর্মীয় পুরাতাত্ত্বিক ইতিহাস, The History of Ambika Kalna: Glimpses of Tourism, অখণ্ড বর্ধমান জেলা ক্যুইজ সমগ্র। সুমাল্য দাস সম্পাদিত ভবানীপ্রসাদ মজুমদারের লেখা শ্রেষ্ঠ ছড়া সমগ্র ২০১২ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের 'উপেন্দ্রকিশোর' পুরস্কার লাভ করেছে। সম্প্রতি প্রকাশিত হতে চলেছে তাঁর লেখা একাধিক গবেষণামূলক গ্রন্থ। তার মধ্যে উল্লেখযোগ্য মহামানব, লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল, বীর সাভারকর ও দীনদয়াল উপাধ্যায়: সাংস্কৃতিক জাতীয়তাবাদ ও হিন্দু দর্শনের পথরেখা, কলকাতার দর্শনীয় স্থান ও স্থাপত্য এবং মহাজীবনের মহাকাব্য: পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়: জানা-অজানা ইতিহাস ইত্যাদি। লেখক বর্ধমান রাজবংশের ইতিহাস গ্রন্থে ঐতিহ্যমণ্ডিত, মহান বর্ধমান রাজপরিবারের সাড়ে তিনশো বছরের ইতিহাস ও সমকালীন বাংলার প্রেক্ষাপট কালানুক্রমিকভাবে তথ্যের আলোকে তুলে ধরেছেন।"

Author's books

বর্ধমান রাজবংশের ইতিহাস || BARDHAMAN RAJBANSHER ITIHAS

₹384.00

“সুমাল্য দাসের লেখা বর্ধমান রাজবংশের ইতিহাস গ্রন্থটি জনসমাদৃত হোক। প্রকাশক ও লেখককে সাধুবাদ ও শুভেচ্ছা জানিয়ে গ্রন্থটির সাফল্য কামনা করি।”

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

লেখক বর্ধমান রাজবংশের ইতিহাস গ্রন্থে দুই মলাটের স্বল্প পরিসরে, অক্লান্ত শ্রম-সাধনায় তুলে ধরেছেন বর্ধমান রাজবংশের প্রায় ৩৫০ বছরের প্রামাণ্য ইতিহাস (১৬১০-১৯৫৫)।

বর্ধমান রাজবংশের ইতিহাস গ্রন্থে বর্ধমান রাজাদের কালানুক্রমিক ইতিহাস, সমকালীন জেলার এবং বৃহত্তর বঙ্গের প্রেক্ষাপট, ব্রিটিশ শাসন ও রাজপরিবার, তাঁদের ধর্মীয় ও সামাজিক অবদান, স্থাপত্য নির্মাণ, শাসনকার্য পরিচালনা, নানাবিধ উন্নয়ন, পারিবারিক ষড়যন্ত্র, রাজাদের পারিবারিক জীবন তথ্যের মোড়কে ঐতিহাসিক প্রামাণ্য তুলে ধরা হয়েছে।