Author
সূর্য নন্দী-র জন্ম ১৯৫৫ সালের ১ মে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর। অতঃপর দাঁতন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা।
কবি, লেখক ও সম্পাদকরূপে বাংলা সাহিত্যে সুপরিচিত। চারটি কাব্যগ্রন্থ ও দুটি প্রবন্ধগ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত। এবং সায়ক নামে ষাণ্মাসিক সাহিত্য পত্রিকা প্রকাশ করেছেন দীর্ঘ ৫০ বছর। এবং সায়ক-এর মোগলমারির বৌদ্ধমহাবিহার সংক্রান্ত বিশেষ সংখ্যা পণ্ডিতমহলে আলোড়ন তুলেছে। কবি ও সম্পাদকরূপে শ্রীনন্দী বহু পত্রিকা ও প্রতিষ্ঠান কর্তৃক সংবর্ধিত।
পুরাতত্ত্ব ও আঞ্চলিক ইতিহাস বিষয়ে আগ্রহী। লোকসংস্কৃতি বিষয়ে সম্প্রতি দিল্লির সংগীত-নাটক আকাদেমির তত্ত্বাবধানে একটি প্রকল্পের কাজ সম্পূর্ণ করেছেন। দাঁতনে মোগলমারি গ্রামে আবিষ্কৃত বৌদ্ধমহাবিহার উৎখননে ২০০৩ সাল থেকে ব্যক্তিগতভাবে যুক্ত। বৌদ্ধমহাবিহারটির সম্পূর্ণ উন্মোচন, যথাযথ সংরক্ষণ এবং প্রাপ্ত প্রত্নদ্রব্যের প্রদর্শনের ব্যাপারে ব্যক্তিগত উদ্যোগে সচেষ্ট রয়েছেন।