Author

  • Home
  • Shop

স্বপন বন্দ্যোপাধ্যায় | SWAPAN BANDOPADHYYA

"স্বপন বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৪৭ সালের ২০ মে, কলকাতায়। সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও বিশিষ্ট এই কথাসাহিত্যিক বিগত অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে লিখে চলেছেন রহস্য-গোয়েন্দা, অ্যাডভেঞ্চার, অলৌকিক, হাস্যরস, কিশোরসাহিত্য এবং কল্পবিজ্ঞান কাহিনি। ঐতিহাসিক উপন্যাস রচনার ক্ষেত্রে তাঁর দক্ষতা অবিসংবাদিত। ছোটোবেলায় ঠাকুমার মুখে রামায়ণ-মহাভারতের গল্প শুনতেন। কল্পনাশক্তির বিকাশ তা থেকেই। স্কুলে পড়তে পড়তেই লিখতে শুরু করেন কবিতা ও গল্প। পরে, আকাশবাণীর জন্য নাটক লিখে সাহিত্যজগতে আত্মপ্রকাশ। রেডিয়ো নাট্যকার হিসেবে শতাধিক নাটক রচনা করেছেন। বাংলার প্রায় সব প্রথম শ্রেণির পত্রপত্রিকায় নিয়মিত গল্প-উপন্যাস লিখেছেন। সৃজন করেছেন রহস্যভেদী মেঘনাদ ও স্যার সত্যপ্রকাশের মতো অবিস্মরণীয় চরিত্র। মুদ্রণমাধ্যমের পাশাপাশি রেডিয়ো, টিভি এবং ওটিটি প্ল্যাটফর্মেও তাঁর গল্প-উপন্যাস সমাদৃত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পুরস্কার-সহ বহু সম্মাননা ও পুরস্কারে ভূষিত।"

Author's books

কালের রক্তলেখা || KAALER RAKTALEKHA

₹263.00

ইতিহাস কি শুধু সাম্রাজ্যের উত্থান-পতন আর বিদেশি হানাদারদের লুঠতরাজের গল্প?
না কি ইতিহাস আদতে গড়ে ওঠে বঞ্চিত, লাঞ্ছিত মানুষের কান্না, ঘাম, রক্ত আর শ্রমের বিনিময়ে?

বিশিষ্ট কথাসাহিত্যিক স্বপন বন্দ্যোপাধ্যায় তাঁর নির্বাচিত বারোটি ঐতিহাসিক কাহিনির সংকলন কালের রক্তলেখা-য় চ্যালেঞ্জ জানিয়েছেন আমাদের অগভীর, অপরিণত ইতিহাসবোধকে। উপন্যাস, নভেলা ও গল্প মিলিয়ে এমন গতিময়, স্বাদু অথচ মননঋদ্ধ হিস্টরিক্যাল ফিকশন বহুকাল দু’মলাটে বন্দি হয়নি!