Books of special - Parul Prakashani Pvt Ltd
	<description>Parul Prakashani Pvt Ltd</description>
	1	</sy:updateFrequency>
Books of special - Parul Prakashani Pvt Ltd
TARGET MADHYAMIK 2027 (BENGALI VERSION) / টার্গেট মাধ্যমিক ২০২৭
The post TARGET MADHYAMIK 2027 (BENGALI VERSION) / টার্গেট মাধ্যমিক ২০২৭ appeared first on Parul Prakashani Pvt Ltd.
Practice for Perfection
■ পর্যদ প্রদত্ত প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন
■ মাধ্যমিক পরীক্ষায় প্রতিটি বিষয়ে কী করে নম্বর বাড়ানো যায়-এ সম্পর্কে বিশেষজ্ঞ শিক্ষকদের গুরুত্বপূর্ণ নির্দেশিকা
■ বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখার স্মৃতি-সহায়ক সূত্র
■ প্রতিটি বিষয়ে ‘শব্দজব্দ’
■ গণিত অংশে ‘মগজগুরু’ শিরোনামে বুদ্ধিদীপ্ত অঙ্ক ও তার সমাধান
■ বিভিন্ন খ্যাতনামা বিদ্যালয় কর্তৃক গৃহীত 2025 সালের প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র
■ পর্ষদ প্রদত্ত প্রশ্নকাঠামো অনুযায়ী বিভিন্ন খ্যাতনামা বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা
■ দ্বারা রচিত Suggestive Model Question Sets
■ 2017-2026 সাল পর্যন্ত প্রতিটি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র
■ প্রতিটি বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ Suggestions : 2027
■ প্রতিটি প্রশ্নপত্রের MCQ ও VSA Type প্রশ্নের উত্তর
■ ভূগোল বিষয়ের টেস্ট ও ফাইনাল পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের মানচিত্র চিহ্নিতকরণ
			<slash:comments>0</slash:comments>
সার্ধশতবর্ষের আলোকে বন্দে মাতরম্ || SARDHASHATABARSHER ALOKE VANDE MATARAM
The post সার্ধশতবর্ষের আলোকে বন্দে মাতরম্ || SARDHASHATABARSHER ALOKE VANDE MATARAM appeared first on Parul Prakashani Pvt Ltd.
			<slash:comments>0</slash:comments>
গানের রাজা সুরের রাজপুত্র || GANER RAJA SURER RAJPUTRA – PANNALAL ROY
পিতা-পুত্র? গুরু-শিষ্য?
না কি তাঁরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী?
শচীন দেববর্মন এবং রাহুল দেববর্মন।
ত্রিপুরা তথা বাংলার এই দুই মহান সুরসাধককে নিয়ে এমন বিশ্বস্ত জীবন আলেখ্য বাংলা ভাষায় এই প্রথম!
The post গানের রাজা সুরের রাজপুত্র || GANER RAJA SURER RAJPUTRA – PANNALAL ROY appeared first on Parul Prakashani Pvt Ltd.
পিতা-পুত্র? গুরু-শিষ্য?
না কি তাঁরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী?
কোন্ অভিধায় আধুনিক ভারতীয় সংগীতের অন্যতম শ্রেষ্ঠ দুই কিংবদন্তিকে একই বন্ধনীতে বাঁধা যায়, জন্মসূত্রে যাঁরা উভয়েই রাজপুরুষ এবং কর্মসূত্রে সুরের সুরধুনীতে প্লাবিত করেছেন আসমুদ্রহিমাচল?
শচীন দেববর্মন এবং রাহুল দেববর্মন। এস ডি এবং আর ডি। পিতা যদি গানের রাজা হন, পুত্র তবে সুরের রাজপুত্র। ত্রিপুরার গৌরব উভয়েই। ভারতের গৌরব তো বটেই! শুধু কলকাতা থেকে মুম্বাই কিংবা মুম্বাই থেকে চেন্নাই নয়, দুই কর্তার সুরের মূর্ছনায় বার বার কেঁপে উঠেছে সারা দেশ। হেলসিঙ্কিতে আমাদের দেশের পোলা যেমন সপ্রতিভ, মস্কোতেও খালি গলায় গান গাইতে তিনি অকুতোভয়। তাঁরই পুত্রের ভিন্ন মেজাজের সুর আবার জয় করেছে আপামর বিশ্ববাসীর হৃদয়!
তিপ্পান্নটি অধ্যায়ে বিভক্ত এই গ্রন্থ মজলিশি ঢঙে পাঠককে শোনায় দুই কর্তার অনবদ্য উপাখ্যান। আগরতলা, কুমিল্লা, কলকাতা,
মুম্বাই- উপন্যাসপ্রতিম জীবনকাহিনি এগোয়।
বিশিষ্ট লেখক পান্নালাল রায়ের জীবনব্যাপী গবেষণার ফসল এই গ্রন্থে পাঠকের অতিরিক্ত প্রাপ্তি শতাধিক দুর্লভ আলোকচিত্র এবং তথ্যঋদ্ধ পরিশিষ্ট। ত্রিপুরা তথা বাংলার এই দুই মহান সুরসাধককে নিয়ে এমন বিশ্বস্ত জীবন আলেখ্য বাংলা ভাষায় এই প্রথম।
			<slash:comments>0</slash:comments>
পঞ্চ রহস্য || PANCHARAHASYA – NABAKUMAR BASU
পঞ্চরহস্য নবকুমার বসুর লেখা পাঁচটি রহস্যকাহিনির সংকলন।
পাঁচটি কাহিনিতেই রহস্যভেদীর ভূমিকায় অবতীর্ণ সত্যান্বেষী চিকিৎসক ডা. সোমদেব গুহ।
অভিন্নহৃদয় বন্ধু সাংবাদিক মানিক ব্যানার্জি তাঁর সহকারী।
বুড়ো গোয়েন্দা, মানিক অ্যাসিস্ট্যান্ট-এই নামেই তাঁরা ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছেন।
The post পঞ্চ রহস্য || PANCHARAHASYA – NABAKUMAR BASU appeared first on Parul Prakashani Pvt Ltd.
পঞ্চরহস্য নবকুমার বসুর লেখা পাঁচটি রহস্যকাহিনির সংকলন। পাঁচটি কাহিনিতেই রহস্যভেদীর ভূমিকায় অবতীর্ণ সত্যান্বেষী চিকিৎসক ডা. সোমদেব গুহ। অভিন্নহৃদয় বন্ধু সাংবাদিক মানিক ব্যানার্জি তাঁর সহকারী। বুড়ো গোয়েন্দা, মানিক অ্যাসিস্ট্যান্ট-এই নামেই তাঁরা ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছেন।
সংকলনের প্রথম নভেলা নিশীথে সংহার।
অভিশপ্ত এক দুর্ঘটনায় বন্ধু সুজনের আকস্মিক মৃত্যুসংবাদে মানিক ছুটে যায়। কিন্তু অকুস্থলে পৌঁছে মানিকের মনে প্রশ্ন জাগে, সুজনের মৃত্যু কি আদৌ দুর্ঘটনা? না কি খুন? মৃত্যুরহস্য ভেদ করতে অতঃপর ডাক্তার সোমদেবের আবির্ভাব।
দ্বিতীয় কাহিনি মন জানে পাপ কলকাতার প্রান্তসীমায় অবস্থিত সুদক্ষিণা নার্সিংহোমকে কেন্দ্র করে। রুদ্ধশ্বাস রহস্য উন্মোচনের পাশাপাশি এই উপন্যাসে পাঠককে এক গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেন লেখক।
আড়ালে আততায়ী সংকলনের তৃতীয় নভেলা। শান্তশিষ্ট, কৃতী, প্রবাসী এক চিকিৎসক তাঁর দিদির মফস্সলের বাড়ি থেকে হঠাৎ বেপাত্তা হয়ে গেলেন! প্রবল উৎকণ্ঠায় চিকিৎসকের দিদি দ্বারস্থ হলেন মানিকের। কিন্তু শেষরক্ষা হল না। চারদিন পরেই আকস্মিক হৃদরোগে ওই চিকিৎসকের মৃত্যু হলেও, ময়নাতদন্তের রিপোর্টে বিষ পাওয়া গেল তাঁর শরীরে। স্বতঃস্ফূর্ত আগ্রহেই অনুসন্ধানে জড়িয়ে পড়লেন ডা. সোমদেব গুহ। উন্মোচিত হতে থাকল জীবন ও সম্পর্কের এক বিচিত্র ধারাপ্রবাহ, যার তীব্র গতিতে বেগবান হয়ে ওঠে এই অদ্ভুত কাহিনি।
শহর কলকাতার এক বর্ধিষ্ণু পরিবারের নিবিড় টানাপোড়েনের কাহিনি নিয়ে সংকলনের চতুর্থ উপন্যাস- পুনরায় চিত্তে গমন। সংস্কৃত এই অভিধার বাংলা প্রতিশব্দ প্রায়শ্চিত্ত। গৃহকর্ত্রীর রহস্যাবৃত মৃত্যুর গভীরে প্রকৃত যে সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিক দোলাচল, তার উৎস সন্ধান করেছেন সত্যান্বেষী ডাক্তার সোমদেব গুহ।
অন্তিম উপন্যাস দুইয়ে পক্ষ-র পটভূমি বিদেশ।
একটি কুকুরের অস্বস্তিকর ডাকের সূত্র ধরে এই কাহিনির রহস্য ঘনীভূত হয়। পাকেচক্রে ইংল্যান্ডে সপরিবারে হলিডে উপভোগ করতে গিয়ে বুড়োও শেষপর্যন্ত জড়িয়ে পড়েন সেই অদ্ভুত জটিল আর হৃদয়বিদারক ঘটনার সঙ্গে।
			<slash:comments>0</slash:comments>
কিস্তিমাত || KISTIMAT – KOUSHIK ROY
The post কিস্তিমাত || KISTIMAT – KOUSHIK ROY appeared first on Parul Prakashani Pvt Ltd.
			<slash:comments>0</slash:comments>
বড়ো পাপ হে || BORO PAAP HEY – RUPAK SAHA
পাপ কী?
কে তার ভার বহন করে?
মাতা-পিতার পাপের ভার কি সন্তানকেও বইতে হয়?
The post বড়ো পাপ হে || BORO PAAP HEY – RUPAK SAHA appeared first on Parul Prakashani Pvt Ltd.
দৃশ্যমান এই জগতের আড়ালেই লুকিয়ে রয়েছে অদৃশ্য এক জগৎ। রূপক সাহার বড়ো পাপ হে পাঠককে অতিলৌকিক সেই পৃথিবীর খোঁজ দেয়। বাস্তববাদী উপন্যাসের শৈলীতেই রূপক লিখে ফেলেন এমন এক আখ্যান, যা বিশ্বাসযোগ্যতায় উত্তীর্ণ হয় অনায়াসে। দক্ষর মা মারা গেছেন। মায়ের আত্মার শান্তির জন্য ও গয়ায় আসে। পিণ্ডদান করে। কিন্তু মন শান্ত হয় না। হংসিকা নামের একটি মেয়ে তাকে কাশীর এক গুপ্ত মন্দিরের খোঁজ দেয়। সেখানে গেলে নাকি আত্মাদের দেখা পাওয়া যায়! হংসিকার সাহায্যে দক্ষ কি পারবে সেই মন্দিরে শেষ পর্যন্ত পৌঁছোতে? মায়ের আত্মার দেখা পেতে? জীবিত অবস্থায় মন্দির থেকে বেরিয়ে আসতে? এক বিরল অভিজ্ঞতার শরিক হন পাঠক এই উপন্যাসে, যেখানে মৃত্যু, শোক ও অপরাধবোধ অভিন্ন সূত্রে গাঁথা। অলৌকিক ও অতিলৌকিক অভিজ্ঞতা সাহিত্যে সচরাচর বর্ণিত হয় কুহকে মোড়া জটিল, সান্ধ্য, সাংকেতিক ভাষায়। তার থেকে বহু দূরে, বাস্তবের কোল-ঘেঁষা দ্রুতগামী গদ্যে রূপক পাঠককেও সঙ্গী করে নেন দক্ষের অভিযানে। পাপ কী? কে তার ভার বহন করে? মাতা-পিতার পাপের ভার কি সন্তানকেও বইতে হয়?- কাহিনির এক-একটি বাঁকে এই প্রশ্নগুলিই নানান ছদ্মবেশে পাঠকের সামনে এসে দাঁড়ায়।
			<slash:comments>0</slash:comments>
পৃথিবীর শেষ স্টেশন || PRITHIBIR SESH STATION – FARUK AKHTAR
The post পৃথিবীর শেষ স্টেশন || PRITHIBIR SESH STATION – FARUK AKHTAR appeared first on Parul Prakashani Pvt Ltd.
রহস্যময় পুরোনো এক সাহেববাড়ি! সেই বাড়ি থেকে শীতের সকালে হঠাৎ চুরি হয়ে যায় সদ্য আবিষ্কৃত এক পুরোনো ঐতিহাসিক ডায়েরি। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির এক সেনানির জবানিতে লেখা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনি। এই ডায়েরির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। তাই ডায়েরির খোঁজে বুরুল গ্রামের চোরেদের মধ্যে বেধে যায় হুলুস্থুল। এই ডায়েরির মধ্যে নাকি হদিস দেওয়া আছে এক এঞ্জেল বা ফেরেশতার, যাকে লুকিয়ে রাখা হয়েছে পৃথিবীর শেষ স্টেশনে! পৃথিবীর শেষ স্টেশন- শুনতে হেঁয়ালি মনে হলেও ঘটনাটা কিন্তু সত্যি। ইতিমধ্যে কলকাতা থেকে বুরুল গ্রামে এসে উধাও হয়ে গেছেন প্রোফেসর ঝা। নিরুদ্দেশ না অপহরণ? সানাদি কি পারবে তাঁকে উদ্ধার করতে? পারবে কি সেই সমস্ত হেঁয়ালির সমাধান করতে? সময়ের দুই সমান্তরাল রেখা একটি বিশেষ মুহূর্তে মিশে যায় পৃথিবীর শেষ স্টেশনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক অজানা সত্যঘটনা অবলম্বনে রহস্য, হিউমার ও হেঁয়ালির মোড়কে লেখা এই উপন্যাস পাঠককে নিয়ে যায় গা-ছমছমে এক প্রহেলিকার জগতে।
			<slash:comments>0</slash:comments>
150 YEARS OF বন্দে মাতরম্ – সার্ধশতবর্ষের গৌরবগাথা || 150 YEARS OF VANDE MATARAM || Rudrashekhar Saha
দুই মলাটের মধ্যে এই অনন্য অভিযাত্রার দলিল নির্মাণ এ যাবৎ অপেক্ষিত ছিল।
The post 150 YEARS OF বন্দে মাতরম্ – সার্ধশতবর্ষের গৌরবগাথা || 150 YEARS OF VANDE MATARAM || Rudrashekhar Saha appeared first on Parul Prakashani Pvt Ltd.
বন্দে মাতরম্’ মাতৃ-আরাধনার এক অত্যাশ্চর্য, বিদ্যুৎগর্ভ, প্রদীপ্ত বাণীরূপ। ঋষি বঙ্কিমচন্দ্র বলেছিলেন- ‘এ গানের মর্ম তোমরা এখন বুঝিতে পারিবে না; যদি পঁচিশ বছর জীবিত থাক তখন দেখিবে এই গানে বঙ্গদেশ মাতিয়া উঠিবে।’ তাঁর কথা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। ভারতীয় মাত্রেই জানেন কীভাবে ‘বন্দে মাতরম্’ হয়ে উঠেছে তাঁদের স্মৃতি, সত্তা, স্বপ্ন, স্তুতি, ভক্তি, উদ্দীপনা, শক্তি, বেদনার অনুপম, দুর্মর সাক্ষ্য। দুর্দমনীয় শক্তির অবিসংবাদী, অনিঃশেষ উৎসধারা ‘বন্দে মাতরম্’ হয়ে উঠেছে জাতীয় চেতনার অবিকল্প আহ্বান, দৃপ্ত, অহংকৃত রণধ্বনি, স্বাদেশিকতার চেতনায় উদ্‌দ্বাধিত নরনারীর বিপ্লবে অংশগ্রহণের উদাত্ত সঞ্জীবন মন্ত্র, নির্দ্বিধ আত্মাহুতির নিগূঢ় চেতনাসঞ্চারী, প্রবল প্রতাপান্বিত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হওয়ার অনিবার্য, শাণিত হাতিয়ার। দেশমাতাকে বিদেশিদের স্বৈরশাসন, প্রজাপীড়ন আর অত্যাচারের কবল থেকে মুক্ত করতে নিবেদিতপ্রাণ ভারতীয়দের অলোকসামান্য অনুপ্রেরণা, আবেগ-আবেশমণিত দৈবী চালিকাশক্তি ছিল এই অমৃতগান। এই অসামান্য, অদ্বিতীয় সংগীত তথা ভারতবর্ষের জাতীয় গান রচনার সার্ধশতবর্ষে নিবেদিত হল বন্দে মাতরম: সার্ধশতবর্ষের গৌরবগাথা শীর্ষক স্মারকগ্রন্থ। দুই মলাটের মধ্যে এই অনন্য অভিযাত্রার দলিল নির্মাণ এ যাবৎ অপেক্ষিত ছিল। প্রায়-অনালোচিত, বিস্মৃতপ্রায় প্রভৃত বিষয় ও চিত্রের অনুপম শিল্পিত সুষমামণ্ডিত সংগ্রহ নির্মাণে পারুল প্রকাশনী এক অবিস্মরণীয়, সময়োপযোগী ভূমিকা পালন করল, ‘বন্দে মাতরম্’ চর্চায় যা হয়ে রইল শাশ্বত অভিজ্ঞান।
			<slash:comments>0</slash:comments>
রাজ নর্তকী || RAJ NARTAKI – SOURAV CHAKRABORTY
**প্রাপ্তবয়স্ক না হলে এই বই হাতেও তুলবেন না।**
The post রাজ নর্তকী || RAJ NARTAKI – SOURAV CHAKRABORTY appeared first on Parul Prakashani Pvt Ltd.
কলিকাতা ১৮৩০।
*প্রাপ্তবয়স্ক না হলে এই বই হাতেও তুলবেন না।*
			<slash:comments>0</slash:comments>
আদি কলকাতার ভূতুড়ে বাড়ি || ADI KOLKATAR BHOOTURE BARI || BARIDBORAN GHOSH
কলকাতা মানে স্মৃতির পরতে জমে থাকা স্মৃতি, প্রজন্মের পর প্রজন্ম- জমে থাকা দীর্ঘশ্বাস। এই শহরের অলিতে গলিতে যেমন ইতিহাস হেঁটে বেড়ায়, তেমনই নিঃশব্দে ঘুরে বেড়ায় তার অশরীরী বাসিন্দারাও।
The post আদি কলকাতার ভূতুড়ে বাড়ি || ADI KOLKATAR BHOOTURE BARI || BARIDBORAN GHOSH appeared first on Parul Prakashani Pvt Ltd.
নগর কলকাতা শুধুই বর্তমান ভারতের সাংস্কৃতিক রাজধানী কিংবা অতীতে ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে বিশ্ববরেণ্য একটি শহরমাত্র নয়, কলকাতা মানে স্মৃতির পরতে জমে থাকা স্মৃতি, প্রজন্মের পর প্রজন্ম- জমে থাকা দীর্ঘশ্বাস। এই শহরের অলিতে-গলিতে যেমন ইতিহাস হেঁটে বেড়ায়, তেমনই নিঃশব্দে ঘুরে বেড়ায় তার অশরীরী বাসিন্দারাও। বারিদবরণ ঘোষের আদি কলকাতার ভূতুড়ে বাড়ি সেই অদেখা, অজানা কলকাতারই এক বন্ধ দরজা খুলে দিল।
এটি কি ভূত নিয়ে নানান গল্পের বই? না কি ইতিহাস ছুঁয়ে-ছুঁয়ে অনুধাবন করতে চাওয়া মহানগরের অপার্থিব অশরীরী জগৎ? এ বই আসলে কলকাতা মহানগরীর ঔপনিবেশিক স্থাপত্য, ইতিহাস, সাহিত্যিক স্মৃতি ও লোকবিশ্বাসের এক অপূর্ব মেলবন্ধন।
বইয়ের প্রথমেই লেখক আমাদের নিয়ে যান কলকাতার বিতর্কিত বিখ্যাত ঐতিহ্যবাহী বিভিন্ন ভবনের ভেতরে- হেস্টিংস হাউস, ন্যাশনাল লাইব্রেরি, হাইকোর্ট, রাইটার্স বিল্ডিং, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, মাঝেরহাট ব্রিজ। বিশেষ স্মর্তব্য যে, ভূতেরা এখানে ভয় দেখাতে আসে না; তারা আসে অতৃপ্ত ইতিহাস কিংবা অপূর্ণ ইচ্ছা হয়ে, অপরাধবোধ ও স্মৃতির প্রলম্বিত ছায়া হয়ে।
দ্বিতীয় অংশে, লেখক নিজেই হয়ে ওঠেন ভৌতিক ও অলৌকিক ঘটনার প্রত্যক্ষদর্শী। এখানে লেখকের ভাষা সকৌতুক, ভাষা পরিহাসমিশ্রিত, দৃষ্টিভঙ্গি যেন কোনও অজ্ঞেয়বাদীর। নিজের চোখে দেখা বিভিন্ন ভূতের (যেমন কুকুর ভূত, পেত্নী, মুসলমানি ভূত কিংবা দিনের আলোয় দেখা ভূতের অভিজ্ঞতা) কথা যেমন আছে, তেমনই আছে সংশয়।
এরপরেই বইটির অন্যতম চমকপ্রদ অংশ- আধুনিক শিল্পী-সাহিত্যিকদের ভূত দর্শন! শক্তি চট্টোপাধ্যায়, সমরেশ বসু, সুচিত্রা মিত্র থেকে শুরু করে তপন সিংহ, মৃণাল সেন- স্বনামধন্যদের অলৌকিক অভিজ্ঞতা আমাদের জানায় যে, ভূত কেবল অশিক্ষিত মস্তিষ্কের অজ্ঞতাপ্রসূত উর্বর কল্পনা নয়; সৃজনশীল মানসেও দিব্যি হতে পারে ভূতের চাষবাস!
বইটির শেষ ভাগে পৌঁছে আমরা পাব বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কলকাত্তাইয়া ভূতেদের গল্প- পরশুরাম থেকে সত্যজিৎ রায় পর্যন্ত। এখানে লেখক নিজে গল্প বলেন না, বরং পাঠককে বুঝিয়ে দেন-কলকাতার ভূত বঙ্গসাহিত্যেরই এক অবিচ্ছেদ্য অঙ্গ।
যাঁরা কলকাতাকে ভালোবাসেন, যাঁরা মহানগরীর সাংস্কৃতিক ইতিহাসে আগ্রহী এবং যাঁরা ভূতের গল্প পড়ে ভয় পেতে ভালোবাসেন, আদি কলকাতার ভূতুড়ে বাড়ি তাঁদের জন্য এক আকর্ষক পাঠ।
			<slash:comments>0</slash:comments>