দৃশ্যমান এই জগতের আড়ালেই লুকিয়ে রয়েছে অদৃশ্য এক জগৎ। রূপক সাহার বড়ো পাপ হে পাঠককে অতিলৌকিক সেই পৃথিবীর খোঁজ দেয়। বাস্তববাদী উপন্যাসের শৈলীতেই রূপক লিখে ফেলেন এমন এক আখ্যান, যা বিশ্বাসযোগ্যতায় উত্তীর্ণ হয় অনায়াসে। দক্ষর মা মারা গেছেন। মায়ের আত্মার শান্তির জন্য ও গয়ায় আসে। পিণ্ডদান করে। কিন্তু মন শান্ত হয় না। হংসিকা নামের একটি মেয়ে তাকে কাশীর এক গুপ্ত মন্দিরের খোঁজ দেয়। সেখানে গেলে নাকি আত্মাদের দেখা পাওয়া যায়! হংসিকার সাহায্যে দক্ষ কি পারবে সেই মন্দিরে শেষ পর্যন্ত পৌঁছোতে? মায়ের আত্মার দেখা পেতে? জীবিত অবস্থায় মন্দির থেকে বেরিয়ে আসতে? এক বিরল অভিজ্ঞতার শরিক হন পাঠক এই উপন্যাসে, যেখানে মৃত্যু, শোক ও অপরাধবোধ অভিন্ন সূত্রে গাঁথা। অলৌকিক ও অতিলৌকিক অভিজ্ঞতা সাহিত্যে সচরাচর বর্ণিত হয় কুহকে মোড়া জটিল, সান্ধ্য, সাংকেতিক ভাষায়। তার থেকে বহু দূরে, বাস্তবের কোল-ঘেঁষা দ্রুতগামী গদ্যে রূপক পাঠককেও সঙ্গী করে নেন দক্ষের অভিযানে। পাপ কী? কে তার ভার বহন করে? মাতা-পিতার পাপের ভার কি সন্তানকেও বইতে হয়?- কাহিনির এক-একটি বাঁকে এই প্রশ্নগুলিই নানান ছদ্মবেশে পাঠকের সামনে এসে দাঁড়ায়।
₹250.00 ₹200.00
বড়ো পাপ হে || BORO PAAP HEY – RUPAK SAHA
পাপ কী?
কে তার ভার বহন করে?
মাতা-পিতার পাপের ভার কি সন্তানকেও বইতে হয়?
লৌকিক ও অতিলৌকিকের আঘ্রান মাখা রূপক সাহার এই ব্যতিক্রমী উপন্যাসে মৃত্যু, শোক ও অপরাধবোধ অভিন্ন সূত্রে গাঁথা।
Meet The Author
আলিপুর চিড়িয়াখানাকে কেন্দ্র করে সাংবাদিক অর্ক আর পশুপ্রেমী সাঁঝেলির বন্ধুত্ব যতই গাঢ় হয়, ততই উন্মোচিত হতে থাকে একের পর এক নগ্ন অস্বস্তিকর সত্য। খাঁচার বাইরের রাজনীতির পাশাপাশি এই উপন্যাস তুলে ধরে খাঁচার ভেতরের নির্মম বাস্তবতাকেও।
বিষপাথর || BISHPATHAR || RUPAK SAHA
উত্তর কলকাতার বনেদি দত্ত জুয়েলার্সের নতুন প্রজন্ম কুন্তল। যেমন চোস্ত সে কারাটেতে, তেমনই অব্যর্থ জ্যোতিষী হিসেবে। নিমরাজি হয়ে পারিবারিক ব্যাবসায় নামতে হলেও বিয়েতে তার মত নেই। আইনজীবী বন্ধু টোটার সঙ্গে সে-ও বদ্ধপরিকর ব্রহ্মচর্য পালনে। কিন্তু এলগিন রোডের পুরোনো বাড়ির দেওয়ালে লুকোনো গুপ্তধন পেয়ে যাওয়ার পর থেকেই অনিবার্য সব বিপর্যয় নেমে আসতে থাকে তার জীবনে।
বিষপাথরের অভিশাপ থেকে কীভাবে কুন্তল বাঁচাবে নিজের প্রেম ও পরিবারকে?
রূপক সাহার সাম্প্রতিক এই থ্রিলারে একের পর এক অপ্রত্যাশিত মোচড়ে উন্মোচিত হয়েছে অলঙ্কার তথা রত্ন ব্যাবসার ঈষৎ অপরিচিত জগৎ – তার আলো ও অন্ধকার!
কাচে ঢাকা হিরে || KACHE DHAKA HIRE || RUPAK SAHA
একটি কিশোরী মেয়েকে অপহরণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত হয় যাবজ্জীবন সাজা খাটছে বক্সিং-এ জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন স্ট্যালোন।
কে ফাঁসাল তাকে?
প্রখ্যাত সাংবাদিক তথা সত্যান্বেষী কালকেতুর সঙ্গে দমদম সেন্ট্রাল জেলে কাকতালীয়ভাবে দেখা হয়ে যাওয়ার পর কি বদলে যেতে পারে তার অভিশপ্ত জীবন?
আবার কি গ্লাভস পরে রিং-এ নামতে পারবে সে?
কালকেতু কি পারবেন স্ট্যালোনের অতীত খুঁড়ে সত্য উদ্ঘাটন করে আনতে?
জানতে গেলে পড়তে হবে রূপক সাহার অদম্য এই স্পোর্টস থ্রিলার।
একইসঙ্গে সংশোধনাগারের জটিল বাস্তবতা ও আমাদের বদলে যাওয়া খেলার জগৎ নিয়ে এমন সিনেম্যাটিক উপন্যাস বাংলা সাহিত্যে এই প্রথম!
Only logged in customers who have purchased this product may leave a review.
Related products
MUSALMAN SAMAJ BANCHANA ANUNNAYAN O SANKAT – (SEKH MOKBUL ISLUM)
THIS IS RELIGIOUS BOOK.
ঐতিহ্যের দর্পণে চর্যাগীতি / AITIRJHYER DARPANE CHARJAGITI
কল্যাণীশঙ্কর ঘটক
তান্ত্রিক বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের রচনা হলেও চর্যাগীতি বাঙালির অমূল্য সাংস্কৃতিক সম্পদ। অভাব ছিল এই গ্রন্থের মেধাবী পাঠগ্রহণের উপযোগী এমন কোনো ঋদ্ধ আলোচনার, যা মূলপাঠের পাশাপাশি পাঠককে জানাবে চর্যাগীতি অধ্যয়নের রীতি-পদ্ধতি। নিঃসন্দেহে, এই বই সেই অভাব দূর করবে।
বিশ্বকাপ / Bishwacup Cricket
হরিপ্রসাদ চট্টোপাধ্যায়
বিশিষ্ট ক্রীড়াসাংবাদিক তথা ক্রীড়া বিষয়ক পরিসংখ্যানবিদ হরিপ্রসাদ চট্টোপাধ্যায় বিশ্বকাপ ক্রিকেটের আনুপূর্বিক ইতিহাস উপস্থাপিত করেছেন এই বইয়ে। প্রতিটি ক্রিকেট বিশ্বকাপের খুঁটিনাটির সঙ্গে এখানে রয়েছে বিশ্বকাপের নক্ষত্র পরিচয় ও বিবিধ নজিরের সম্পূর্ণ খতিয়ানও। ক্রিকেটপ্রেমী তো বটেই ক্রীড়াপ্রেমী পাঠকের কাছেও ক্রিকেট বিশ্বকাপের সচিত্র সংক্ষিপ্ত এই পরিচয়-এর আকর্ষণ দুর্নিবার।
আচার্য সত্যেন্দ্রনাথ বসু / ACHARYA SANTYENDRA NATH BASU
| বিশ্ববিশ্রুত পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর জীবন ও কর্ম প্রসঙ্গে এই বই । |

Reviews
There are no reviews yet.