আপেক্ষিকতা তত্ত্বের জনক অ্যালবার্ট আইনস্টাইন শুধুই একজন বিশ্ববরেণ্য বিজ্ঞানী ছিলেন না, মানুষ হিসেবেও তিনি ছিলেন অনন্য।
বৈজ্ঞানিক জ্ঞানের সঙ্গে নৈতিক মূল্যবোধের সার্থক মিলনেই একমাত্র মানুষ পেতে পারে সুন্দর-সুষম ব্যক্তি ও সমাজ জীবন-এই বিশ্বাসে অটল ছিলেন তিনি।
পঞ্চাশটিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র ও কিছু বিজ্ঞান বহির্ভূত পুস্তকে বিধৃত রয়েছে তাঁর গবেষণাকর্ম। ১৯৯৯ সালে টাইম পত্রিকা তাঁকেই বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ব্যক্তিত্বের স্বীকৃতি দেয়।
এই গ্রন্থে একদিকে যেমন তাঁর জটিল বৈজ্ঞানিক তত্ত্বগুলিকে সহজ ভাষায় বোঝানো হয়েছে, তেমনই প্রাঞ্জলভাবে বর্ণিত হয়েছে তাঁর জীবনের নানান অধ্যায়।
বিশ্বকাপ / Bishwacup Cricket
₹240.00হরিপ্রসাদ চট্টোপাধ্যায়
বিশিষ্ট ক্রীড়াসাংবাদিক তথা ক্রীড়া বিষয়ক পরিসংখ্যানবিদ হরিপ্রসাদ চট্টোপাধ্যায় বিশ্বকাপ ক্রিকেটের আনুপূর্বিক ইতিহাস উপস্থাপিত করেছেন এই বইয়ে। প্রতিটি ক্রিকেট বিশ্বকাপের খুঁটিনাটির সঙ্গে এখানে রয়েছে বিশ্বকাপের নক্ষত্র পরিচয় ও বিবিধ নজিরের সম্পূর্ণ খতিয়ানও। ক্রিকেটপ্রেমী তো বটেই ক্রীড়াপ্রেমী পাঠকের কাছেও ক্রিকেট বিশ্বকাপের সচিত্র সংক্ষিপ্ত এই পরিচয়-এর আকর্ষণ দুর্নিবার।
হিন্দি পাঠ - 2 / Hindi path - 2 
Reviews
There are no reviews yet.