পিতা-পুত্র? গুরু-শিষ্য?
না কি তাঁরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী?
কোন্ অভিধায় আধুনিক ভারতীয় সংগীতের অন্যতম শ্রেষ্ঠ দুই কিংবদন্তিকে একই বন্ধনীতে বাঁধা যায়, জন্মসূত্রে যাঁরা উভয়েই রাজপুরুষ এবং কর্মসূত্রে সুরের সুরধুনীতে প্লাবিত করেছেন আসমুদ্রহিমাচল?
শচীন দেববর্মন এবং রাহুল দেববর্মন। এস ডি এবং আর ডি। পিতা যদি গানের রাজা হন, পুত্র তবে সুরের রাজপুত্র। ত্রিপুরার গৌরব উভয়েই। ভারতের গৌরব তো বটেই! শুধু কলকাতা থেকে মুম্বাই কিংবা মুম্বাই থেকে চেন্নাই নয়, দুই কর্তার সুরের মূর্ছনায় বার বার কেঁপে উঠেছে সারা দেশ। হেলসিঙ্কিতে আমাদের দেশের পোলা যেমন সপ্রতিভ, মস্কোতেও খালি গলায় গান গাইতে তিনি অকুতোভয়। তাঁরই পুত্রের ভিন্ন মেজাজের সুর আবার জয় করেছে আপামর বিশ্ববাসীর হৃদয়!
তিপ্পান্নটি অধ্যায়ে বিভক্ত এই গ্রন্থ মজলিশি ঢঙে পাঠককে শোনায় দুই কর্তার অনবদ্য উপাখ্যান। আগরতলা, কুমিল্লা, কলকাতা,
মুম্বাই- উপন্যাসপ্রতিম জীবনকাহিনি এগোয়।
বিশিষ্ট লেখক পান্নালাল রায়ের জীবনব্যাপী গবেষণার ফসল এই গ্রন্থে পাঠকের অতিরিক্ত প্রাপ্তি শতাধিক দুর্লভ আলোকচিত্র এবং তথ্যঋদ্ধ পরিশিষ্ট। ত্রিপুরা তথা বাংলার এই দুই মহান সুরসাধককে নিয়ে এমন বিশ্বস্ত জীবন আলেখ্য বাংলা ভাষায় এই প্রথম।
Sahaj Saral Bangla Byakaran-2 / সহজ সরল বাংলা ব্যাকরণ- দ্বিতীয় ভাগ 
Reviews
There are no reviews yet.