Only logged in customers who have purchased this product may leave a review.
₹200.00 ₹180.00
GO-O-O-L – (রতনতনু ঘাটী)
পৃথিবীর দুশোটি দেশের আড়াইশো মিলিয়ন মানুষ ফুটবল খেলেন। এমন যে জনপ্রিয় খেলা, সে খেলা নিয়ে সত্যি গল্প যেমন অনেক আছে, তেমনই কল্পনায় লেখা গল্পের সংখ্যাও কম নেই। পৃথিবীর সব ভাষাতেই ফুটবল নিয়ে দারুণ দারুণ গল্প লেখা হয়েছে। বাংলা ভাষাতেও ফুটবল নিয়ে কম জমজমাট গল্প লেখা হয়নি। ফুটবল খেলার মতো ফুটবলের গল্পও ছোটদের কাছে সমান রুদ্ধশ্বাস। সেরকমই একডজন গল্প নিয়ে এই সংকলন।
Out of stock
Meet The Author
Related products
HATIRA ELO KOLKATAY / হাতিরা এল কলকাতায়
শিশির মজুমদার
হাতিরা কি কখনো কলকাতায় এসেছিল? আর বাঘেরা? ওরেব্বাবা! যদি এসে থাকে, তাহলে সে-তো একেবারে হুলুস্থুল কাণ্ড! কেলেঙ্কারিও বলা যেতে পারে। আচ্ছা, তাহলে মানুষেরা তখন কী করছিল? তারা কি মজা দেখছিল? নাকি প্রাণ নিয়ে পালানোর জন্য দিয়েছিল চোঁ-চাঁ দৌড়? জানতে গেলে পড়তে হবে খুব ছোটোদের জন্য লেখা মন ভালো করে দেওয়া এই গল্পের বইটি।
CHHOTODER WILLIAM KERRY
বিদেশি হয়েও বাংলা ভাষা , সাহিত্য ও মুদ্রণ শিল্পের উন্নতির জন্য সারাজীবন কাজ করে গেছেন যে খ্রিস্টধর্ম প্রচারক, তিনি উইলিয়াম কেরী ।
প্রলয়ংকারী সুনামি / Prolayangkari Tsunami
জল ও স্থলের সন্ধিরেখায় দামাল দুর্যোগে দাপিয়ে বেড়ায় যে সমুদ্রদানব, তারই নাম সুনামি। সুনামির সৃষ্টি, বৈশিষ্ট্য এবং তার ধ্বংসলীলা_ বোধের সীমানায় নিয়ে আসা জরুরি হয়ে পড়েছে এ মুহূর্তে। কিন্তু কেন? বিবিধ কারণের মধ্যে বিপর্যয় মোকাবিলা (Disaster Management)-র বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। বাংলায় এই প্রথম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে আলোচিত হল সুনামি।
মিষ্টি ছড়া টাপুর টুপুর / MISTI CHHORA TAPUR TUPUR
₹30.00দেবাশিস বসু
এ বইয়ের টাপুর টুপুর মিষ্টি ছড়াগুলি খুব ভালোবেসে ছোটোদের ডেকে নেয় আর সেই সঙ্গে চিনিয়ে দেয় আমাদের অচেনা পৃথিবীকে। গাছগাছালি, পাখপাখালি, জীবজন্তু, খেলা-খেলুড়ে, পড়াশুনো, পালাপার্বণ_সব কথা হয়ে ওঠে ছন্দের আনন্দে। কখনো বা সেই ছন্দের টুংটাং পৌঁছে যায় রূপকথারই দেশে, এক মায়াবী স্বপ্নলোকে।
হুতোমনামা / HUTOMNAMA
সম্পাদনা: জীবানন্দ চট্টোপাধ্যায়
হুতোম পেঁচার নকশা-র প্রকৃত লেখক কে? শতবর্ষ পূর্বে এ নিয়ে প্রথম প্রশ্ন উঠেছিল। শতবর্ষ পেরিয়ে হুতোমের প্রকৃত পরিচয়ের সন্ধানে আজও অনুসন্ধিৎসু বিবিদিষু পাঠক।এ গ্রন্থে সেই অনুসন্ধানে ব্রতী এক জিজ্ঞাসু পথিক।
ভূতের চিকিৎসা / BHUTER CHIKITSHA 
Reviews
There are no reviews yet.